বাংলাদেশ

মিষ্টি বিতরণকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে ছাত্রদল নেতা নিহত

  • 5:22 am - November 18, 2025
  • পঠিত হয়েছে:১৩০ বার
বরিশালের বাবুগঞ্জে শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়কে কেন্দ্র করে মিষ্টি বিতরণের সময় ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষে রবিউল ইসলাম নামে এক যুবক ছুরিকাঘাতে নিহত হয়েছেন।

মেলোবোর্ন, ১৮ নভেম্বর- বরিশালের বাবুগঞ্জে শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়কে কেন্দ্র করে মিষ্টি বিতরণের সময় ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষে রবিউল ইসলাম নামে এক যুবক ছুরিকাঘাতে নিহত হয়েছেন। সোমবার সন্ধ্যায় জাহাঙ্গীরনগর ইউনিয়নের আগরপুর মিশুক স্ট্যান্ড এলাকায় এই ঘটনা ঘটে। নিহত রবিউল ইউনিয়ন ছাত্রদলের সহসভাপতি ছিলেন। তার বাড়ি আগরপুর গ্রামে। তিনি কুয়েত প্রবাসী মিজানুর রহমানের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল মালেক সিকদার।

প্রত্যক্ষদর্শীরা জানান, রায় ঘোষণায় উল্লাস প্রকাশের অংশ হিসেবে ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক পলাশ ফকিরের নেতৃত্বে তার গ্রুপ আগরপুর বাজারে মিষ্টি বিতরণ করছিল। এ সময় সাবেক সাধারণ সম্পাদক শান্ত ইসলামের নেতৃত্বে অন্য গ্রুপ সেখানে এসে তাদের কাউকে দাওয়াত না দেওয়ার কারণ জানতে চায়। কথাকাটাকাটির একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পলাশ গ্রুপের সমর্থকদের সঙ্গে বিরোধ সৃষ্টি হলে সহসভাপতি রবিউল ইসলাম ছুরিকাঘাতে গুরুতর আহত হন। সংঘর্ষে উভয় পক্ষের আরও পাঁচজন আহত হন এবং তাদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

স্থানীয়রা রবিউলকে উদ্ধার করে বরিশাল শের ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বাবুগঞ্জ থানার ওসি পলাশ সরকার জানান, খবর পেয়ে তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে।

এই শাখার আরও খবর

ইয়েমেনে ভয়াবহ সংঘর্ষ, একদিনেই নিহত ১৪১

ইয়েমেনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার-সমর্থিত বাহিনী ও ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের মধ্যে ভয়াবহ সংঘর্ষে অন্তত ১৪১ যোদ্ধা নিহত হয়েছেন। শনিবার দুপুর থেকে রোববার ভোর পর্যন্ত কয়েকটি…

সন্তানকে সম্পত্তি দানের পরও বাবা-মায়ের অধিকার, সংসদে বিল পাস

সন্তান বা নাতি-নাতনিকে সম্পত্তি দান করার পরও দাতার জীবদ্দশায় ওই সম্পত্তি ভোগ ও দখলে রাখার অধিকার নিশ্চিত করতে ‘সম্পত্তি হস্তান্তর (সংশোধন) বিল, ২০২৬’ জাতীয় সংসদে…

বিতর্কিত ১০০ কোটি ডলারের এলএনজি চুক্তি, বড় ধরণের জ্বালানি সংকটের আশঙ্কায় বাংলাদেশ

বাংলাদেশের জ্বালানি খাত বড় ধরনের সংকটের মুখে পড়তে পারে বলে আশঙ্কা তৈরি হয়েছে। এর মধ্যেই রাজনৈতিক তৎপরতার মাধ্যমে উচ্চ ব্যয়ের একটি নতুন ভাসমান তরলীকৃত প্রাকৃতিক…

ইরানের সঙ্গে যুদ্ধ আরও ছয় মাস চলতে পারে: সাবেক মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে ইরানের বিরুদ্ধে শুরু হওয়া সামরিক সংঘাত আরও অন্তত ছয় মাস চলতে পারে বলে সতর্ক করেছেন সাবেক মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লিওন প্যানেটা।…

রাষ্ট্র-মালিকানাধীন ৬ ব্যাংকের খেলাপি ঋণ প্রায় দেড় লাখ কোটি টাকা

রাষ্ট্র-মালিকানাধীন দেশের ছয়টি ব্যাংকে খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় দেড় লাখ কোটি টাকা। এর মধ্যে সবচেয়ে বেশি খেলাপি ঋণ রয়েছে জনতা ব্যাংক পিএলসিতে। গত ৩০…

কোণঠাসা বিজেপি কি ফের কট্টর হিন্দুত্বের পথে?

টানা আড়াই দশক ধরে ভারতের রাজনীতিতে প্রভাবশালী অবস্থানে থাকা ভারতীয় জনতা পার্টি (বিজেপি) নানা কারণে এখন কিছুটা চাপে। এই পরিস্থিতিতে দলটি আবারও কট্টর হিন্দুত্বের রাজনীতির…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au