সর্বশেষ

ডিসেম্বর থেকে শান্তির জন্য পুরস্কার চালু করবে ফিফা

  • 3:02 am - November 07, 2025
  • পঠিত হয়েছে:৬০ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন ৭ নভেম্বর-ফুটবলের আন্তর্জাতিক নিয়ন্ত্রক সংস্থা এবছর থেকে চালু করতে চলেছে ‘ফিফা শান্তি’ পুরস্কার। ৫ ডিসেম্বর ওয়াশিংটনে ২০২৬ বিশ্বকাপের ড্র অনুষ্ঠিত হবে, সেদিন নতুন পুরস্কারটিও যাত্রা করবে, জানিয়েছেন সংস্থাটির সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। কে পেতে পারেন এমন প্রশ্ন অবশ্য এড়িয়েই গেছেন ফিফা সভাপতি।

মেলবোর্ন সময় বৃহস্পতিবার দুপুরে কাসেয়া সেন্টারে আমেরিকা বিজনেস ফোরামের এক অনুষ্ঠানে ফুটবলের নিয়ন্ত্রক সংস্থার পক্ষে পুরস্কারের বিষয়টি নিশ্চিত করেছেন ইনফান্তিনো।

ফিফা শান্তি পুরস্কার নামে পরিচিত হবে নতুন আয়োজনটি, শান্তির জন্য কাজ করেছেন বা করছেন বা শান্তি বয়ে এনেছেন- এমন ব্যক্তিদের স্বীকৃতিটি দেয়া হবে এটির মাধ্যমে।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক থাকার কারণে ফিফা সভাপতি ইনফান্তিনোকে সাংবাদিকরা অনুষ্ঠানে প্রশ্ন করেন, ট্রাম্প প্রথম ব্যক্তি হিসেবে এই পুরস্কারটি পেতে পারেন কিনা।

ফিফা সভাপতি বলেছেন, ‘৫ ডিসেম্বর আপনারা দেখতে পারবেন। বর্তমান অস্থির ও বিভক্ত বিশ্বে, যারা সংঘাতের অবসান ঘটাতে এবং শান্তির চেতনায় মানুষকে একত্রিত করতে কঠোর পরিশ্রম করছেন, তাদের অসামান্য অবদানকে স্বীকৃতি দেয়া হবে মৌলিক।’

‘প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে আমার দারুণ সম্পর্ক, আমি সত্যিই ভাগ্যবান। তাকে সত্যিই একজন ঘনিষ্ঠ বন্ধু মনে করি। তিনি বিশ্বকাপের জন্য যা কিছু করছেন, সত্যিই খুব সহায়ক ছিল আমাদের জন্য।’

ফিফা জানিয়েছে, ইনফান্তিনো এবছর পুরস্কারটি দেবেন এবং পরে প্রতিবছর সারা বিশ্বের ভক্তদের পক্ষ থেকে এটি প্রদান করা অব্যাহত রাখা হবে।

ইনফান্তিনো বলেছেন, ‘এমন কাউকে পুরস্কৃত করার জন্য সঠিক প্ল্যাটফর্ম এটি, যারা শান্তির জন্য অনেককিছু করেছেন অথবা করছেন। কারণ আমাদের ফুটবলকে কিছুটা সাহায্য করতে হবে, কিন্তু তারপরও আমাদের এমন নেতাদের প্রয়োজন যারা এটিকে সঠিকভাবে লক্ষ্যে ঠেলে দেয় এবং গোল করে।’

এই শাখার আরও খবর

হাটহাজারীতে ট্যাংক বিস্ফোরণের মূল কারণ নিম্নমানের পাকিস্তানি গোলাবারুদ

চট্টগ্রামের হাটহাজারীতে বাংলাদেশ সেনাবাহিনীর প্রশিক্ষণ চলাকালে ট্যাংকে বিস্ফোরণের ঘটনায় দুই সেনাসদস্য নিহত হওয়ার পেছনে চীনে তৈরি ট্যাংকের ত্রুটি নয়, পাকিস্তান থেকে আমদানি করা কথিত নিম্নমানের…

যুক্তরাষ্ট্রে ১৩২ বছরের রেকর্ড ভেঙে সবচেয়ে উষ্ণ গ্রীষ্ম, ইউরোপেও উষ্ণতম আগস্ট

জলবায়ু পরিবর্তনের প্রভাব আরও স্পষ্ট হয়ে উঠছে। চলতি বছর যুক্তরাষ্ট্রে রেকর্ড রাখা শুরুর পর ১৩২ বছরের মধ্যে সবচেয়ে উষ্ণ গ্রীষ্ম পার হয়েছে। জুন থেকে আগস্ট…

ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৯২

বাংলাদেশে ডেঙ্গুর প্রকোপ বাড়ছেই। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৪৯২ জন।…

ময়মনসিংহে যুবককে পেট্রল ঢেলে আগুন, হাসপাতালে মৃত্যু

ময়মনসিংহের মুক্তাগাছায় ফরহাদ হোসেন (৩৫) নামে এক যুবকের শরীরে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। দগ্ধ অবস্থায় পাশের জলাশয়ে লাফ দিয়েও শেষ রক্ষা হয়নি…

কাচের ছাদ ধসে তরুণের মৃত্যু, কঠোর শাস্তির দাবি পরিবারের

অস্ট্রেলিয়ার পার্থে কার্টিন ইউনিভার্সিটিতে নির্মাণাধীন কাচের ছাদ ধসে ২৩ বছর বয়সী এক তরুণের মৃত্যুর মর্মান্তিক ভিডিও প্রকাশ করেছে আদালত। ছাদ ধসে ২০ মিটার নিচে পড়ে…

রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক আমেরিকানকে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান পার্টি কংগ্রেসের নিয়ন্ত্রণ ধরে রাখতে পারলে দেশটির প্রত্যেক প্রাপ্তবয়স্ক নাগরিককে ৫ হাজার ডলার করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au