বিনোদন

শ্রেয়া ঘোষালকে নিয়ে প্রশংসার ঝড় নোরা ফাতেহির

  • 5:29 pm - November 12, 2025
  • পঠিত হয়েছে:৭৬ বার

মেলবোর্ন, ১২ নভেম্বর- গ্ল্যামার ও নাচের দুনিয়া থেকে উঠে আসা বলিউড অভিনেত্রী-নৃত্যশিল্পী নোরা ফাতেহি এবার প্রশংসার ঝড় তুলেছেন ভারতের সুর সম্রাজ্ঞী শ্রেয়া ঘোষালকে নিয়ে। নিজের সোজাসাপ্টা মন্তব্যে শ্রেয়াকে তিনি অভিহিত করেছেন ‘হাঁটতে থাকা অটো-টিউন” হিসেবে—অর্থাৎ এমন এক নিখুঁত কণ্ঠ, যাকে প্রযুক্তির সাহায্য নেওয়া লাগে না।

সম্প্রতি আন্তর্জাতিক তারকা সিয়ারা’র পডকাস্টে হাজির হয়েছিলেন নোরা। সেখানে তাকে জিজ্ঞেস করা হয় ‘বলিউডের নতুন শ্রোতাদের কোন শিল্পীর গান দিয়ে যাত্রা শুরু করা উচিত?’ প্রশ্ন শুনেই এক মুহূর্ত দেরি না করে নোরা বলেন, ‘যদি তুমি বলিউডের একেবারে নতুন শ্রোতা হও, তাহলে শ্রেয়া ঘোষালকে শোনো। উনি এক আইকন।‘

নোরা আরও জানান, তিনি নিজেও শ্রেয়ার সঙ্গে গান গাওয়ার অভিজ্ঞতা অর্জন করেছেন—‘ওহ মামা তেতেমা’ নামের এক গানে, যেখানে শ্রেয়া হিন্দি অংশটি গেয়েছেন। সেই প্রসঙ্গে নোরা বলেন, ‘আমি ভয় পেয়েছিলাম! কারণ আমি তো গায়িকা নই, আমি একজন ভাইবইস্ট, কিন্তু শ্রেয়া একেবারে ভোকাল ম্যাজিশিয়ান।’

শ্রেয়া ঘোষালকে তিনি ‘বলিউডের আবেগ, সংস্কৃতি আর সুরের প্রতীক’ বলে বর্ণনা করেন। তার মতে, ‘কেউ যদি সত্যিকারের বলিউড সংগীতকে বুঝতে চায়, তাকে শ্রেয়াকে শোনা অবশ্যই দরকার।’

উল্লেখ্য, পাঁচবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত শ্রেয়া ঘোষাল আজও ভারতীয় সংগীতের শীর্ষে অবস্থান করছেন। অন্যদিকে, নোরা ফাতেহি এখন শুধু বলিউড নয়, আন্তর্জাতিক মিউজিক দুনিয়ারও পরিচিত মুখ। তার সাম্প্রতিক গান ‘ওহ মামা তেতেমা!’ এরই মধ্যে ইউটিউবে ৬০ মিলিয়নেরও বেশি ভিউ অতিক্রম করেছে।

এই শাখার আরও খবর

আমাকে হত্যার টার্গেটটা মিস হয়ে গেছে : আসিফ আকবর

ওটিএন বাংলা রিপোর্ট সংগীতশিল্পী আসিফ আকবরকে হত্যার উদ্দেশ্যেই তাঁর গাড়িতে গুলি চালানো হয়েছে বলে আশঙ্কা করছেন তিনি নিজেই। শনিবার (২৪ অক্টোবর) ভোরে রাজধানীর মগবাজারে তাঁর…

তিন কারণে ভাঙছে তিশা-ফারুকীর সংসার, মুখ দেখাদেখিও বন্ধ

ওটিএন বাংলা রিপোর্ট  প্রেম থেকে পরিণয়, একসঙ্গে পথচলার ১৬ বছর। সেই সংসারেই এবার ভাঙনের সুর। নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী ও অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশার দাম্পত্য…

সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি

জনপ্রিয় সংগীতশিল্পী ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক পরিচালক আসিফ আকবরের ব্যক্তিগত গাড়ি লক্ষ্য করে গুলি ছুড়েছে অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা। শনিবার (২৪ অক্টোবর) ভোরে রাজধানীর মগবাজার…

টাইগার শ্রফের ওপর হামলা বলিউডে গ্যাংস্টারদের অন্ধকার অতীতের স্মৃতি ফেরাল

রোববার সন্ধ্যায় মুম্বাইয়ের অভিজাত এলাকা জুহুতে ফুটবল খেলতে গিয়েছিলেন বলিউড অভিনেতা টাইগার শ্রফ। সবুজে ঘেরা এই এলাকায় চলচ্চিত্র তারকাদের বসবাস, ভক্তদের আনাগোনা এবং তারকাদের দেখা…

দুই মাস ধরে আলাদা, জানুয়ারিতে বিচ্ছেদের ঘোষণা দেবেন ফারুকী-তিশা

ওটিএন বাংলা ডেস্ক : দীর্ঘ ২০ বছরের সম্পর্ক ও ১৬ বছরের দাম্পত্য জীবন শেষে বিচ্ছেদের পথে হাঁটছেন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী ও অভিনেত্রী নুসরাত ইমরোজ…

লালপেড়ে সাদা শাড়ি, সিঁথিতে সিঁদুর, পুজোর সাজে বাঙালিয়ানায় মুগ্ধতা ছড়ালেন নুসরাত

পুজোর সাজে সাবেকি বাঙালিয়ানার আবেদন বরাবরই আলাদা। লালপেড়ে সাদা শাড়ি, সোনার গয়না, কপালে লাল টিপ আর সিঁথিতে সিঁদুর, এই চেনা সাজেই যেন ধরা পড়ে বাঙালির…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au