সর্বশেষ

মুন্সীগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে গুলিতে যুবক নিহত

  • 5:54 pm - November 10, 2025
  • পঠিত হয়েছে:৭৩ বার
মুন্সীগঞ্জ সদর উপজেলায় বিএনপির দুই পক্ষের দ্বন্দ্বের জেরে গুলিতে আরিফ মির (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ১০ নভেম্বর- মুন্সীগঞ্জ সদর উপজেলায় বিএনপির দুই পক্ষের দ্বন্দ্বের জেরে গুলিতে আরিফ মির (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন। আজ সোমবার ভোর ৬টার দিকে উপজেলার মোল্লাকান্দি ইউনিয়নের চরডুমুরিয়া গ্রামে এ ঘটনা ঘটে। এতে আরিফের চাচাতো ভাই ইমরান গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আতিক মল্লিক ও মোল্লাকান্দি ইউনিয়ন বিএনপি সভাপতি ওহিদ মোল্লার অনুসারীদের সঙ্গে ইউনিয়ন বিএনপির সাবেক সহ-সভাপতি আওলাদ হোসেনের অনুসারী নিহত আরিফ মির গ্রুপের দীর্ঘদিনের বিরোধ চলছিল।

ভোরে আরিফ ও ইমরান ঘুম থেকে উঠে বাড়ির সামনে গেলে শাহ কামালের নেতৃত্বে প্রতিপক্ষের লোকজন অতর্কিতে হামলা চালায় ও গুলি করে। এতে দুজনই গুলিবিদ্ধ হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক আরিফকে মৃত ঘোষণা করেন।

মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. রুহুল আমিন জানান, দুজনকে গুলিবিদ্ধ অবস্থায় আনা হয়। হাসপাতালে পৌঁছানোর আগেই আরিফ মারা যান। ইমরানকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকায় পাঠানো হয়েছে।

সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান ফকির বলেন, দুই পক্ষই বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত। ইউনিয়নে আধিপত্য নিয়ে এই সংঘর্ষের সূত্রপাত হয়েছে। এর আগেও তাদের মধ্যে এমন সংঘর্ষ ঘটেছে।

সদর থানার ওসি সাইফুল আলম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এলাকায় উত্তেজনা বিরাজ করায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ বিল্লাল হোসেন বলেন, সংঘর্ষের কারণ এখনো নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। আমরা তদন্ত করছি এবং সংঘর্ষে জড়িতদের ধরতে অভিযান চলছে।

এই শাখার আরও খবর

হাটহাজারীতে ট্যাংক বিস্ফোরণের মূল কারণ নিম্নমানের পাকিস্তানি গোলাবারুদ

চট্টগ্রামের হাটহাজারীতে বাংলাদেশ সেনাবাহিনীর প্রশিক্ষণ চলাকালে ট্যাংকে বিস্ফোরণের ঘটনায় দুই সেনাসদস্য নিহত হওয়ার পেছনে চীনে তৈরি ট্যাংকের ত্রুটি নয়, পাকিস্তান থেকে আমদানি করা কথিত নিম্নমানের…

যুক্তরাষ্ট্রে ১৩২ বছরের রেকর্ড ভেঙে সবচেয়ে উষ্ণ গ্রীষ্ম, ইউরোপেও উষ্ণতম আগস্ট

জলবায়ু পরিবর্তনের প্রভাব আরও স্পষ্ট হয়ে উঠছে। চলতি বছর যুক্তরাষ্ট্রে রেকর্ড রাখা শুরুর পর ১৩২ বছরের মধ্যে সবচেয়ে উষ্ণ গ্রীষ্ম পার হয়েছে। জুন থেকে আগস্ট…

ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৯২

বাংলাদেশে ডেঙ্গুর প্রকোপ বাড়ছেই। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৪৯২ জন।…

ময়মনসিংহে যুবককে পেট্রল ঢেলে আগুন, হাসপাতালে মৃত্যু

ময়মনসিংহের মুক্তাগাছায় ফরহাদ হোসেন (৩৫) নামে এক যুবকের শরীরে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। দগ্ধ অবস্থায় পাশের জলাশয়ে লাফ দিয়েও শেষ রক্ষা হয়নি…

কাচের ছাদ ধসে তরুণের মৃত্যু, কঠোর শাস্তির দাবি পরিবারের

অস্ট্রেলিয়ার পার্থে কার্টিন ইউনিভার্সিটিতে নির্মাণাধীন কাচের ছাদ ধসে ২৩ বছর বয়সী এক তরুণের মৃত্যুর মর্মান্তিক ভিডিও প্রকাশ করেছে আদালত। ছাদ ধসে ২০ মিটার নিচে পড়ে…

রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক আমেরিকানকে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান পার্টি কংগ্রেসের নিয়ন্ত্রণ ধরে রাখতে পারলে দেশটির প্রত্যেক প্রাপ্তবয়স্ক নাগরিককে ৫ হাজার ডলার করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au