বিনোদন

‘কেজিএফ’ সিনেমার রকির চাচা আর নেই

  • 3:52 am - November 07, 2025
  • পঠিত হয়েছে:১৪০ বার

মেলবোর্ন ৭ নভেম্বর– ভারতের কন্নড় ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেতা হরিশ রায় মারা গেছেন। দীর্ঘদিন ক্যান্সারে ভুগে ৫৫ বছর বয়সে শেষ বেঙ্গালুরুর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। ‘কেজিএফ’ সিনেমায় রকির চাচার ভূমিকায় অভিনয় করে ব্যাপক পরিচিতি পান হরিশ রায়।

জানা গেছে, ‘কেজিএফ ২’-এর শুটিং চলাকালীনও ক্যান্সারের চিকিৎসা নিচ্ছিলেন তিনি। নিজের অসুস্থতার বিষয়টি এক সাক্ষাৎকারে প্রকাশ করে অভিনেতা জানিয়েছিলেন, ঘাড়ে ক্যান্সারের কারণে ফোলাভাব লুকাতেই তিনি ছবিতে দাড়ি রেখেছিলেন।

পরিবার ও ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে ভারতীতের একাধিক গণমাধ্যম জানিয়েছে, হরিশ থাইরয়েড ক্যান্সারে আক্রান্ত ছিলেন, যা ধীরে ধীরে তাঁর সারা শরীরে ছড়িয়ে পড়ে। এতে তার শারীরিক গঠন ভেঙে যায়, পেট ফুলে ওঠে এবং শরীর অত্যন্ত দুর্বল হয়ে পড়ে। তিন বছরের বেশি সময় ধরে এই রোগের সঙ্গে লড়াই করছিলেন তিনি।

অর্থনৈতিক সংকটের কারণে চিকিৎসা প্রক্রিয়া অনেক সময় পিছিয়ে যায় বলেও জানিয়েছিলেন হরিশ।

এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, ‘টাকা না থাকায় আমি অস্ত্রোপচার করাতে পারিনি। ‘কেজিএফ’ মুক্তির পর কিছুটা আশার আলো দেখেছিলাম, কিন্তু তখন ক্যান্সার চতুর্থ পর্যায়ে পৌঁছে গিয়েছিল।’

কর্মজীবনে হরিশ রায় কন্নড়, তামিল ও তেলুগু ভাষার অসংখ্য জনপ্রিয় ছবিতে অভিনয় করেছেন। তার অভিনীত উল্লেখযোগ্য ছবিগুলোর মধ্যে রয়েছে ‘ওম’, ‘সামারা’, ‘বেঙ্গালুরু আন্ডারওয়ার্ল্ড’, ‘রাজ বাহাদুর’, ‘সঞ্জু ওয়েডস গীতা’, ‘নাল্লা’ এবং কেজিএফ সিরিজ।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

এই শাখার আরও খবর

তিন কারণে ভাঙছে তিশা-ফারুকীর সংসার, মুখ দেখাদেখিও বন্ধ

ওটিএন বাংলা রিপোর্ট  প্রেম থেকে পরিণয়, একসঙ্গে পথচলার ১৬ বছর। সেই সংসারেই এবার ভাঙনের সুর। নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী ও অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশার দাম্পত্য…

সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি

জনপ্রিয় সংগীতশিল্পী ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক পরিচালক আসিফ আকবরের ব্যক্তিগত গাড়ি লক্ষ্য করে গুলি ছুড়েছে অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা। শনিবার (২৪ অক্টোবর) ভোরে রাজধানীর মগবাজার…

টাইগার শ্রফের ওপর হামলা বলিউডে গ্যাংস্টারদের অন্ধকার অতীতের স্মৃতি ফেরাল

রোববার সন্ধ্যায় মুম্বাইয়ের অভিজাত এলাকা জুহুতে ফুটবল খেলতে গিয়েছিলেন বলিউড অভিনেতা টাইগার শ্রফ। সবুজে ঘেরা এই এলাকায় চলচ্চিত্র তারকাদের বসবাস, ভক্তদের আনাগোনা এবং তারকাদের দেখা…

দুই মাস ধরে আলাদা, জানুয়ারিতে বিচ্ছেদের ঘোষণা দেবেন ফারুকী-তিশা

ওটিএন বাংলা ডেস্ক : দীর্ঘ ২০ বছরের সম্পর্ক ও ১৬ বছরের দাম্পত্য জীবন শেষে বিচ্ছেদের পথে হাঁটছেন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী ও অভিনেত্রী নুসরাত ইমরোজ…

লালপেড়ে সাদা শাড়ি, সিঁথিতে সিঁদুর, পুজোর সাজে বাঙালিয়ানায় মুগ্ধতা ছড়ালেন নুসরাত

পুজোর সাজে সাবেকি বাঙালিয়ানার আবেদন বরাবরই আলাদা। লালপেড়ে সাদা শাড়ি, সোনার গয়না, কপালে লাল টিপ আর সিঁথিতে সিঁদুর, এই চেনা সাজেই যেন ধরা পড়ে বাঙালির…

মুক্তির প্রথম সপ্তাহেই ইতিহাস গড়লো রজনীকান্তের ‘জেলার ২’

দক্ষিণী সুপারস্টার রজনীকান্ত অভিনীত ‘জেলার ২’ মুক্তির প্রথম সপ্তাহেই বক্স অফিসে বড় সাফল্য অর্জন করেছে। নেলসন দিলীপকুমারের পরিচালনায় নির্মিত সিনেমাটি বিশ্বব্যাপী আয় করেছে ৫৭৬ কোটি…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au