বাংলাদেশ

ঢাকা-১০ আসনের ভোটার হচ্ছেন উপদেষ্টা আসিফ মাহমুদ

  • 6:01 pm - November 09, 2025
  • পঠিত হয়েছে:১৭ বার
আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ৯ নভেম্বর- নির্বাচনী আসন নিয়ে চলমান সমঝোতা আলোচনার মধ্যেই স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এবার ঢাকা-১০ সংসদীয় আসনের ভোটার হতে যাচ্ছেন।

রবিবার বিকেল ৩টায় তিনি ধানমন্ডি থানার নির্বাচন কার্যালয়ে গিয়ে ভোটার হওয়ার আবেদন জমা দেবেন বলে জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা।

ধানমন্ডি, নিউমার্কেট, কলাবাগান ও হাজারীবাগ থানা নিয়ে গঠিত ঢাকা-১০ আসনে বিএনপি এখনো প্রার্থী ঘোষণা করেনি। তবে জামায়াতে ইসলামী ইতোমধ্যেই সুপ্রিম কোর্টের আইনজীবী জসীম উদ্দিন সরকারকে প্রার্থী হিসেবে ঘোষণা দিয়েছে।

এর আগে আসিফ মাহমুদ ছিলেন কুমিল্লা-৩ আসনের (মুরাদনগর উপজেলা) ভোটার। সে সময় তিনি ওই আসন থেকে নির্বাচনে অংশ নিতে পারেন বলে জোর আলোচনা চলছিল। সাম্প্রতিক সময়ে গুঞ্জন ওঠে, বিএনপির সঙ্গে আসন সমঝোতা হলে তিনি সরকার থেকে পদত্যাগ করে ঢাকা-১০ আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন। বিএনপি এখনো প্রার্থী না দেওয়ায় সেই গুঞ্জন আরও জোরালো হয়েছে। তার নতুন করে ঢাকা-১০ আসনের ভোটার হতে যাওয়ায় সেই জল্পনা আরও দৃঢ় হয়েছে।

জুলাই মাসের গণ-অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া প্ল্যাটফর্ম ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’-এর অন্যতম সমন্বয়ক ছিলেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। সেই সময় ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচির ঘোষণাসহ আন্দোলনের গুরুত্বপূর্ণ নানা সিদ্ধান্তে তার ভূমিকা ছিল কেন্দ্রীয়। বিশেষ করে ৬ আগস্টের পরিবর্তে ৫ আগস্টে ‘চূড়ান্ত কর্মসূচি’ আনার ঘোষণা তিনিই ফেসবুকে দিয়েছিলেন। ফলে আন্দোলনের অন্যতম নেতা হিসেবে দ্রুত আলোচনায় উঠে আসেন তিনি।

শেখ হাসিনা সরকারের পতনের পর ২০২৪ সালের ৮ আগস্ট গঠিত অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে অন্তর্ভুক্ত হন কুমিল্লার সন্তান আসিফ মাহমুদ। বর্তমানে তিনি স্থানীয় সরকার মন্ত্রণালয়ের পাশাপাশি যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্বও পালন করছেন।

২০১৭-১৮ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাষাবিজ্ঞান বিভাগে ভর্তি হয়ে সেখান থেকে স্নাতক সম্পন্ন করেন তিনি। ছাত্রজীবনের শুরু থেকেই ছাত্র অধিকার পরিষদের রাজনীতিতে সক্রিয় ছিলেন। পরে ২০২৩ সালে ছাত্র অধিকার পরিষদের একটি অংশ থেকে গঠিত নতুন সংগঠন ‘গণতান্ত্রিক ছাত্রশক্তি’র অন্যতম উদ্যোক্তা ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক ছিলেন তিনি। জুলাই অভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া ছাত্রনেতাদের বেশিরভাগই এই সংগঠনের ছিলেন।

সরকারি দায়িত্বের পাশাপাশি আসিফ মাহমুদ বর্তমানে নর্থ সাউথ ইউনিভার্সিটিতে পলিসি অ্যান্ড গভর্ন্যান্স বিষয়ে স্নাতকোত্তর অধ্যয়ন করছেন।

এই শাখার আরও খবর

সমীক্ষাকে ‘রাজনৈতিক চক্রান্ত’ বললেন মমতা, ভোটের ফল নিয়ে আত্মবিশ্বাসী তৃণমূল

মেলবোর্ন, ১ মে- পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন শেষ হওয়ার পর বুথফেরত সমীক্ষা ঘিরে নতুন করে রাজনৈতিক উত্তাপ ছড়িয়ে পড়েছে রাজ্যজুড়ে। ভোট শেষ হওয়ার পর থেকেই বিভিন্ন…

সংরক্ষিত নারী আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৪৯ জন নির্বাচিত, গেজেট প্রকাশ

মেলবোর্ন, ১ মে- ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৪৯ জন প্রার্থীকে নির্বাচিত ঘোষণা করে গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন। বৃহস্পতিবার (৩০…

বছর শেষে দেশে ফিরতে আশাবাদী সাকিব

মেলবোর্ন, ১ মে- দীর্ঘ সময় ধরে দেশে ফেরা নিয়ে অনিশ্চয়তার মধ্যে থাকা বাংলাদেশ জাতীয় দলের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান অবশেষে নিজেই সম্ভাব্য সময়সীমার ইঙ্গিত…

নিজ দেশে নিপীড়নের শঙ্কার কথা জানালে ভিসা দেবে না যুক্তরাষ্ট্র

মেলবোর্ন, ১ মে- যুক্তরাষ্ট্রে প্রবেশের ক্ষেত্রে সম্ভাব্য রাজনৈতিক আশ্রয়প্রার্থীদের ওপর আরও কঠোর নিয়ন্ত্রণ আরোপের উদ্যোগ নিয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প-এর প্রশাসন। নতুন নির্দেশনা অনুযায়ী, কোনো ভিসা…

সংস্কারের নামে নির্বাচন বাধাগ্রস্তের আশঙ্কা ছিল: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

মেলবোর্ন, ১ মে- জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, নির্বাচন নিশ্চিত করার স্বার্থেই তারা অনেক বিষয়ে আপস করেছিলেন…

৩৭ হাজার কোটির ১৪টি এয়ারক্রাফট কেনার চুক্তি স্বাক্ষর করল বিমান

মেলবোর্ন, ১ মে- বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল খাতে নতুন এক মাইলফলক স্থাপন করে যুক্তরাষ্ট্রের উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িং-এর কাছ থেকে ১৪টি নতুন উড়োজাহাজ কেনার চূড়ান্ত…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au