বাংলাদেশ

জুলাই সনদের বাইরে কিছু চাপিয়ে দিলে দায় সরকারের: বিএনপি

  • 6:59 pm - November 11, 2025
  • পঠিত হয়েছে:৪৩ বার
মঙ্গলবার দুপুরে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলন। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ১১ নভেম্বর- জুলাই জাতীয় সনদের বাইরে গিয়ে সরকার কোনো সিদ্ধান্ত ঘোষণা করলে তার সব দায়দায়িত্ব সরকারের ওপরই বর্তাবে বলে জানিয়েছে বিএনপি। দলটির দাবি, সনদে স্বাক্ষরকারী রাজনৈতিক দলগুলোর পক্ষে তখন সেই সিদ্ধান্ত মান্য করার কোনো বাধ্যবাধকতা থাকবে না।

আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন দলের জ্যেষ্ঠ নেতা ও জাতীয় স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন।

তিনি জানান, সোমবার রাতে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই বৈঠকের সিদ্ধান্ত জানাতেই আজকের সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

লিখিত বক্তব্যে খন্দকার মোশাররফ বলেন, জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বিভিন্ন রাজনৈতিক দলের দীর্ঘ প্রায় এক বছরের আলোচনার ভিত্তিতে কিছু মতবিরোধ থাকা সত্ত্বেও ঐকমত্যে পৌঁছে জুলাই জাতীয় সনদ তৈরি হয়। গত ১৭ অক্টোবর সনদটি স্বাক্ষরিত হয়, এবং দেশের সংবিধান ও আইন অনুযায়ী তা বাস্তবায়নে সব পক্ষ অঙ্গীকারবদ্ধ।

তিনি অভিযোগ করেন, সম্প্রতি অন্তর্বর্তী সরকারের কিছু উপদেষ্টা সনদের বাইরে গিয়ে সরকারি সিদ্ধান্ত ঘোষণার ইঙ্গিত দিচ্ছেন, যা বিভ্রান্তিকর এবং ঐকমত্যকে উপেক্ষা করার শামিল। বিএনপির মতে, সনদের বাইরে গিয়ে সরকার কোনো সিদ্ধান্ত নিলে তা মান্য করার বাধ্যবাধকতা কোনো দলের নেই, এবং এর সম্পূর্ণ দায়ভার সরকারেরই নিতে হবে।

খন্দকার মোশাররফ বলেন, “আমরা স্পষ্টভাবে বলতে চাই, জুলাই জাতীয় সনদে যেসব বিষয়ে ঐকমত্য হয়েছে, সরকারকে তার মধ্যেই সীমাবদ্ধ থাকতে হবে। অন্যথায় সব দায়দায়িত্ব সরকারকেই বহন করতে হবে।”

বিএনপির স্থায়ী কমিটি এ বিষয়ে সরকারকে ‘সতর্ক পদক্ষেপ গ্রহণের’ আহ্বান জানায়।

সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সালাউদ্দিন আহমদ এবং মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন।

এই শাখার আরও খবর

ইমাম নিয়োগকে কেন্দ্র করে বিএনপি–জামায়াত সংঘর্ষ, নিহত ১

মেলবোর্ন, ৮ মার্চ- রাজশাহীর মোহনপুর উপজেলায় ঈদগাহ মাঠে ঈদের নামাজ পড়ানোর ইমাম নিয়োগকে কেন্দ্র করে স্থানীয় বিএনপি ও জামায়াত নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে…

বঙ্গবন্ধুর ভাষণ বাজানো নিয়ে শাহবাগে উত্তেজনা, ‘ছাত্রলীগ’ আখ্যা দিয়ে একজনকে মারধর

মেলবোর্ন, ৮ মার্চ- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ বাজানোকে কেন্দ্র করে ঢাকার শাহবাগ এলাকায় উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। শনিবার (৭ মার্চ) রাতে…

১৪ ঘণ্টার ব্যবধানে ২ হিন্দু খুন, মন্দিরে বিষ্ফোরণ, সংখ্যালঘু নির্যাতনের পুরনো চেহারায় বাংলাদেশ

মেলবোর্ন, ৮ মার্চ- বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিয়ে পুরনো উদ্বেগ আবার সামনে চলে এসেছে। গত কয়েক দিনে দেশের বিভিন্ন স্থানে সংঘটিত একাধিক সহিংস ঘটনায় হিন্দু…

কুমিল্লায় শনিপূজা চলাকালীন বোমা বিষ্ফোরণ, আহত অন্তত ৪

মেলবোর্ন, ৮ মার্চ- কুমিল্লা নগরীর দক্ষিণ ঠাকুরপাড়া এলাকায় একটি মন্দিরে শনিপূজা চলাকালে দুর্বৃত্তদের ছোড়া ককটেল বিস্ফোরণে পুরোহিতসহ অন্তত চারজন আহত হয়েছেন। শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার…

ইরানে আজ রাতেই ‘কঠোর আঘাত’ হানার হুমকি ট্রাম্পের, পাল্টা নতুন লক্ষ্য খুঁজছে ইরান

মেলবোর্ন, ৮ মার্চ- মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে ইরানের বিরুদ্ধে নতুন করে কঠোর সামরিক পদক্ষেপ নেওয়ার হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, শনিবার ইরানের…

চাঁদা না পেয়ে কক্সবাজারে গণেশ পালকে কুপিয়ে হত্যা

মেলবোর্ন, ৮ মার্চ- কক্সবাজার শহরে বাড়ি নির্মাণের চাঁদা না দেওয়ার জেরে গণেশ পাল (২৯) নামে এক হিন্দু ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। শনিবার (৭ মার্চ)…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au