বিনোদন

বিতর্কের মুখে দেশ ছাড়লেন পাকিস্তানি ইনফ্লুয়েনসার

  • 2:15 am - November 08, 2025
  • পঠিত হয়েছে:১২৭ বার

মেলবোর্ন, ৮ নভেম্বর- ব্যক্তিগত ভিডিও ফাঁসের পর থেকে বিতর্ক যেন পিছু ছাড়ছে না পাকিস্তানি ইনফ্লুয়েনসার ও টিকটক তারকা সামিয়া হিজাবের। একের পর এক কর্মকাণ্ডে আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকা এই তরুণী এবার পোশাক নিয়ে এমন এক বিস্ফোরক মন্তব্য করেছেন, যা মুহূর্তেই তোলপাড় সৃষ্টি করেছে সোশ্যাল মিডিয়ায় । ক্রমবর্ধমান বিতর্কের জেরে শেষ পর্যন্ত দেশ ছাড়তে বাধ্য হয়েছেন তিনি।

জানা যায়, সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এই টিকটকার দাবি করেন, নিজের পোশাক ছোট হচ্ছে, আর এ জন্য দায়ী পাকিস্তানি জাতির চিন্তাভাবনা। তার ভাইরাল ওই ভিডিওতে সামিয়া আরও জানান, দেশের মানুষ এবং সরকারের বিচারপ্রবণ আচরণের কারণেই তিনি দেশ ছাড়তে বাধ্য হয়েছেন।

সেই ভিডিও ক্লিপটিতে সামিয়া হিজাব পাকিস্তানের মানুষের মানসিকতা নিয়ে চরম হতাশা প্রকাশ করেন।

তিনি বলেন, ‘সময়ের সঙ্গে সঙ্গে যদি তার পোশাকের ধরনে পরিবর্তন আসে, তবে সেটি তার দোষ নয়।’ তিনি সরাসরি অভিযোগ করে বলেন, ‘এটা জাতির দোষ।’ সামিয়া আরও যোগ করেন, মানুষের এই সংকীর্ণ চিন্তাভাবনা পাকিস্তানে তার জীবন কঠিন করে তুলেছিল।

সামিয়ার মতে, সরকার ও সমাজ উভয়ের কাছেই তিনি প্রতারিত হয়েছেন। তাদের মানসিকতা একই বলে অভিযোগ করে তিনি মন্তব্য করেন, ‘সরকার আর জনগণ—সবাই মিশে আছে; ভেতরে সবাই একই রকম।’

এদিকে সামিয়া বিদেশে থাকার বিষয়টি নিশ্চিত করলেও তার এই প্রস্থান ভ্রমণ নাকি স্থায়ীভাবে দেশত্যাগ— তা স্পষ্ট করেননি। তবে নেটিজেনদের তীব্র সমালোচনার কারণেই পাকিস্তান ছেড়েছেন বলে অনেকে ধারণা করছেন।

এই শাখার আরও খবর

তিন কারণে ভাঙছে তিশা-ফারুকীর সংসার, মুখ দেখাদেখিও বন্ধ

ওটিএন বাংলা রিপোর্ট  প্রেম থেকে পরিণয়, একসঙ্গে পথচলার ১৬ বছর। সেই সংসারেই এবার ভাঙনের সুর। নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী ও অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশার দাম্পত্য…

সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি

জনপ্রিয় সংগীতশিল্পী ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক পরিচালক আসিফ আকবরের ব্যক্তিগত গাড়ি লক্ষ্য করে গুলি ছুড়েছে অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা। শনিবার (২৪ অক্টোবর) ভোরে রাজধানীর মগবাজার…

টাইগার শ্রফের ওপর হামলা বলিউডে গ্যাংস্টারদের অন্ধকার অতীতের স্মৃতি ফেরাল

রোববার সন্ধ্যায় মুম্বাইয়ের অভিজাত এলাকা জুহুতে ফুটবল খেলতে গিয়েছিলেন বলিউড অভিনেতা টাইগার শ্রফ। সবুজে ঘেরা এই এলাকায় চলচ্চিত্র তারকাদের বসবাস, ভক্তদের আনাগোনা এবং তারকাদের দেখা…

দুই মাস ধরে আলাদা, জানুয়ারিতে বিচ্ছেদের ঘোষণা দেবেন ফারুকী-তিশা

ওটিএন বাংলা ডেস্ক : দীর্ঘ ২০ বছরের সম্পর্ক ও ১৬ বছরের দাম্পত্য জীবন শেষে বিচ্ছেদের পথে হাঁটছেন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী ও অভিনেত্রী নুসরাত ইমরোজ…

লালপেড়ে সাদা শাড়ি, সিঁথিতে সিঁদুর, পুজোর সাজে বাঙালিয়ানায় মুগ্ধতা ছড়ালেন নুসরাত

পুজোর সাজে সাবেকি বাঙালিয়ানার আবেদন বরাবরই আলাদা। লালপেড়ে সাদা শাড়ি, সোনার গয়না, কপালে লাল টিপ আর সিঁথিতে সিঁদুর, এই চেনা সাজেই যেন ধরা পড়ে বাঙালির…

মুক্তির প্রথম সপ্তাহেই ইতিহাস গড়লো রজনীকান্তের ‘জেলার ২’

দক্ষিণী সুপারস্টার রজনীকান্ত অভিনীত ‘জেলার ২’ মুক্তির প্রথম সপ্তাহেই বক্স অফিসে বড় সাফল্য অর্জন করেছে। নেলসন দিলীপকুমারের পরিচালনায় নির্মিত সিনেমাটি বিশ্বব্যাপী আয় করেছে ৫৭৬ কোটি…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au