সর্বশেষ

টি টেন টুর্নামেন্টে অধিনায়ক হয়েও দলে নেই সাকিব

  • 4:43 am - November 21, 2025
  • পঠিত হয়েছে:৮৫ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন ২১ নভেম্বর-আবুধাবি টি-টেন লিগে প্রথমবার অংশ নেয় রয়্যাল চ্যাম্পস। ঘটা করে আলোচনায় আসা ফ্র্যাঞ্চাইজিটি অধিনায়ক হিসেবে সাকিব আল হাসানের নাম ঘোষণা করে। অথচ চ্যাম্পস ইতোমধ্যে দুই ম্যাচ খেললেও একাদশে সুযোগ হয়নি বাংলাদেশের সাবেক অধিনায়কের।

ডেকেন গ্ল্যাডিয়েটর্সের মুখোমুখি হয় চ্যাম্পস। এই ম্যাচে সাকিবের দলের বিপক্ষে ৮ উইকেটে জয় পায় ডেকেন। ডেভিড উইসের ২১ বলে ৫৯ রান এবং মার্কাস স্টয়নিসের ২২ বলে ৪০ রানের ইনিংসে ৪ বল ও ৮ উইকেট হাতে রেখে জয় পায় ডেকেন।

টি-টেন লিগে চ্যাম্পসের যাত্রাটা অবশ্য বেশ ভালো ছিল। ১৯ নভেম্বর ভিস্তা রাইডার্সের বিপক্ষে ৯ রানে জিতেছিল তারা। প্রথম ম্যাচেও মাঠে নামেননি সাকিব।

সাকিব কেন নেই, কি কারণে একাদশের বাইরে, এ ব্যাপারে চ্যাম্পসের পক্ষ থেকে কিছুই জানানো হয়নি। ধারণা করা হচ্ছে, একাদশ ভারসাম্যপূর্ণ রাখতে এমন সিদ্ধান্ত নিয়ে থাকতে পারেন টিম ম্যানেজম্যান্ট।

সাকিবের অবর্তমানে ভিস্তা ও ডেকেনের বিপক্ষে নেতৃত্ব দিয়েছেন জেসন রয়। ইংল্যান্ড ওপেনারের অম্ল-মধুর অভিজ্ঞতা হয়েছে দুই ম্যাচে।

এর আগে চ্যাম্পসের পক্ষ থেকে অধিনায়ক ঘোষণার খবরে উচ্ছ্বাস প্রকাশ করেছিলেন সাকিব। তিনি জানিয়েছিলেন,

“রয়্যাল চ্যাম্পসের নেতৃত্ব দেওয়া আমার জন্য গর্বের বিষয়। এত প্রতিভাবান খেলোয়াড় এবং কোচিং স্টাফের সঙ্গে কাজ করতে পেরে আমি ভীষণ উচ্ছ্বসিত। আমরা ফ্যানদের জন্য উত্তেজনাপূর্ণ, প্রতিযোগিতামূলক এবং স্মরণীয় একটি মৌসুম উপহার দিতে চাই। নতুন দল হিসেবে আমাদের উৎসাহ এবং চেষ্টার মাত্রা অনেক বেশি।”

এই শাখার আরও খবর

ইরানের সঙ্গে আলোচনায় সৌদি-পাকিস্তান-তুরস্ক, সৌদিকে সামরিক সহায়তা দেবে মিসর

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ ও সামরিক উত্তেজনা কমাতে ইরানের রাজধানী তেহরানে বৈঠক করেছেন সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের শীর্ষ কর্মকর্তারা। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে…

রিয়াদ বিমানবন্দরে আবারও হামলার দাবি হুতিদের, পাল্টা অভিযানে সৌদি জোট

সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা এবং দেশটির বিভিন্ন অঞ্চলে অপরিশোধিত তেল পরিবহনের পাম্পিং স্টেশনগুলোতে ড্রোন হামলার দাবি…

সুনামগঞ্জে পুলিশের উপস্থিতিতে কৃপেশ রায়ের বাড়িতে মব, পরে গ্রেপ্তার

সুনামগঞ্জের তাহিরপুরে হিন্দু যুবক কৃপেশ রায়ের বাড়িতে পুলিশের উপস্থিতিতে একদল লোক জড়ো হয়ে মব সৃষ্টি করেছে। এ সময় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে…

থাপ্পড় মেরে ফাটিয়েছেন কান, বিচারে যবিপ্রবির শিক্ষার্থীকে বহিষ্কার

ওটিএন বাংলা রিপোর্ট : যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) এক শিক্ষার্থীর কান ফাটানোর ঘটনায় অভিযুক্ত ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের স্নাতকোত্তরের শিক্ষার্থী তানভীরুল হককে সাময়িক…

দিনাজপুরে হিন্দু শিক্ষক মনোরঞ্জন রায়কে প্রকাশ্যে হত্যা, নেপথ্যে কী?

ওটিএন বাংলা রিপোর্ট : প্রয়াত বন্ধুর পরিবারের পাশে ছিলেন প্রায় ১৩ বছর। সেই পরিবারের বিরোধ মেটাতে গিয়েই প্রাণ হারালেন দিনাজপুরের প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনোরঞ্জন…

ধর্ম অবমাননার অভিযোগে রংপুরের পীরগঞ্জে হিন্দু পল্লীতে হামলা, বিদ্যুৎ সংযোগ বন্ধ করে ভাঙচুর-লুটপাট

রংপুরের পীরগঞ্জে পুরাতন একটি ভিডিও সামনে এনে ধর্ম অবমাননার অভিযোগকে কেন্দ্র করে একটি হিন্দু পল্লীতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। সোমবার(২৬ অক্টোবর) সন্ধ্যার পর…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au