সর্বশেষ

পটুয়াখালীতে বিএনপি-গণঅধিকার পরিষদের সংঘর্ষ, অন্তত ১৬ জন আহত

  • 10:10 pm - November 07, 2025
  • পঠিত হয়েছে:১১১ বার
আহতদের গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ৭ নভেম্বর- পটুয়াখালীর গলাচিপা উপজেলার চরকাজল ইউনিয়নের কপালবেড়া বাজারে বিএনপি ও গণঅধিকার পরিষদের কর্মীদের মধ্যে সংঘর্ষে অন্তত ১৬ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (৬ নভেম্বর) রাতে এ ঘটনা ঘটে। আহতদের গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, কপালবেড়া গ্রামের রাঢ়ি ও খলিফা পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এ বিরোধের জেরেই বৃহস্পতিবার রাতে দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটে।

উপজেলা যুবদলের আহ্বায়ক মশিউর রহমান শাহীন খন্দকার অভিযোগ করেন, “বৃহস্পতিবার সন্ধ্যায় বিএনপি কর্মীরা কপালবেড়া বাজারে মিছিল শেষে ফেরার পথে গণঅধিকার পরিষদের কর্মীরা তাদের ওপর হামলা চালায়।”

তিনি জানান, হামলায় বিএনপি কর্মী ইলিয়াস রাঢ়ি (৩৩), সবুজ রাঢ়ি (৩৫), নূরনবী রাঢ়ি (২৮), হাসান রাঢ়ি (৪৫), কুদ্দুস ব্যাপারী (২৪), ইয়াকুব রাঢ়ি (২২), ওমর রাঢ়ি (১৯), রাহান রাঢ়ি (১৮) ও সলেমান রাঢ়ি (২১) আহত হন।

অন্যদিকে, গণঅধিকার পরিষদের চরকাজল ইউনিয়ন যুব অধিকারের ৯ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক সোহেল খলিফা বলেন, “আমরা সভা শেষে ফিরছিলাম, তখন বিএনপি কর্মীরা আমাদের ডাক দিয়ে আক্রমণ শুরু করে। এরপর দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে।”

গণঅধিকার পরিষদের আহতদের মধ্যে রয়েছেন আজমির খলিফা (১৯), মো. সোহেল খলিফা (৩৫), শাহাবুল খলিফা (৪৫), আমেনা বেগম (৩৫), নাঈম খলিফা (২৫) ও নবীন খলিফা (১৬)।

গলাচিপা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আসাদুজ্জামান বলেন, “কপালবেড়া বাজারে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।”

তিনি আরও জানান, বর্তমানে এলাকায় পরিস্থিতি শান্ত রয়েছে এবং অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে যাতে পুনরায় সংঘর্ষ না ঘটে।

এই শাখার আরও খবর

হাটহাজারীতে ট্যাংক বিস্ফোরণের মূল কারণ নিম্নমানের পাকিস্তানি গোলাবারুদ

চট্টগ্রামের হাটহাজারীতে বাংলাদেশ সেনাবাহিনীর প্রশিক্ষণ চলাকালে ট্যাংকে বিস্ফোরণের ঘটনায় দুই সেনাসদস্য নিহত হওয়ার পেছনে চীনে তৈরি ট্যাংকের ত্রুটি নয়, পাকিস্তান থেকে আমদানি করা কথিত নিম্নমানের…

যুক্তরাষ্ট্রে ১৩২ বছরের রেকর্ড ভেঙে সবচেয়ে উষ্ণ গ্রীষ্ম, ইউরোপেও উষ্ণতম আগস্ট

জলবায়ু পরিবর্তনের প্রভাব আরও স্পষ্ট হয়ে উঠছে। চলতি বছর যুক্তরাষ্ট্রে রেকর্ড রাখা শুরুর পর ১৩২ বছরের মধ্যে সবচেয়ে উষ্ণ গ্রীষ্ম পার হয়েছে। জুন থেকে আগস্ট…

ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৯২

বাংলাদেশে ডেঙ্গুর প্রকোপ বাড়ছেই। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৪৯২ জন।…

ময়মনসিংহে যুবককে পেট্রল ঢেলে আগুন, হাসপাতালে মৃত্যু

ময়মনসিংহের মুক্তাগাছায় ফরহাদ হোসেন (৩৫) নামে এক যুবকের শরীরে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। দগ্ধ অবস্থায় পাশের জলাশয়ে লাফ দিয়েও শেষ রক্ষা হয়নি…

কাচের ছাদ ধসে তরুণের মৃত্যু, কঠোর শাস্তির দাবি পরিবারের

অস্ট্রেলিয়ার পার্থে কার্টিন ইউনিভার্সিটিতে নির্মাণাধীন কাচের ছাদ ধসে ২৩ বছর বয়সী এক তরুণের মৃত্যুর মর্মান্তিক ভিডিও প্রকাশ করেছে আদালত। ছাদ ধসে ২০ মিটার নিচে পড়ে…

রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক আমেরিকানকে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান পার্টি কংগ্রেসের নিয়ন্ত্রণ ধরে রাখতে পারলে দেশটির প্রত্যেক প্রাপ্তবয়স্ক নাগরিককে ৫ হাজার ডলার করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au