বিনোদন

মানবসেবায় নজর কাড়লেন জনপ্রিয় গায়িকা পলক

  • 5:02 pm - November 12, 2025
  • পঠিত হয়েছে:১১৩ বার

মেলবোর্ন, ১২ নভেম্বর- বলিউডের জনপ্রিয় প্লেব্যাক গায়িকা পলক মুচ্ছল শুধুমাত্র তার সুরেলা কণ্ঠের জন্যই নয়, এবার মানবসেবার ক্ষেত্রেও নজর কেড়েছেন। একাধিক সুপারহিট সিনেমার গানে কণ্ঠ দেওয়া এই শিল্পী ৩ হাজার ৮০০ জনেরও বেশি শিশুর হার্ট সার্জারির উদ্যোগে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডস ও লিমকা বুক অফ রেকর্ডসে নাম লেখাতে সক্ষম হয়েছেন।

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ছোটবেলা থেকেই সমাজ সেবায় নিবেদিত প্রাণ পলক মুচ্ছল। তিনি মূলত দুঃস্থ ও অসহায়দের পাশে দাঁড়ানোর জন্য কনসার্টের মাধ্যমে তহবিল সংগ্রহ করে থাকেন। এই মহান উদ্যোগে ইতোমধ্যেই হাজার হাজার শিশুর জীবন পরিবর্তিত হয়েছে।

পলকের মানবসেবার যাত্রা শুরু হয় মাত্র সাত বছর বয়সে। একবার ট্রেনে যাত্রার সময় কিছু দুঃস্থ শিশুকে দেখে তার জীবনের লক্ষ্য পরিবর্তিত হয়। সেই দিন থেকে তিনি মনে মনে প্রতিজ্ঞা করেছিলেন, ‘আমি একদিন ঠিক এই মানুষগুলোর পাশে দাঁড়াব।’

এরপর জন্ম নেয় ‘পলক পলাশ চ্যারিটেবল ফাউন্ডেশন’, যার মাধ্যমে বহু শিশুর জটিল হার্ট সার্জারি সম্পন্ন হয়েছে। কার্গিল যুদ্ধে আহত জওয়ানদের চিকিৎসার জন্য গান গেয়ে মাত্র সাত-আট বছর বয়সে তিনি ২৫ হাজার টাকা উপার্জন করেছিলেন।

একটি স্কুল পড়ুয়াকে হার্ট সার্জারির জন্য প্রায় ৫১ হাজার টাকা সংগ্রহের মাধ্যমে পলকের হার্ট ফাউন্ডেশনের যাত্রা শুরু হয়। শিল্পীর এই মানবিক উদ্যোগ তাকে প্রথম কোনো বলিউড গায়িকা হিসেবে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে স্থান করে দিয়েছে।

গান এবং সমাজসেবা একত্রে পলক মুচ্ছলকে মানবজাতির কাছে অনুপ্রেরণার নাম হিসেবে প্রতিষ্ঠিত করেছে।

এই শাখার আরও খবর

আমাকে হত্যার টার্গেটটা মিস হয়ে গেছে : আসিফ আকবর

ওটিএন বাংলা রিপোর্ট সংগীতশিল্পী আসিফ আকবরকে হত্যার উদ্দেশ্যেই তাঁর গাড়িতে গুলি চালানো হয়েছে বলে আশঙ্কা করছেন তিনি নিজেই। শনিবার (২৪ অক্টোবর) ভোরে রাজধানীর মগবাজারে তাঁর…

তিন কারণে ভাঙছে তিশা-ফারুকীর সংসার, মুখ দেখাদেখিও বন্ধ

ওটিএন বাংলা রিপোর্ট  প্রেম থেকে পরিণয়, একসঙ্গে পথচলার ১৬ বছর। সেই সংসারেই এবার ভাঙনের সুর। নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী ও অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশার দাম্পত্য…

সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি

জনপ্রিয় সংগীতশিল্পী ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক পরিচালক আসিফ আকবরের ব্যক্তিগত গাড়ি লক্ষ্য করে গুলি ছুড়েছে অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা। শনিবার (২৪ অক্টোবর) ভোরে রাজধানীর মগবাজার…

টাইগার শ্রফের ওপর হামলা বলিউডে গ্যাংস্টারদের অন্ধকার অতীতের স্মৃতি ফেরাল

রোববার সন্ধ্যায় মুম্বাইয়ের অভিজাত এলাকা জুহুতে ফুটবল খেলতে গিয়েছিলেন বলিউড অভিনেতা টাইগার শ্রফ। সবুজে ঘেরা এই এলাকায় চলচ্চিত্র তারকাদের বসবাস, ভক্তদের আনাগোনা এবং তারকাদের দেখা…

দুই মাস ধরে আলাদা, জানুয়ারিতে বিচ্ছেদের ঘোষণা দেবেন ফারুকী-তিশা

ওটিএন বাংলা ডেস্ক : দীর্ঘ ২০ বছরের সম্পর্ক ও ১৬ বছরের দাম্পত্য জীবন শেষে বিচ্ছেদের পথে হাঁটছেন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী ও অভিনেত্রী নুসরাত ইমরোজ…

লালপেড়ে সাদা শাড়ি, সিঁথিতে সিঁদুর, পুজোর সাজে বাঙালিয়ানায় মুগ্ধতা ছড়ালেন নুসরাত

পুজোর সাজে সাবেকি বাঙালিয়ানার আবেদন বরাবরই আলাদা। লালপেড়ে সাদা শাড়ি, সোনার গয়না, কপালে লাল টিপ আর সিঁথিতে সিঁদুর, এই চেনা সাজেই যেন ধরা পড়ে বাঙালির…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au