সর্বশেষ

মালয়েশিয়া-থাইল্যান্ড সীমান্তে নৌকা ডুবি, শতাধিক নিখোঁজ

  • 7:44 pm - November 09, 2025
  • পঠিত হয়েছে:১১২ বার
এখন পর্যন্ত ১০ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে এবং একজনের মরদেহ পাওয়া গেছে। ছবিঃ রয়টার্স

মেলবোর্ন, ৯ নভেম্বর- রবিবার মালয়েশিয়া-থাইল্যান্ড সীমান্তের কাছে একটি অভিবাসীবাহী নৌকা ডুবে শতাধিক মানুষ নিখোঁজ হয়েছেন। মালয়েশিয়ার সামুদ্রিক কর্তৃপক্ষ জানিয়েছে, এখন পর্যন্ত ১০ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে এবং একজনের মরদেহ পাওয়া গেছে।

উত্তর মালয়েশিয়ার কেদাহ ও পারলিস অঙ্গরাজ্যের সামুদ্রিক কর্তৃপক্ষের পরিচালক ফার্স্ট অ্যাডমিরাল রমলি মুস্তাফা জানান, তিন দিন আগে ডুবে যাওয়া নৌকাটিতে প্রায় ৩০০ জন যাত্রী ছিলেন এবং এটি মিয়ানমারের বুথিডং থেকে ছেড়ে এসেছিল। এখনো অনেক নিখোঁজ যাত্রীকে সমুদ্রে খোঁজা হচ্ছে।

রাষ্ট্রীয় সংবাদমাধ্যম বারনামা জানিয়েছে, উদ্ধার হওয়া ব্যক্তিদের মধ্যে রয়েছেন তিনজন মিয়ানমারের নাগরিক, দুইজন রোহিঙ্গা ও একজন বাংলাদেশি। উদ্ধার হওয়া মরদেহটি একজন রোহিঙ্গা নারীর। কেদাহর পুলিশ প্রধান আদজলি আবু শাহ এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রধানত মুসলিম রোহিঙ্গারা সময় সময় বৌদ্ধ সংখ্যাগরিষ্ঠ মিয়ানমার থেকে পালিয়ে যায়। দক্ষিণ এশিয়া থেকে আগত অনুপ্রবেশকারী হিসেবে দেখা হয় তাদের, নাগরিকত্ব দেওয়া হয় না এবং নানা নির্যাতনের শিকার হন তারা।

আদজলি আবু শাহ জানান, মালয়েশিয়াগামী যাত্রীরা প্রথমে একটি বড় নৌকায় উঠেছিলেন। কিন্তু সীমান্তের কাছাকাছি পৌঁছালে কর্তৃপক্ষের নজর এড়াতে তাদের তিনটি ছোট নৌকায় ভাগ হয়ে যাত্রা করার নির্দেশ দেওয়া হয়, প্রতিটি নৌকায় প্রায় ১০০ জন করে।

তিনি আরও জানান, বাকি দুটি নৌকার কী হয়েছে তা এখনো জানা যায়নি। অনুসন্ধান ও উদ্ধার অভিযান চলছে।

সুত্রঃ রয়টার্স

এই শাখার আরও খবর

হাটহাজারীতে ট্যাংক বিস্ফোরণের মূল কারণ নিম্নমানের পাকিস্তানি গোলাবারুদ

চট্টগ্রামের হাটহাজারীতে বাংলাদেশ সেনাবাহিনীর প্রশিক্ষণ চলাকালে ট্যাংকে বিস্ফোরণের ঘটনায় দুই সেনাসদস্য নিহত হওয়ার পেছনে চীনে তৈরি ট্যাংকের ত্রুটি নয়, পাকিস্তান থেকে আমদানি করা কথিত নিম্নমানের…

যুক্তরাষ্ট্রে ১৩২ বছরের রেকর্ড ভেঙে সবচেয়ে উষ্ণ গ্রীষ্ম, ইউরোপেও উষ্ণতম আগস্ট

জলবায়ু পরিবর্তনের প্রভাব আরও স্পষ্ট হয়ে উঠছে। চলতি বছর যুক্তরাষ্ট্রে রেকর্ড রাখা শুরুর পর ১৩২ বছরের মধ্যে সবচেয়ে উষ্ণ গ্রীষ্ম পার হয়েছে। জুন থেকে আগস্ট…

ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৯২

বাংলাদেশে ডেঙ্গুর প্রকোপ বাড়ছেই। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৪৯২ জন।…

ময়মনসিংহে যুবককে পেট্রল ঢেলে আগুন, হাসপাতালে মৃত্যু

ময়মনসিংহের মুক্তাগাছায় ফরহাদ হোসেন (৩৫) নামে এক যুবকের শরীরে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। দগ্ধ অবস্থায় পাশের জলাশয়ে লাফ দিয়েও শেষ রক্ষা হয়নি…

কাচের ছাদ ধসে তরুণের মৃত্যু, কঠোর শাস্তির দাবি পরিবারের

অস্ট্রেলিয়ার পার্থে কার্টিন ইউনিভার্সিটিতে নির্মাণাধীন কাচের ছাদ ধসে ২৩ বছর বয়সী এক তরুণের মৃত্যুর মর্মান্তিক ভিডিও প্রকাশ করেছে আদালত। ছাদ ধসে ২০ মিটার নিচে পড়ে…

রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক আমেরিকানকে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান পার্টি কংগ্রেসের নিয়ন্ত্রণ ধরে রাখতে পারলে দেশটির প্রত্যেক প্রাপ্তবয়স্ক নাগরিককে ৫ হাজার ডলার করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au