বিনোদন

মোদির বায়োপিক ‘মা বন্দে’তে রাভিনা ট্যান্ডন

  • 8:27 pm - November 14, 2025
  • পঠিত হয়েছে:৭৩ বার

মেলবোর্ন, ১৪ নভেম্বর- ভারতীয় রাজনীতির প্রভাবশালী নেতা ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জীবন এবার দেখা যাবে সিনেমার পর্দায়। সম্প্রতি ঘোষণা দেওয়া মোদির বায়োপিক ‘মা বন্দে’ নিয়ে শুরু হয়েছে বলিউডে তুমুল আলোচনা। জন্মদিনের দিনেই ছবির ঘোষণা, আর এখন যোগ হলো নতুন চমক। এই ছবিতে মোদির মায়ের চরিত্রে দেখা যাবে বলিউডের জনপ্রিয় অভিনেত্রী রাভিনা ট্যান্ডনকে। রাজনৈতিক উত্থান, মায়ের স্নেহ আর সংগ্রামের মিশেলে তৈরি হতে যাচ্ছে এক আবেগঘন সিনেমা—যা ইতোমধ্যেই দর্শকদের কৌতূহলের কেন্দ্রে।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, মা-ছেলের সম্পর্কের ওপর ভিত্তি করে তৈরি হচ্ছে ‘মা বন্দে’ সিনেমা। এতে দেখা যাবে, ত্যাগ, সহনশীলতা এবং অবদান রাখার মাধ্যমে একজন মা কিভাবে ছেলের জীবনে উন্নতির পথ তৈরি করেছিলেন সেটা দেখা যাবে।

গণমাধ্যমকে এক ঘনিষ্ঠ সূত্র বলেন, ইতোমধ্যে হিরাবেন মোদির চরিত্রটি রাভিনাকে গভীরভাবে প্রভাবিত করেছে। চরিত্রটির শক্তি, গভীরতা এবং স্তরবিন্যাস রাভিনার সঙ্গে মিশে গেছে। হিরাবেনের জীবনের গল্প যেমন : শৈশবে মাকে হারানো, শান্ত ও দৃঢ়তার সঙ্গে পরিবারটিকে কীভাবে একত্রে রেখেছিলেন—এই বিষয়গুলো অভিনেত্রীকে বিশেষভাবে আকৃষ্ট করেছে।

তবে এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেননি পরিচালক কিংবা রাভিনা ট্যান্ডন। সিলভার কাস্ট ক্রিয়েশনসের ব্যানারে সিনেমাটি প্রযোজনা করছেন বীর রেড্ডি এবং ছবিটি পরিচালনা করছেন নির্মাতা ক্রান্তি কুমার চৌধুরী।

এই শাখার আরও খবর

আমাকে হত্যার টার্গেটটা মিস হয়ে গেছে : আসিফ আকবর

ওটিএন বাংলা রিপোর্ট সংগীতশিল্পী আসিফ আকবরকে হত্যার উদ্দেশ্যেই তাঁর গাড়িতে গুলি চালানো হয়েছে বলে আশঙ্কা করছেন তিনি নিজেই। শনিবার (২৪ অক্টোবর) ভোরে রাজধানীর মগবাজারে তাঁর…

তিন কারণে ভাঙছে তিশা-ফারুকীর সংসার, মুখ দেখাদেখিও বন্ধ

ওটিএন বাংলা রিপোর্ট  প্রেম থেকে পরিণয়, একসঙ্গে পথচলার ১৬ বছর। সেই সংসারেই এবার ভাঙনের সুর। নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী ও অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশার দাম্পত্য…

সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি

জনপ্রিয় সংগীতশিল্পী ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক পরিচালক আসিফ আকবরের ব্যক্তিগত গাড়ি লক্ষ্য করে গুলি ছুড়েছে অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা। শনিবার (২৪ অক্টোবর) ভোরে রাজধানীর মগবাজার…

টাইগার শ্রফের ওপর হামলা বলিউডে গ্যাংস্টারদের অন্ধকার অতীতের স্মৃতি ফেরাল

রোববার সন্ধ্যায় মুম্বাইয়ের অভিজাত এলাকা জুহুতে ফুটবল খেলতে গিয়েছিলেন বলিউড অভিনেতা টাইগার শ্রফ। সবুজে ঘেরা এই এলাকায় চলচ্চিত্র তারকাদের বসবাস, ভক্তদের আনাগোনা এবং তারকাদের দেখা…

দুই মাস ধরে আলাদা, জানুয়ারিতে বিচ্ছেদের ঘোষণা দেবেন ফারুকী-তিশা

ওটিএন বাংলা ডেস্ক : দীর্ঘ ২০ বছরের সম্পর্ক ও ১৬ বছরের দাম্পত্য জীবন শেষে বিচ্ছেদের পথে হাঁটছেন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী ও অভিনেত্রী নুসরাত ইমরোজ…

লালপেড়ে সাদা শাড়ি, সিঁথিতে সিঁদুর, পুজোর সাজে বাঙালিয়ানায় মুগ্ধতা ছড়ালেন নুসরাত

পুজোর সাজে সাবেকি বাঙালিয়ানার আবেদন বরাবরই আলাদা। লালপেড়ে সাদা শাড়ি, সোনার গয়না, কপালে লাল টিপ আর সিঁথিতে সিঁদুর, এই চেনা সাজেই যেন ধরা পড়ে বাঙালির…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au