বিনোদন

দর্শকদের ক্ষোভের মুখে চিরসবুজ নায়িকা মাধুরী

  • 6:55 pm - November 07, 2025
  • পঠিত হয়েছে:১৩৩ বার

মেলবোর্ন, ৭ নভেম্বর- বলিউডের চিরসবুজ নায়িকা মাধুরী দীক্ষিতকে ঘিরে তৈরি হয়েছে বড়সড় বিতর্ক। সম্প্রতি কানাডার টরন্টোতে এক সাংস্কৃতিক অনুষ্ঠানে নির্ধারিত সময়ের প্রায় তিন ঘণ্টা পর মঞ্চে ওঠেন এই অভিনেত্রী। এতে ক্ষুব্ধ দর্শকরা আয়োজকদের পাশাপাশি মাধুরীর বিরুদ্ধেও তীব্র সমালোচনা শুরু করেন।

অনুষ্ঠানের আয়োজকরা দায় চাপান মাধুরীর দলের ওপর, তবে দর্শকদের ক্ষোভের মুখে পড়তে হয় মূলত অভিনেত্রীকেই। অনেকেই প্রকাশ্যে তাকে ক্ষমা চাওয়ার দাবি জানান।

কিন্তু ঘটনাটির পর নীরব থাকেন মাধুরী। এর তিন দিন পর নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে উল্টো টরন্টোবাসীকে ধন্যবাদ জানিয়ে পোস্ট করেন তিনি। সেখানে লেখেন, ‘টরন্টো থেকে ভালোবাসা পেয়েছি। সেখানে ‘মিট অ্যান্ড গ্রিট’ অনুষ্ঠানের পর এবার নিউ জার্সি, শিকাগো ও নিউইয়র্ক যাওয়ার পালা।’

তার এই পোস্ট ঘিরেই নতুন করে সমালোচনার ঝড় ওঠে। নেটিজেনদের একাংশের দাবি, বিতর্কের আগুন নেভাতেই এমন পোস্ট করেছেন অভিনেত্রী। অনেকে মন্তব্য করেন, ‘শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করছেন মাধুরী।‘

এছাড়াও ‘মিট অ্যান্ড গ্রিট’ শব্দ নিয়েও আপত্তি তুলেছেন অনেকে। দর্শকদের দাবি, প্রায় ৪০ হাজার টাকা দিয়ে তারা নাচের অনুষ্ঠান দেখতে গিয়েছিলেন, কোনো আলাপচারিতা বা ‘মিট অ্যান্ড গ্রিট’-এর জন্য নয়। তাই মাধুরীর বক্তব্যকে ‘ভুল প্রচার’ বলে আখ্যা দিয়েছেন তারা।

তবে এ বিষয়ে এখনো পর্যন্ত মাধুরী দীক্ষিত কিংবা তার দল আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেননি।

এই শাখার আরও খবর

তিন কারণে ভাঙছে তিশা-ফারুকীর সংসার, মুখ দেখাদেখিও বন্ধ

ওটিএন বাংলা রিপোর্ট  প্রেম থেকে পরিণয়, একসঙ্গে পথচলার ১৬ বছর। সেই সংসারেই এবার ভাঙনের সুর। নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী ও অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশার দাম্পত্য…

সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি

জনপ্রিয় সংগীতশিল্পী ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক পরিচালক আসিফ আকবরের ব্যক্তিগত গাড়ি লক্ষ্য করে গুলি ছুড়েছে অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা। শনিবার (২৪ অক্টোবর) ভোরে রাজধানীর মগবাজার…

টাইগার শ্রফের ওপর হামলা বলিউডে গ্যাংস্টারদের অন্ধকার অতীতের স্মৃতি ফেরাল

রোববার সন্ধ্যায় মুম্বাইয়ের অভিজাত এলাকা জুহুতে ফুটবল খেলতে গিয়েছিলেন বলিউড অভিনেতা টাইগার শ্রফ। সবুজে ঘেরা এই এলাকায় চলচ্চিত্র তারকাদের বসবাস, ভক্তদের আনাগোনা এবং তারকাদের দেখা…

দুই মাস ধরে আলাদা, জানুয়ারিতে বিচ্ছেদের ঘোষণা দেবেন ফারুকী-তিশা

ওটিএন বাংলা ডেস্ক : দীর্ঘ ২০ বছরের সম্পর্ক ও ১৬ বছরের দাম্পত্য জীবন শেষে বিচ্ছেদের পথে হাঁটছেন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী ও অভিনেত্রী নুসরাত ইমরোজ…

লালপেড়ে সাদা শাড়ি, সিঁথিতে সিঁদুর, পুজোর সাজে বাঙালিয়ানায় মুগ্ধতা ছড়ালেন নুসরাত

পুজোর সাজে সাবেকি বাঙালিয়ানার আবেদন বরাবরই আলাদা। লালপেড়ে সাদা শাড়ি, সোনার গয়না, কপালে লাল টিপ আর সিঁথিতে সিঁদুর, এই চেনা সাজেই যেন ধরা পড়ে বাঙালির…

মুক্তির প্রথম সপ্তাহেই ইতিহাস গড়লো রজনীকান্তের ‘জেলার ২’

দক্ষিণী সুপারস্টার রজনীকান্ত অভিনীত ‘জেলার ২’ মুক্তির প্রথম সপ্তাহেই বক্স অফিসে বড় সাফল্য অর্জন করেছে। নেলসন দিলীপকুমারের পরিচালনায় নির্মিত সিনেমাটি বিশ্বব্যাপী আয় করেছে ৫৭৬ কোটি…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au