সর্বশেষ

দল বাড়ছে নারী ওয়ানডে বিশ্বকাপে

  • 4:56 am - November 08, 2025
  • পঠিত হয়েছে:১১৫ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন ৭ নভেম্বর-উইমেন’স ওয়ানডে বিশ্বকাপে দলসংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে আইসিসি। ২০২৯ সালে পরবর্তী আসরে অংশ নেবে ১০ দল। ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রণ সংস্থা আইসিসি সংবাদ বিজ্ঞপ্তিতে এই ঘোষণা দিয়েছে।

ভারতে সম্প্রতি শেষ হওয়া বিশ্বকাপসহ গত সাতটি আসর হয়েছে ৮ দলের।

নাভি মুম্বাইয়ে গত রোববারের ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে ৫২ রানে হারিয়ে প্রথমবার উইমেন’স বিশ্বকাপ জয়ের স্বাদ পায় ভারত।

এই আসরে দর্শক উপস্থিতি স্পর্শ করেছে নতুন উচ্চতা। গোটা আসরে প্রায় তিন লাখ দর্শক স্টেডিয়ামে খেলা দেখেছে, যা নারী ক্রিকেট ইভেন্টে টুর্নামেন্টে দর্শক উপস্থিতির আগের রেকর্ড ভেঙে দিয়েছে। টেলিভিশন দর্শকেরও রেকর্ড হয়েছে এবার।

এই বিশ্বকাপের সাফল্যে উজ্জীবিত হয়ে পরবর্তী আসরে দলসংখ্যা আরও দুটি বাড়াতে সম্মত হয়েছে আইসিসি বোর্ড, জানানো হয়েছে সংবাদ বিজ্ঞপ্তিতে।

এর আগে এবারের আসরে প্রাইজমানিও বাড়ায় আইসিসি। এবার মোট প্রাইজমানি ছিল ১ কোটি ৩৮ লাখ ৮০ হাজার মার্কিন ডলার, আগের আসরের চেয়ে যা ২৯৭ শতাংশ বেশি। নিউ জিল্যান্ডে ২০২২ সালে অনুষ্ঠিত বিশ্বকাপে প্রাইজমানি ছিল ৩৫ লাখ মার্কিন ডলার।

এই শাখার আরও খবর

হাটহাজারীতে ট্যাংক বিস্ফোরণের মূল কারণ নিম্নমানের পাকিস্তানি গোলাবারুদ

চট্টগ্রামের হাটহাজারীতে বাংলাদেশ সেনাবাহিনীর প্রশিক্ষণ চলাকালে ট্যাংকে বিস্ফোরণের ঘটনায় দুই সেনাসদস্য নিহত হওয়ার পেছনে চীনে তৈরি ট্যাংকের ত্রুটি নয়, পাকিস্তান থেকে আমদানি করা কথিত নিম্নমানের…

যুক্তরাষ্ট্রে ১৩২ বছরের রেকর্ড ভেঙে সবচেয়ে উষ্ণ গ্রীষ্ম, ইউরোপেও উষ্ণতম আগস্ট

জলবায়ু পরিবর্তনের প্রভাব আরও স্পষ্ট হয়ে উঠছে। চলতি বছর যুক্তরাষ্ট্রে রেকর্ড রাখা শুরুর পর ১৩২ বছরের মধ্যে সবচেয়ে উষ্ণ গ্রীষ্ম পার হয়েছে। জুন থেকে আগস্ট…

ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৯২

বাংলাদেশে ডেঙ্গুর প্রকোপ বাড়ছেই। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৪৯২ জন।…

ময়মনসিংহে যুবককে পেট্রল ঢেলে আগুন, হাসপাতালে মৃত্যু

ময়মনসিংহের মুক্তাগাছায় ফরহাদ হোসেন (৩৫) নামে এক যুবকের শরীরে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। দগ্ধ অবস্থায় পাশের জলাশয়ে লাফ দিয়েও শেষ রক্ষা হয়নি…

কাচের ছাদ ধসে তরুণের মৃত্যু, কঠোর শাস্তির দাবি পরিবারের

অস্ট্রেলিয়ার পার্থে কার্টিন ইউনিভার্সিটিতে নির্মাণাধীন কাচের ছাদ ধসে ২৩ বছর বয়সী এক তরুণের মৃত্যুর মর্মান্তিক ভিডিও প্রকাশ করেছে আদালত। ছাদ ধসে ২০ মিটার নিচে পড়ে…

রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক আমেরিকানকে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান পার্টি কংগ্রেসের নিয়ন্ত্রণ ধরে রাখতে পারলে দেশটির প্রত্যেক প্রাপ্তবয়স্ক নাগরিককে ৫ হাজার ডলার করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au