সর্বশেষ

আসন্ন বিপিএলে ঢাকা ক্যাপিটালসের হয়ে খেলবেন তাসকিন

  • 3:39 am - November 07, 2025
  • পঠিত হয়েছে:১১৬ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন ৭ নভেম্বর-বিপিএলের এবারের আসরে অংশ নেবে পাঁচ দল। দলগুলোর নাম জানিয়েছে বিসিবি। তারা হলো ঢাকা ক্যাপিটালস, চট্টগ্রাম রয়্যালস, রাজশাহী ওয়ারিয়র্স, রংপুর রাইডার্স এবং সিলেট টাইটান্স।

দল চূড়ান্ত হওয়ার পাশাপাশি দলে খেলোয়াড় টানার প্রক্রিয়া শুরু করেছে দলগুলো। ড্রাফটের আগেই প্রস্তুতি নিচ্ছে ফ্র্যাঞ্চাইজিগুলো। এবারের আসরে ঢাকা ক্যাপিটালসের হয়ে বিপিএল খেলবেন তাসকিন আহমেদ।

জাতীয় দলের হয়ে ধারাবাহিক পারফরম্যান্স করা এই পেসারকে দলে ভেড়াতে সরাসরি চুক্তি করেছে ঢাকা ক্যাপিটালস। এর আগে বিপিএলে ঢাকার ফ্র্যাঞ্চাইজির হয়ে খেললেও এবারই প্রথম ক্যাপিটালসের হয়ে মাঠে দেখা যাবে তাসকিনকে। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ৮৬ ম্যাচ খেলে ২২.২১ গড় ও ৭.৭১ ইকোনমিতে ১০৬ উইকেট শিকার করেছেন এই তারকা।

বিপিএলের সর্বশেষ আসরে প্রথমবার অংশ নিয়েছিল ঢাকা ক্যাপিটালস। এই দলের বিপক্ষেই দুর্বার রাজশাহীর হয়ে ৭ উইকেট শিকার করেছিলেন তাসকিন। এবার ঢাকার জার্সিতে দেখা যাবে এই তারকাকে।

এই শাখার আরও খবর

হাটহাজারীতে ট্যাংক বিস্ফোরণের মূল কারণ নিম্নমানের পাকিস্তানি গোলাবারুদ

চট্টগ্রামের হাটহাজারীতে বাংলাদেশ সেনাবাহিনীর প্রশিক্ষণ চলাকালে ট্যাংকে বিস্ফোরণের ঘটনায় দুই সেনাসদস্য নিহত হওয়ার পেছনে চীনে তৈরি ট্যাংকের ত্রুটি নয়, পাকিস্তান থেকে আমদানি করা কথিত নিম্নমানের…

যুক্তরাষ্ট্রে ১৩২ বছরের রেকর্ড ভেঙে সবচেয়ে উষ্ণ গ্রীষ্ম, ইউরোপেও উষ্ণতম আগস্ট

জলবায়ু পরিবর্তনের প্রভাব আরও স্পষ্ট হয়ে উঠছে। চলতি বছর যুক্তরাষ্ট্রে রেকর্ড রাখা শুরুর পর ১৩২ বছরের মধ্যে সবচেয়ে উষ্ণ গ্রীষ্ম পার হয়েছে। জুন থেকে আগস্ট…

ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৯২

বাংলাদেশে ডেঙ্গুর প্রকোপ বাড়ছেই। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৪৯২ জন।…

ময়মনসিংহে যুবককে পেট্রল ঢেলে আগুন, হাসপাতালে মৃত্যু

ময়মনসিংহের মুক্তাগাছায় ফরহাদ হোসেন (৩৫) নামে এক যুবকের শরীরে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। দগ্ধ অবস্থায় পাশের জলাশয়ে লাফ দিয়েও শেষ রক্ষা হয়নি…

কাচের ছাদ ধসে তরুণের মৃত্যু, কঠোর শাস্তির দাবি পরিবারের

অস্ট্রেলিয়ার পার্থে কার্টিন ইউনিভার্সিটিতে নির্মাণাধীন কাচের ছাদ ধসে ২৩ বছর বয়সী এক তরুণের মৃত্যুর মর্মান্তিক ভিডিও প্রকাশ করেছে আদালত। ছাদ ধসে ২০ মিটার নিচে পড়ে…

রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক আমেরিকানকে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান পার্টি কংগ্রেসের নিয়ন্ত্রণ ধরে রাখতে পারলে দেশটির প্রত্যেক প্রাপ্তবয়স্ক নাগরিককে ৫ হাজার ডলার করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au