অস্ট্রেলিয়া

সিডনিতে শ্রীশ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের ১৩৮তম জন্মজয়ন্তী উদ্‌যাপন

  • 11:07 pm - November 10, 2025
  • পঠিত হয়েছে:১২৮ বার
সিডনিতে শ্রীশ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের ১৩৮তম জন্মজয়ন্তী উদ্‌যাপন। ছবি: ওটিএন বাংলা

মেলবোর্ন, ১০ নভেম্বর- পরম পূজ্যপাদ শ্রীশ্রী আচার্যদেবের আশীর্বাদে এবং পূজ্যপাদ শিপাই দা (শ্রী অনিরুদ্ধ চক্রবর্তী)-এর পবিত্র উপস্থিতিতে গত ৯ই নভেম্বর ২০২৫ তারিখে সিডনিতে সফলভাবে সম্পন্ন হলো পরম প্রেমময় যুগপুরুষ শ্রীশ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের ১৩৮তম জন্মজয়ন্তী উদ্‌যাপন।

উৎসবটি অনুষ্ঠিত হয় সিডনির St Marys Memorial Hall, St Marys, NSW 2760-এ।

সিডনি উৎসবে চিলড্রেন সত্যসঙ্গের সদস্যদের মনোমুগ্ধকর উপস্থিতি। ছবি: ওটিএন বাংলা

সকাল থেকে রাত পর্যন্ত ধর্মীয় আবহে মুখরিত ছিল হল প্রাঙ্গণ। দিনব্যাপী এই মহোৎসবে অনুষ্ঠিত হয় ঊষা কীর্তন, প্রার্থনা, ধ্যান, ধর্মগ্রন্থ পাঠ, চিলড্রেন সত্যসঙ্গ, মাতৃসম্মেলন, সংগীতাঞ্জলি, সৎসঙ্গ সভা এবং ভক্তদের জন্য বিশেষ দর্শন পর্ব।

সিডনি উৎসবে মাতৃ সম্মেলনে মায়েদের উপস্থিতি। ছবি: ওটিএন বাংলা

সকাল ৫টা ৩০ মিনিটে প্রার্থনা ও ধ্যানের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত চলে সত্যসঙ্গ সমাবেশ, যেখানে ভক্তরা ঠাকুরের আদর্শ ও শিক্ষার আলোয় আত্মিক অনুপ্রেরণা অর্জন করেন।

সিডনি উৎসবে কীর্তনের মত্তে ভক্তরা। ছবি: ওটিএন বাংলা

 

পরমপূজ্যপাদ শিপাই দা এই উৎসবে যোগ দেন সন্ধ্যা ছয়টায়। তাঁর পবিত্র উপস্থিতিতে সৎসঙ্গ ওশেনিয়ার ভক্তবৃন্দ কীর্তন পরিবেশন করেন।

এ সময় সিপাইদা ঠাকুর অনুকূলচন্দ্রের প্রেম, মানবতা ও সত্যসাধনার দর্শনের গভীর তাৎপর্য ব্যাখ্যা করেন এবং বলেন, “মানুষে মানুষে প্রেমই ঠাকুরের বার্তা যেখানে প্রেম আছে, সেখানেই ঈশ্বর।” তিনি ভক্তদের উদ্দেশ্যে সবাইকে নিয়ে আনন্দে এবং সুখে থাকার জন্য পরম পিতার কাছে প্রার্থনা করেন।

এই সৎসঙ্গ উৎসব উপলক্ষ্যে অস্ট্রেলিয়ার বিভিন্ন রাজ্য মেলবোর্ন, ব্রিসবেন, অ্যাডিলেড, পার্থ, ক্যানবেরা ও ডারউইন থেকে ভক্তবৃন্দ সিডনিতে সমবেত হন। ভক্তদের আন্তরিক উপস্থিতি ও অংশগ্রহণে উৎসবটি এক আধ্যাত্মিক মিলনমেলায় পরিণত হয়।

উৎসবের সার্বিক আয়োজন ও ব্যবস্থাপনা করে সৎসঙ্গ ওশেনিয়া কর্তৃপক্ষ, যাঁদের নিবেদিত প্রচেষ্টা এবং ভক্তদের সম্মিলিত অংশগ্রহণে পুরো অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হয়।

দিনব্যাপী ধর্মীয় অনুষ্ঠান শেষে উপস্থিত সকল ভক্তদের জন্য পরিবেশন করা হয় নিরামিষ ভাণ্ডারা (ভোজন)। ভক্তিমূলক সংগীত, প্রার্থনা ও ভাণ্ডারার সৌরভে মুখরিত ছিল সিডনির এই আয়োজনে, যা প্রবাসে থেকেও ঠাকুরের আদর্শ ও প্রেমের বার্তাকে নতুনভাবে অনুভব করার এক গভীর আধ্যাত্মিক অভিজ্ঞতা এনে দেয়।

এই শাখার আরও খবর

নতুন হামলার জেরে হরমুজ প্রণালিতে কমেছে জাহাজ চলাচল

মেলবোর্ন, ২২ জুলাই:  যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে হামলার পর নিরাপত্তা ঝুঁকি বেড়ে যাওয়ায় বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল আরও…

সাত মাসের শিশু কন্যাকে আছড়ে হত্যার মামলায় বাবা গ্রেপ্তার

মেলবোর্ন, ২২ জুলাই: রাজধানীর উত্তরার সিরাজ মার্কেট এলাকায় সাত মাস বয়সী শিশুকন্যাকে আছড়ে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় বাবা কবির ইসলামকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ দিয়েছেন…

জাবি মেডিক্যাল সেন্টারে ২১ দিনে প্রায় ২০ হাজার ওষুধের গরমিল

মেলবোর্ন, ২২ জুলাই- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) মেডিক্যাল সেন্টারে মাত্র ২১ দিনের ব্যবধানে প্রায় ১৯ হাজার ৫৬৭ পিস ওষুধের গরমিল ধরা পড়েছে। বিশ্ববিদ্যালয়ের ওষুধ ক্রয় কমিটির…

৯ জেলায় বন্যার শঙ্কা, আগামী ২৪-৪৮ ঘণ্টায় প্লাবিত হতে পারে নিম্নাঞ্চল

মেলবোর্ন, ২২ জুলাই- আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে দেশের অন্তত ৯ জেলায় বন্যার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। একই সঙ্গে…

মন্দিরে নেওয়ার কথা বলে কিশোরীকে অপহরণের পর সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারীসহ গ্রেপ্তার ৩

মেলবোর্ন, ২২ জুলাই:  ভারতের কর্নাটকের দেবনাহাল্লিতে ১৪ বছরের এক কিশোরীকে অপহরণের পর জোরপূর্বক মদ খাইয়ে এক নির্মাণাধীন ভবনে সারা রাত সংঘবদ্ধ ধর্ষণ ও নির্যাতনের ঘটনা…

দিল্লিতে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক, মোদীর বাসভবনের সামনে বিক্ষোভ

মেলবোর্ন, ২২জুলাই- ভারতের রাজধানী নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী, কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au