বাংলাদেশ

প্রতিশ্রুতি পেলে জোটে যাবে এনসিপি

  • 12:49 am - November 07, 2025
  • পঠিত হয়েছে:৭৬ বার
মেলবোর্ন, ৬ নভেম্বর- বিএনপি-জামায়াত যে কারো সঙ্গেই এনসিপির জোট হতে পারে বলে জানিয়েছেন দলটির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। তবে এক্ষেত্রে বিচার ও সংস্কার বাস্তবায়নের প্রতিশ্রুতি থাকার শর্ত জুড়ে দিয়েছেন তিনি।আজ বৃহস্পতিবার এনসিপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির সংবাদ সম্মেলনে নাসীরুদ্দীন বলেন, বর্তমান পরিস্থিতিতে দেশ একটি সংকটকালীন মুহূর্তে রয়েছে। সেই জায়গায় বিএনপি ও জামায়াত যদি সংস্কার প্রক্রিয়াগুলো নিয়ে এক জায়গায় আসে এবং তারা যদি সংস্কারের ভবিষ্যতে বাস্তবায়ন করবে এই প্রতিশ্রুতি দেয়, তাহলে বিএনপি অথবা জামায়াত যে কারো সঙ্গে আমাদের জোট হতে পারে।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এনসিপির ইচ্ছা এককভাবে নির্বাচন করার এবং ৩০০ আসনে প্রার্থী দেওয়ার। কিন্তু আমাদের এই বিচার ও সংস্কারের প্রাথমিক শর্ত যদি পূরণ না হয়, তাহলে আমরা কারো সঙ্গে জোটে যাব না।

তিনি জানান, সংসদ নির্বাচনকে সামনে রেখে এনসিপি আজ মনোনয়নের জন্য আবেদন ফরম বিতরণ শুরু করেছে। প্রতিটি ফরমের মূল্য ধরা হয়েছে ১০ হাজার টাকা।
আগামী ১৩ নভেম্বর পর্যন্ত মনোনয়ন যাচাই-বাছাই হবে এবং ১৫ নভেম্বর এনসিপির প্রাথমিক মনোনয়ন ঘোষণা করা হবে।

এই শাখার আরও খবর

দিল্লিতে হঠাৎ এনএসআই মহাপরিচালক, আলোচনায় শেখ হাসিনার প্রত্যাবর্তন

বাংলাদেশের জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) মহাপরিচালক মেজর জেনারেল আবু মোহাম্মদ সারওয়ার ফরিদের দিল্লি সফরকে ঘিরে বাংলাদেশ-ভারত নিরাপত্তা সহযোগিতা এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্ভাব্য…

সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ: আইজিপি

আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে সরকার অনুমতি দিলে এবং প্রয়োজন হলে পুলিশ ক্রসফায়ার করতেও পিছপা হবে না বলে মন্তব্য করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ও কমিউনিটি…

নভেম্বরে ঢাকায় ইজতেমা, পাকিস্তান থেকে আসছেন শীর্ষ ধর্মীয় নেতারা

পাকিস্তানভিত্তিক আন্তর্জাতিক ইসলামি সংগঠন দাওয়াতে ইসলামী আগামী ১৮ থেকে ২০ নভেম্বর ঢাকায় তিন দিনব্যাপী ‘সুন্নাহ-অনুপ্রাণিত ইজতেমা’ আয়োজনের প্রস্তুতি নিচ্ছে। রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে উত্তরা সেন্টার মেট্রোরেল…

শেরে বাংলার জন্মদিনে বিনম্র শ্রদ্ধা

​বাঙালির রাজনৈতিক মুক্তি, স্বাধিকার ও গণতান্ত্রিক সংগ্রামের সুদীর্ঘ ইতিহাসে শেরে বাংলা এ কে ফজলুল হক এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান—এই দুই ক্ষণজন্মা পুরুষ…

ঢাকায় ব্যবসায়ীকে অপহরণ ও চাঁদাবাজির অভিযোগে ডিজিএফআইয়ের দুই সদস্যসহ গ্রেপ্তার ৬

ঢাকার মোহাম্মদপুরে এক ব্যবসায়ীকে আটকে রেখে ১০ লাখ টাকা চাঁদা দাবি, মারধর ও অপহরণের অভিযোগে প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) দুই সদস্যসহ ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।…

বিতর্কিত বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করলেন কারী তাশরীফ

গাজীপুরের টঙ্গীতে মাদরাসায় চুমু ও থাপ্পড়ের ঘটনাকে কেন্দ্র করে দেওয়া বিতর্কিত বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেছেন কারী জুবায়ের আহমাদ তাশরীফ। গত রোববার (২৫ অক্টোবর) প্রকাশিত…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au