বিশ্ব

পাকিস্তানে সেনাপ্রধানই হবেন প্রতিরক্ষা বাহিনীর প্রধান

  • 3:39 am - November 10, 2025
  • পঠিত হয়েছে:৯১ বার
পাকিস্তানে সেনাপ্রধানই প্রতিরক্ষা বাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ১০ নভেম্বর- পাকিস্তানে বিরোধী দলগুলোর আপত্তি ও প্রতিবাদের মধ্যেই সংবিধানের ২৭তম সংশোধনী বিল সিনেটে উত্থাপন হয়েছে। মন্ত্রিসভার অনুমোদনের কয়েক ঘণ্টার মধ্যেই শনিবার আইনমন্ত্রী আজম নাজির তারার ২৬ পৃষ্ঠার বিলটি সিনেটে উপস্থাপন করেন। এটি পাস হলে ‘সংবিধান (২৭তম সংশোধনী) আইন, ২০২৫’ নামে পরিচিত হবে।

বিলে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রস্তাব আনা হয়েছে, যার মধ্যে রয়েছে সংবিধান সংশ্লিষ্ট মামলার জন্য নতুন একটি আদালত “ফেডারেল কনস্টিটিউশনাল কোর্ট” গঠন, বিচারপতি নিয়োগ প্রক্রিয়ায় পরিবর্তন, এবং সামরিক কাঠামোয় বড় রদবদল।

সংশোধনী অনুযায়ী, জয়েন্ট চিফস অব স্টাফ কমিটির (সিজেসিএসসি) চেয়ারম্যানের মেয়াদ শেষ হলে পদটি বিলুপ্ত হবে। এরপর থেকে সেনাপ্রধানই প্রতিরক্ষা বাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন। প্রধানমন্ত্রী সেনাপ্রধানের সুপারিশে ন্যাশনাল স্ট্র্যাটেজিক কমান্ডের প্রধান নিয়োগ দেবেন।

এ ছাড়া সেনাপ্রধান আসিম মুনিরকে ফিল্ড মার্শাল উপাধি দেওয়ার প্রস্তাবও রাখা হয়েছে। বিল অনুযায়ী, সংবিধানের ২৪৮ অনুচ্ছেদে পরিবর্তন এনে প্রেসিডেন্টকে আজীবন গ্রেপ্তার বা ফৌজদারি মামলার হাত থেকে অব্যাহতি দেওয়া হবে। গভর্নররা এ সুরক্ষা পাবেন কেবল দায়িত্ব পালনের সময়।

বিলটিতে প্রাদেশিক মন্ত্রিসভার আকারও বাড়ানোর প্রস্তাব করা হয়েছে, যা সংসদের মোট সদস্যসংখ্যার ১১ শতাংশ থেকে বাড়িয়ে ১৩ শতাংশ করা হবে।

বিরোধী দলগুলো বিলটিকে ‘সংবিধানের ওপর সরাসরি আঘাত’ বলে দাবি করেছে। তারা বলছে, সরকার কোনো আলোচনা ছাড়াই এত বড় সংশোধনী এনেছে। বিরোধীদের একজন সিনেটর আল্লামা রাজা নাসির আব্বাস বলেন, “ক্ষমতাবানদের ইচ্ছায় করা এই সংশোধনীর নাটক আমরা প্রত্যাখ্যান করছি।”

বিশ্লেষকদের মতে, বিলটি পাস হলে পাকিস্তানের বিচার বিভাগ, নির্বাহী বিভাগ ও সামরিক কাঠামোর মধ্যে ক্ষমতার ভারসাম্যে বড় পরিবর্তন আসবে। বিলটি এখন সিনেটের স্থায়ী কমিটিতে পাঠানো হয়েছে। পর্যালোচনা শেষে এটি পুনরায় ভোটের জন্য তোলা হবে।

সূত্র: দ্য ডন

এই শাখার আরও খবর

দেড় মাসের শিশুকন্যাকে ২৫ হাজার টাকায় বিক্রি, পুলিশের অভিযানে উদ্ধার

মেলবোর্ন, ১৯ জুন- মাগুরায় চাঞ্চল্যকর এক ঘটনায় অর্থকষ্টের কারণে নিজের দেড় মাস বয়সী কন্যাশিশুকে স্ত্রীর অগোচরে বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে এক বাবার বিরুদ্ধে। শিশুটি…

ইরানের ওপর নৌ অবরোধ তুলে নিল যুক্তরাষ্ট্র

মেলবোর্ন, ১৯ জুন- মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা ও সংঘাত নিরসনের লক্ষ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন সমঝোতা চুক্তি স্বাক্ষরের পর ইরানের ওপর থেকে নৌ অবরোধ প্রত্যাহার…

ভারতে বিজেপি নেতাসহ তিনজনকে জীবন্ত পুড়িয়ে হত্যা, গ্রেপ্তার ৪

মেলবোর্ন, ১৯ জুন- ভারতের ছত্তিশগড় রাজ্যে বালু মহালকে কেন্দ্র করে দীর্ঘদিনের বিরোধের জেরে ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) এক নেতাসহ তিনজনকে জীবন্ত পুড়িয়ে হত্যার অভিযোগ…

দুই দিনের ব্যবধানে মধুখালীতে ফের মন্দিরের প্রতিমা ভাঙচুর

মেলবোর্ন, ১৯ জুন- ফরিদপুরের মধুখালী উপজেলায় দুই দিনের ব্যবধানে আবারও একটি মন্দিরের প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটেছে। বুধবার গভীর রাতে উপজেলার মেঘচামী ইউনিয়নের শতবর্ষী বামুন্দী সার্বজনীন…

এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের জমা অর্থ ৪১ শতাংশ বৃদ্ধি

মেলবোর্ন, ১৯ জুন- সুইজারল্যান্ডের ব্যাংকগুলোতে বাংলাদেশিদের জমা অর্থের পরিমাণ এক বছরের ব্যবধানে উল্লেখযোগ্য হারে বেড়েছে। সর্বশেষ প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালে সুইস ব্যাংকে বাংলাদেশিদের আমানত…

সিডনির সমুদ্রসৈকতে হাঙরের হামলায় গুরুতর আহত লিয়া এখনও লাইফ সাপোর্টে

মেলবোর্ন, ১৯ জুন- অস্ট্রেলিয়ার সিডনির জনপ্রিয় কুজি বিচে হাঙরের হামলার শিকার হওয়া প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা ও এক সন্তানের মা লিয়া স্টুয়ার্ট এখনও সংকটাপন্ন অবস্থায় হাসপাতালে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au