সর্বশেষ

অ্যাশেজের দ্বিতীয় টেস্টে আম্পায়ার বাংলাদেশের সৈকত

  • 4:33 am - November 21, 2025
  • পঠিত হয়েছে:১৩৯ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন ২১ নভেম্বর-অ্যাশেজ এখনও শুরু হয়নি। তবে কথার লড়াই শুরু হয়ে গেছে। ইংল্যান্ড-অস্ট্রেলিয়ার বল-ব্যাটের লড়াই শুরু হবে আগামীকাল থেকে। দুদল পার্থে প্রথম টেস্টে মুখোমুখি হবে। এই সিরিজে থাকবে বাংলাদেশও, দ্বিতীয় টেস্টে অনফিল্ড আম্পায়ারের ভূমিকায় দেখা যাবে এলিট প্যানেলের শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকতকে।

ব্রিসবেনে দ্বিতীয় টেস্ট শুরু হবে ৪ ডিসেম্বর থেকে। ওই টেস্টে সৈকতের পাশাপাশি আরেকজন অনফিল্ড আম্পায়ার আদ্রিয়ান হোল্ডস্টক।

ভারতের নিতিন মেনন পালন করবেন টিভি আম্পায়ারের দায়িত্ব, আর ফিল গিলেস্পি চতুর্থ আম্পায়ার। ম্যাচ রেফারির ভূমিকায় আছেন শ্রীলঙ্কার রঞ্জন মদুগল।

অবশ্য আজ প্রথম টেস্টেও সৈকত একটি দায়িত্বে নিযুক্ত হয়েছেন। টিভি আম্পায়ারের দায়িত্ব পালন করবেন তিনি। নিতিন ও হোল্ডস্টক অনফিল্ড আম্পায়ার। চতুর্থ আম্পায়ার অস্ট্রেলিয়ার শন ক্রেগ, আর ম্যাচ রেফারি মদুগল।

সিরিজের পরের ম্যাচগুলোতে সৈকতকে কোনো ভূমিকাতে দেখা যাবে না। ১৭ ডিসেম্বর হবে তৃতীয় ম্যাচ, ২৬ ডিসেম্বর চতুর্থটি, আর পঞ্চমটি শুরু হবে ৪ জানুয়ারি। এই ম্যাচগুলোতে রেফারি জেফ ক্রো।

তৃতীয় টেস্টে দুই অনফিল্ড আম্পায়ার মেনন ও আহসান রাজা, টিভি আম্পায়ার ক্রিস গ্যাফানি ও চতুর্থ আম্পায়ার ক্রেগ। চতুর্থ ম্যাচে দুই অনফিল্ড আম্পায়ার ক্রিস গ্যাফানি ও কুমার ধর্মসেনা, টিভি আম্পায়ার আহসান রাজা ও চতুর্থ আম্পায়ার গিলেস্পি। আর শেষ ম্যাচে দুই অনফিল্ড আম্পায়ার গ্যাফানি ও রাজা, ধর্মসেনা টিভি আম্পায়ার ও চতুর্থ আম্পায়ারস্যাম নোগাস্কি।

এই শাখার আরও খবর

ইরানের সঙ্গে আলোচনায় সৌদি-পাকিস্তান-তুরস্ক, সৌদিকে সামরিক সহায়তা দেবে মিসর

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ ও সামরিক উত্তেজনা কমাতে ইরানের রাজধানী তেহরানে বৈঠক করেছেন সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের শীর্ষ কর্মকর্তারা। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে…

রিয়াদ বিমানবন্দরে আবারও হামলার দাবি হুতিদের, পাল্টা অভিযানে সৌদি জোট

সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা এবং দেশটির বিভিন্ন অঞ্চলে অপরিশোধিত তেল পরিবহনের পাম্পিং স্টেশনগুলোতে ড্রোন হামলার দাবি…

সুনামগঞ্জে পুলিশের উপস্থিতিতে কৃপেশ রায়ের বাড়িতে মব, পরে গ্রেপ্তার

সুনামগঞ্জের তাহিরপুরে হিন্দু যুবক কৃপেশ রায়ের বাড়িতে পুলিশের উপস্থিতিতে একদল লোক জড়ো হয়ে মব সৃষ্টি করেছে। এ সময় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে…

থাপ্পড় মেরে ফাটিয়েছেন কান, বিচারে যবিপ্রবির শিক্ষার্থীকে বহিষ্কার

ওটিএন বাংলা রিপোর্ট : যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) এক শিক্ষার্থীর কান ফাটানোর ঘটনায় অভিযুক্ত ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের স্নাতকোত্তরের শিক্ষার্থী তানভীরুল হককে সাময়িক…

দিনাজপুরে হিন্দু শিক্ষক মনোরঞ্জন রায়কে প্রকাশ্যে হত্যা, নেপথ্যে কী?

ওটিএন বাংলা রিপোর্ট : প্রয়াত বন্ধুর পরিবারের পাশে ছিলেন প্রায় ১৩ বছর। সেই পরিবারের বিরোধ মেটাতে গিয়েই প্রাণ হারালেন দিনাজপুরের প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনোরঞ্জন…

ধর্ম অবমাননার অভিযোগে রংপুরের পীরগঞ্জে হিন্দু পল্লীতে হামলা, বিদ্যুৎ সংযোগ বন্ধ করে ভাঙচুর-লুটপাট

রংপুরের পীরগঞ্জে পুরাতন একটি ভিডিও সামনে এনে ধর্ম অবমাননার অভিযোগকে কেন্দ্র করে একটি হিন্দু পল্লীতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। সোমবার(২৬ অক্টোবর) সন্ধ্যার পর…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au