বিশ্ব

যে চার কৌশলে বিহারে ভূমিধস বিজয় মোদি-নীতিশের

  • 7:44 pm - November 14, 2025
  • পঠিত হয়েছে:১৫৩ বার
ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ১৪ নভেম্বর- বিহার বিধানসভা নির্বাচনের ফল পরিষ্কার হতেই স্পষ্ট হয়েছে যে এনডিএ জোট এবার নিশ্চিতভাবেই সরকার গঠন করতে যাচ্ছে। ভোট গণনার প্রথম কয়েক ঘণ্টাতেই এগিয়ে ছিল বিজেপি ও জেডিইউ, পরে ব্যবধান আরও বাড়ে। বিশ্লেষকদের মতে, প্রচারে ‘মোদি ম্যাজিক’ নিয়ে আলোচনার চেয়ে বেশি কার্যকর হয়েছে নীতিশ কুমার ও কেন্দ্রের সরকারের বাস্তবধর্মী প্রতিশ্রুতি, যা এবার ভোটের ফল নির্ধারণে বড় ভূমিকা রেখেছে।

নির্বাচনের আগে যে কয়েকটি সিদ্ধান্ত সরাসরি সাধারণ মানুষের জীবনে প্রভাব ফেলেছিল, তার প্রতিফলন দেখা গেছে ভোট বাক্সে। তার মধ্যে সবচেয়ে আলোচিত ছিল মহিলাদের লক্ষ্য করে নেওয়া উদ্যোগ।

রাজ্যের প্রায় ১.৩ কোটি নারী ভোটারকে এককালীন ১০ হাজার টাকা দেওয়ার ঘোষণা বড় পরিবর্তন এনেছে বলে মনে করছে রাজনৈতিক মহল। মহিলাদের কাছে সরাসরি সুবিধা পৌঁছে যাওয়ায় এই শ্রেণির ভোটদানে রেকর্ড অংশগ্রহণ লক্ষ করা গেছে। এবার ৭১ শতাংশের বেশি নারী ভোট দিয়েছেন, যা বিহারের নির্বাচনী ইতিহাসে একটি উল্লেখযোগ্য সংখ্যা।

প্রত্যন্ত অঞ্চলের ভোটারদের ক্ষেত্রে বিনামূল্যে বিদ্যুতের প্রতিশ্রুতি অন্য একটি গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হয়ে দাঁড়ায়। ১২৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ফ্রি দেওয়ার ঘোষণাকে কেন্দ্র করে গ্রামাঞ্চলে এনডিএর প্রতি সমর্থন আরও দৃঢ় হয়েছে। বহু পরিবারই এই সুবিধাকে দৈনন্দিন ব্যয়ের ওপর বড় সাশ্রয় হিসেবে দেখেছে।

প্রবীণ নাগরিকদের জন্য পেনশন বাড়িয়ে ৪০০ টাকা থেকে ১১০০ টাকা করার সিদ্ধান্তও ভোটে ব্যাপক সাড়া ফেলেছে। রাজ্যের প্রায় ১.২ কোটি প্রবীণ ভোটারকে সরাসরি ছুঁয়ে গেছে এই পদক্ষেপ, যা নীতিশ কুমারের প্রতি আস্থা আরও বাড়িয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বয়স্ক ভোটারদের সমর্থনই অনেক আসনে এনডিএকে সুস্পষ্ট সুবিধা দিয়েছে।

এছাড়া বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের তৎপরতা এবং প্রধানমন্ত্রীর একাধিক জনসভাও প্রচারে গতি যোগ করেছে। নরেন্দ্র মোদি ও অমিত শাহ উন্নয়নমূলক কাজ তুলে ধরার পাশাপাশি আরজেডির শাসনামলের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্মরণ করিয়ে ভোটারদের প্রতি বার্তা দিয়েছেন স্থিতিশীলতার পক্ষে রায় দেওয়ার জন্য।

সব মিলিয়ে লক্ষ্যভিত্তিক সুবিধা, উন্নয়নের প্রতিশ্রুতি এবং সংগঠিত প্রচারের সমন্বয়েই এনডিএ এবার বিপুল সমর্থন পেয়েছে। ফল হিসেবে বিহারে ফের পরিষ্কার সংখ্যাগরিষ্ঠতার দিকে এগোচ্ছে নীতীশ-মোদী জোট, যা আগামী কয়েক বছরের রাজ্য রাজনীতিতে নতুন সমীকরন তৈরি করতে পারে।

 

এই শাখার আরও খবর

চাকরির আশায় কম্বোডিয়া, ১৭ দিন ‘স্ক্যাম সেন্টারে’ বন্দী

কম্পিউটারে ডেটা এন্ট্রির চাকরির আশায় দালালের মাধ্যমে কম্বোডিয়ায় গিয়েছিলেন মো. শফিকুল ইসলাম। সেখানে পৌঁছানোর পর তাঁর পাসপোর্ট ও মুঠোফোন কেড়ে নেওয়া হয়। পরে তাঁকে একটি…

নড়াইলে বাড়ির সামনে থেকে হিন্দু শিক্ষিকার গলার চেইন ছিনতাই

নড়াইলের লোহাগড়া পৌর এলাকায় বাড়ির সামনে থেকে এক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকার গলা থেকে স্বর্ণের চেইন ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ছিনতাইয়ের পুরো ঘটনা ওই শিক্ষিকার বাড়ির সিসিটিভি…

৭ গোলের জয়েও আক্ষেপ বাংলাদেশের কোচের

এশিয়া কাপ অনূর্ধ্ব-২০ হকিতে চাইনিজ তাইপেকে ৭-০ গোলে হারিয়েছে বাংলাদেশ। বড় ব্যবধানে জয় পেলেও দলের পারফরম্যান্সে পুরোপুরি সন্তুষ্ট হতে পারেননি বাংলাদেশের কোচ মহসিন। বিশেষ করে…

ভিজিট ভিসা নিয়ে মার্কিন দূতাবাসের সতর্কবার্তা

বি১/বি২ ভিজিটর ভিসা নিয়ে যুক্তরাষ্ট্রে ভ্রমণের ক্ষেত্রে নির্দিষ্ট কিছু কার্যক্রম করা যাবে না বলে সতর্ক করেছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস। শনিবার (৫ সেপ্টেম্বর) দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক…

ইন্দোনেশিয়ায় অবৈধ প্রবেশের সময় ৮ বাংলাদেশিসহ আটক ১৬

মালয়েশিয়া থেকে অবৈধ পথে ইন্দোনেশিয়ায় প্রবেশের সময় আট বাংলাদেশিসহ ১৬ জন অভিবাসী শ্রমিককে আটক করেছে দেশটির নৌবাহিনী। সোমবার রিয়াউ প্রদেশের দুমাই শহরের উপকূলীয় এলাকায় অভিযান…

মিটার-সংযোগ ছাড়াই গ্রাহকের নামে এলো ৬৯২ টাকার বিদ্যুৎ বিল

জামালপুরের মাদারগঞ্জে বিদ্যুতের নতুন মিটার স্থাপন কিংবা সংযোগ দেওয়ার আগেই এক গ্রাহকের নামে ৬৯২ টাকার বিল তৈরি হয়েছে। আগস্ট মাসের ওই বিল দেখে বিস্মিত হয়েছেন…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au