বাংলাদেশ

বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করলেন যুক্তরাজ্যের লর্ড কারলাইল

  • 8:29 am - November 07, 2025
  • পঠিত হয়েছে:১৬৫ বার
যুক্তরাজ্যের হাউস অব লর্ডসের সদস্য ও বিশিষ্ট আইনজীবী লর্ড কারলাইল অব বেরিউ (Lord Carlile of Berriew CBE KC). ছবি: সংগৃহীত

লন্ডন, ৭ নভেম্বর ২০২৫: যুক্তরাজ্যের হাউস অব লর্ডসের সদস্য ও বিশিষ্ট আইনজীবী লর্ড কারলাইল অব বেরিউ (Lord Carlile of Berriew CBE KC) বাংলাদেশে চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি বলেন, ২০২৪ সালের রাজনৈতিক অস্থিরতার পর দেশটি একাধিক গুরুতর চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে, যা আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্যও উদ্বেগজনক।

লর্ড কারলাইল তার বিবৃতিতে বলেন,

“বাংলাদেশের পরবর্তী জাতীয় নির্বাচন যেন অতীতের ভুলের পুনরাবৃত্তি না হয়। এই নির্বাচন অবশ্যই অংশগ্রহণমূলক, অন্তর্ভুক্তিমূলক, স্বাধীন ও সুষ্ঠু হতে হবে এবং তা স্বাধীন আন্তর্জাতিক পর্যবেক্ষকদের তত্ত্বাবধানে অনুষ্ঠিত হওয়া প্রয়োজন।”

বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করলেন যুক্তরাজ্যের লর্ড কারলাইল

তিনি আরও জোর দিয়ে বলেন, বাংলাদেশের সমাজের সব শ্রেণি ও সম্প্রদায়কে এই গণতান্ত্রিক প্রক্রিয়ার অংশ নিতে হবে এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোর চেতনা ও সংস্কৃতি পুনরুজ্জীবনে অবদান রাখতে হবে।

লর্ড কারলাইল তার বিবৃতিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (ICT) প্রসঙ্গেও মত দেন। তিনি বলেন, “বর্তমান আইসিটি প্রক্রিয়া চলমান থাকলেও এর কাঠামো ও কার্যক্রমে জরুরি সংস্কার প্রয়োজন, যাতে এটি আন্তর্জাতিক মানদণ্ডে পৌঁছায়। বিচার প্রক্রিয়াগুলো অবশ্যই স্বচ্ছ, ন্যায়সঙ্গত ও সংবিধান অনুযায়ী পরিচালিত হতে হবে।”

সংখ্যালঘু সম্প্রদায় নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, “বাংলাদেশের সংখ্যালঘুরা বর্তমানে প্রচণ্ড চাপের মুখে রয়েছে। তাদের রাষ্ট্র ও বিরোধী পক্ষ উভয়ের কাছ থেকেই সুরক্ষা নিশ্চিত করতে হবে।”

এছাড়া তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দুরবস্থার কথাও উল্লেখ করে বলেন, “আইন প্রয়োগকারী সংস্থাগুলো এখন বিশৃঙ্খল অবস্থায় রয়েছে। আইনের শাসন প্রতিষ্ঠা ও রাষ্ট্রীয় ন্যায়বিচার পুনঃপ্রতিষ্ঠা করা এখন সময়ের দাবি।”

লর্ড কারলাইলের এই বিবৃতি বাংলাদেশের গণতন্ত্র, মানবাধিকার এবং আইনের শাসন পুনরুদ্ধার প্রসঙ্গে আন্তর্জাতিক মহলে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

সূত্র: অফিস অফ লর্ড কারলাইল অব বেরিউ, হাউস অব লর্ডস, লন্ডন

এই শাখার আরও খবর

ফ্রান্স থেকে স্পেন, ইউরোপজুড়ে কেন রাস্তায় নামছে জেন-জি?

আবাসন সংকট, জীবনযাত্রার বাড়তি ব্যয়, কর্মসংস্থানের অনিশ্চয়তা ও শিক্ষাব্যবস্থার দুর্বলতা নিয়ে ইউরোপের বিভিন্ন দেশে বিক্ষোভে নেমেছে তরুণ প্রজন্ম। ফ্রান্স, স্পেন, ইতালি, বেলজিয়াম, আলবেনিয়াসহ বিভিন্ন দেশে…

‘আমি শুধু চাই, তাকে থামানো হোক’: দণ্ডিত ধর্ষকের বিরুদ্ধে সাহসী সতর্কবার্তা ভুক্তভোগীর

দুই তরুণীকে ধর্ষণের দায়ে কারাদণ্ড ভোগ করা এক ব্যক্তি আবারও একই ধরনের অপরাধের চেষ্টা করছেন বলে আশঙ্কা করা হচ্ছে। অস্ট্রেলিয়ার জাতীয় প্রতিবন্ধী সহায়তা কর্মসূচি এনডিআইএসের…

ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের হুমকিতে অস্বস্তিতে অস্ট্রেলিয়ার লেবার পার্টি, চাপে প্রধানমন্ত্রী আলবানিজ

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইরানে নতুন করে সামরিক অভিযান চালানোর হুমকি অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজের জন্য রাজনৈতিক অস্বস্তির কারণ হয়ে উঠেছে। যুদ্ধ দীর্ঘায়িত হওয়া, জ্বালানির…

দিল্লিতে হঠাৎ এনএসআই মহাপরিচালক, আলোচনায় শেখ হাসিনার প্রত্যাবর্তন

বাংলাদেশের জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) মহাপরিচালক মেজর জেনারেল আবু মোহাম্মদ সারওয়ার ফরিদের দিল্লি সফরকে ঘিরে বাংলাদেশ-ভারত নিরাপত্তা সহযোগিতা এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্ভাব্য…

সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ: আইজিপি

আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে সরকার অনুমতি দিলে এবং প্রয়োজন হলে পুলিশ ক্রসফায়ার করতেও পিছপা হবে না বলে মন্তব্য করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ও কমিউনিটি…

নভেম্বরে ঢাকায় ইজতেমা, পাকিস্তান থেকে আসছেন শীর্ষ ধর্মীয় নেতারা

পাকিস্তানভিত্তিক আন্তর্জাতিক ইসলামি সংগঠন দাওয়াতে ইসলামী আগামী ১৮ থেকে ২০ নভেম্বর ঢাকায় তিন দিনব্যাপী ‘সুন্নাহ-অনুপ্রাণিত ইজতেমা’ আয়োজনের প্রস্তুতি নিচ্ছে। রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে উত্তরা সেন্টার মেট্রোরেল…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au