মুক্তিযোদ্ধার ভাতার সঙ্গে অন্য কোনো ভাতার তুলনা চলে না: ফজলুর রহমান
মেলবোর্ন, ২৬ জুন- জাতীয় সংসদে প্রস্তাবিত বাজেটের ওপর আলোচনায় অংশ নিয়ে বিএনপির সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান বলেছেন, মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতার সঙ্গে অন্য…
মেলবোর্ন, ২১ নভেম্বর: ব্রাজিলে অনুষ্ঠিত জাতিসংঘের জলবায়ু সম্মেলন COP30–এর একটি প্যাভিলিয়নে ভয়াবহ আগুন ছড়িয়ে পড়ায় আতঙ্কে প্রতিনিধিরা ছুটে বের হন। ঘটনাটি ঘটে সম্মেলনের জাতিসংঘের নিয়ন্ত্রণাধীন এলাকা “ব্লু জোন”এ।
আগুন লাগার পর চারদিকে তীব্র ধোঁয়া ছড়িয়ে পড়ে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুরো স্থানটি খালি করে দেওয়া হয়। বাইরে হালকা বৃষ্টি নামলে অনেকে স্বস্তি প্রকাশ করেন, কারণ তাতে বাতাসের দূষিত গন্ধ কিছুটা দূর হয়। তবে কখন সম্মেলনস্থল পুনরায় খুলবে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
আগুন লাগার সময় বিশ্বের বিভিন্ন দেশের মন্ত্রীরা খনিজ জ্বালানি, জলবায়ু তহবিল এবং বাণিজ্য নীতি নিয়ে জট খোলা চেষ্টা করছিলেন। সম্মেলনের দুই সপ্তাহের মধ্যে এটি ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন।
ইন্দোনেশিয়ার প্রতিনিধি উইন্ডিও লাকসোনো বলেন,
“এই ঘটনা অবশ্যই আলোচনা প্রক্রিয়াকে বিলম্বিত করবে। ঠিক এই সময়টাতেই সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার কথা ছিল।”
তিনি জানান, তাদের দলের কিছু সদস্য তখনও আলোচনায় ছিলেন, তবে আগুনের কারণে সব কার্যক্রম আপাতত বন্ধ রাখতে হচ্ছে।
ডক্টর কিম্বারলি হামফ্রি অস্ট্রেলিয়ার ডক্টরস ফর দ্য এনভায়রনমেন্ট প্রতিনিধিদল সদস্য- জরুরি চিকিৎসা বিশেষজ্ঞ, আগুনের খবর পেয়ে তিনি দ্রুত সাইট ত্যাগ করে নিকটবর্তী মেডিকেল সেন্টারে স্বেচ্ছাসেবী হিসেবে কাজ শুরু করেন। সেখানে কয়েকজনকে ধোঁয়াজনিত শ্বাসকষ্টের জন্য চিকিৎসা দেওয়া হয় এবং অনেকে আতঙ্কে মানসিক অস্থিরতায় ভোগেন।
তিনি বলেন,
“কোনো কনফারেন্সে এসে এ ধরনের ঘটনা ঘটবে-এটা কাউকেই আশা করতে দেখা যায় না। প্রথমে মনে হয়েছিল, ‘এটা কি সত্যিই ঘটছে?’ ভেবে শিউরে উঠেছিলাম।”
তিনি আরও বলেন, জরুরি পরিকল্পনার ঘাটতি এবং নির্গমনপথ সম্পর্কে অনিশ্চয়তা পরিস্থিতিকে আরও বিপজ্জনক করে তুলেছিল।
এক আন্তর্জাতিক সংস্থার প্যাভিলিয়নে কর্মরত দুই নারী জানান, আগুন লাগার আগে থেকেই সেখানে জোড়াতালি দেওয়া বৈদ্যুতিক সংযোগ, খোলা তার, এবং ছাদ থেকে পানি চুইয়ে বৈদ্যুতিক প্যানেলে পড়া-এসব ঝুঁকিপূর্ণ অবস্থা ছিল।
তারা বিষয়টি আগেই কর্তৃপক্ষকে জানিয়েছেন, কিন্তু কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ করেন। ঘটনাটি COP30–এর নিরাপত্তা ব্যবস্থার কার্যকারিতা নিয়ে গুরুতর প্রশ্ন তুলেছে।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au