সর্বশেষ

টানা ৬ ছক্কা হাঁকিয়ে পাকিস্তানকে জেতালেন আব্বাস

  • 7:48 pm - November 07, 2025
  • পঠিত হয়েছে:১১১ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন ৬ নভেম্বর-আব্বাস আফ্রিদির নেতৃত্বে হংকং সিক্সেস টুর্নামেন্টে খেলতে গেছে পাকিস্তান। কুয়েতের বিপক্ষে প্রথম ম্যাচ খেলতে নেমে অধিনায়ক আব্বাসই দলকে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন। টানা ৬ বলে ছক্কা হাঁকিয়ে হাফসেঞ্চুরি করেছেন আব্বাস। যাতে ভর করে পাকিস্তান ৬ ওভারে ১২৪ রানের বড় লক্ষ্য তাড়ায় ৪ উইকেটে জিতেছে।

শুরু হয়েছে এই সিক্স-এ-সাইড টুর্নামেন্ট। যেখানে নিজেদের প্রথম ম্যাচ খেলতে নেমে পাকিস্তানের বোলারদের ভালো চ্যালেঞ্জ জানিয়েছিল কুয়েত। নির্ধারিত ৬ ওভারে ২ উইকেট হারিয়ে ১২৩ রান করে মধ্যপ্রাচ্যের দেশটি। তাদের পক্ষে মিত ভাবসার সর্বোচ্চ ১৪ বলে ৪১ রান করেন। এ ছাড়া উসমান প্যাটেল ৯ বলে ৩১, বিলাল তাহির ২৪ ও আদনান ইদ্রিস ১৮ রান করেন।

পাকিস্তানের পক্ষে আব্বাস আফ্রিদি ও মাজ সাদাকাত একটি করে উইকেট নিয়েছেন। বোলিংয়ের পর ব্যাট হাতেও দলটিকে পথ দেখিয়েছেন অধিনায়ক আব্বাস। লক্ষ্য তাড়ায় ঝোড়ো শুরুর পর মুহাম্মদ শাহজাদ ১৪ রানে রিটায়ার্ড হার্ট হয়ে ক্রিজ ছাড়েন। গোল্ডেন ডাক নিয়ে ফেরেন আবদুল সামাদও। ফলে লক্ষ্যে পৌঁছানো কঠিন হয়ে ওঠে পাকিস্তানের। আব্বাসের ফিফটিতে দৃশ্যপট পাল্টে যায়। মাত্র ১২ বলে ৫৫ রান করে তিনি রিটায়ার্ড হিসেবে উঠে যান। আব্বাস খেলেছেন ১টি চার ও ৮টি ছক্কা।

এ ছাড়া জয় নিশ্চিত করার পথে খাজা নাফে ১১ বলে ২৫ এবং শহিদ আজিজ ৫ বলে ২৩ রান করেন। একেবারে শেষ বলে ৪ উইকেটের জয় নিশ্চিত হয় পাকিস্তানের। অল্প সময়ের ব্যবধানে পাকিস্তান হংকং সিক্সেস টুর্নামেন্টে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের মুখোমুখি হয়েছে।

এই শাখার আরও খবর

হাটহাজারীতে ট্যাংক বিস্ফোরণের মূল কারণ নিম্নমানের পাকিস্তানি গোলাবারুদ

চট্টগ্রামের হাটহাজারীতে বাংলাদেশ সেনাবাহিনীর প্রশিক্ষণ চলাকালে ট্যাংকে বিস্ফোরণের ঘটনায় দুই সেনাসদস্য নিহত হওয়ার পেছনে চীনে তৈরি ট্যাংকের ত্রুটি নয়, পাকিস্তান থেকে আমদানি করা কথিত নিম্নমানের…

যুক্তরাষ্ট্রে ১৩২ বছরের রেকর্ড ভেঙে সবচেয়ে উষ্ণ গ্রীষ্ম, ইউরোপেও উষ্ণতম আগস্ট

জলবায়ু পরিবর্তনের প্রভাব আরও স্পষ্ট হয়ে উঠছে। চলতি বছর যুক্তরাষ্ট্রে রেকর্ড রাখা শুরুর পর ১৩২ বছরের মধ্যে সবচেয়ে উষ্ণ গ্রীষ্ম পার হয়েছে। জুন থেকে আগস্ট…

ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৯২

বাংলাদেশে ডেঙ্গুর প্রকোপ বাড়ছেই। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৪৯২ জন।…

ময়মনসিংহে যুবককে পেট্রল ঢেলে আগুন, হাসপাতালে মৃত্যু

ময়মনসিংহের মুক্তাগাছায় ফরহাদ হোসেন (৩৫) নামে এক যুবকের শরীরে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। দগ্ধ অবস্থায় পাশের জলাশয়ে লাফ দিয়েও শেষ রক্ষা হয়নি…

কাচের ছাদ ধসে তরুণের মৃত্যু, কঠোর শাস্তির দাবি পরিবারের

অস্ট্রেলিয়ার পার্থে কার্টিন ইউনিভার্সিটিতে নির্মাণাধীন কাচের ছাদ ধসে ২৩ বছর বয়সী এক তরুণের মৃত্যুর মর্মান্তিক ভিডিও প্রকাশ করেছে আদালত। ছাদ ধসে ২০ মিটার নিচে পড়ে…

রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক আমেরিকানকে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান পার্টি কংগ্রেসের নিয়ন্ত্রণ ধরে রাখতে পারলে দেশটির প্রত্যেক প্রাপ্তবয়স্ক নাগরিককে ৫ হাজার ডলার করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au