সর্বশেষ

ক্রিকেট ও ফুটবলের সংঘাত এড়াতে যা বললেন আসিফ আকবর!

  • 1:40 am - November 22, 2025
  • পঠিত হয়েছে:৭৬ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন ২২ নভেম্বর-দেশের ফুটবলারদের নিয়ে বিতর্কিত মন্তব্য করে বাফুফের তোপের মুখে পড়েছিলেন বিসিবির পরিচালক আসিফ আকবর। সারা দেশে ফুটবলাররা উইকেট নষ্ট করে ফেলে জানিয়ে ক্রিকেট আয়োজন করা যাচ্ছে না বলে অভিযোগ করেন। যার প্রতিবাদে বাফুফে চিঠি পাঠালে জবাবে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল ক্ষমা চান। ক্রিকেট-ফুটবলের সংঘাত যেন না হয়, সেজন্য এবার একটি প্রস্তাব দিয়েছেন আসিফ।

কুড়িগ্রাম স্টেডিয়াম পরিদর্শন করেছেন বিসিবির বয়সভিত্তিক ক্রিকেটের চেয়ারম্যান আসিফ আকবর। মূলত দেশের ১৪ থেকে ১৮ বছর বয়সী খেলোয়াড়দের উন্নয়নে বিসিবির পক্ষে তিনি উত্তরাঞ্চলে সফর করছেন। যেখানে জনপ্রিয় এই কণ্ঠশিল্পী সারা দেশে ক্রিকেট ছড়িয়ে দেওয়া নিয়ে বিসিবির পরিকল্পনার কথা জানান।

ক্রিকেট-ফুটবলের সংঘাত এড়াতে আসিফ আকবরের পরামর্শ, ‘বিসিবি, বাফুফে, ন্যাশনাল স্পোর্টস এবং জেলা পর্যায়েও কোনো বাৎসরিক ক্যালেন্ডার নেই। বার্ষিক ক্যালেন্ডার ৫, ১০ কিংবা ১২ বছর মেয়াদে করতে হবে। এতে কারও সঙ্গে কোনো ক্লাস বা সংঘাত হবে না। আমাদের আশা তরুণ প্রজন্মের জন্য ক্রিকেট খেলা নিশ্চিত করা এবং দেশের সব শিক্ষা গ্রতিষ্ঠানে তা ছড়িয়ে দেওয়া হবে। এজন্য বাৎসরিক ও দীর্ঘ মেয়াদী পরিকল্পনা তৈরির প্রস্তুতি চলছে।’

বিসিবির এই পরিচালক আরও বলেন, ‘খেলোয়াড়রা যাতে প্রায় ৮ মাসে ১৫–২২টি ম্যাচ খেলতে পারে সেজন্য সার্ভে করা হচ্ছে। বয়সভিত্তিক ৬-৭টি টুর্নামেন্ট আয়োজনের প্রক্রিয়া চলছে জাতীয় পর্যায়ে। এরই ধারাবাহিকতায় দ্রুতই প্রাইম ব্যাংক স্কুল টুর্নামেন্ট শুরু করা হবে। খেলোয়াড়দের অনুশীলনে মাঠের সকল সুযোগ-সুবিধা নিশ্চিত রয়েছে কি না তা পর্যবেক্ষণ করে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।’

ভেন্যু পরিদর্শন শেষে কুড়িগ্রাম জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে ক্রিকেটার ও সংগঠকদের সাথে মতবিনিময় সভার আয়োজন করা হয়। এ সময় বিসিবির পরিচালক মোহাম্মদ হাসানুজ্জামান, সদস্য সচিব আরমানুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক আসাদুজ্জামানসহ জেলা ক্রীড়া সংস্থা ও ক্লাব কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

এই শাখার আরও খবর

রিয়াদ বিমানবন্দরে আবারও হামলার দাবি হুতিদের, পাল্টা অভিযানে সৌদি জোট

সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা এবং দেশটির বিভিন্ন অঞ্চলে অপরিশোধিত তেল পরিবহনের পাম্পিং স্টেশনগুলোতে ড্রোন হামলার দাবি…

সুনামগঞ্জে পুলিশের উপস্থিতিতে কৃপেশ রায়ের বাড়িতে মব, পরে গ্রেপ্তার

সুনামগঞ্জের তাহিরপুরে হিন্দু যুবক কৃপেশ রায়ের বাড়িতে পুলিশের উপস্থিতিতে একদল লোক জড়ো হয়ে মব সৃষ্টি করেছে। এ সময় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে…

থাপ্পড় মেরে ফাটিয়েছেন কান, বিচারে যবিপ্রবির শিক্ষার্থীকে বহিষ্কার

ওটিএন বাংলা রিপোর্ট : যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) এক শিক্ষার্থীর কান ফাটানোর ঘটনায় অভিযুক্ত ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের স্নাতকোত্তরের শিক্ষার্থী তানভীরুল হককে সাময়িক…

দিনাজপুরে হিন্দু শিক্ষক মনোরঞ্জন রায়কে প্রকাশ্যে হত্যা, নেপথ্যে কী?

ওটিএন বাংলা রিপোর্ট : প্রয়াত বন্ধুর পরিবারের পাশে ছিলেন প্রায় ১৩ বছর। সেই পরিবারের বিরোধ মেটাতে গিয়েই প্রাণ হারালেন দিনাজপুরের প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনোরঞ্জন…

ধর্ম অবমাননার অভিযোগে রংপুরের পীরগঞ্জে হিন্দু পল্লীতে হামলা, বিদ্যুৎ সংযোগ বন্ধ করে ভাঙচুর-লুটপাট

রংপুরের পীরগঞ্জে পুরাতন একটি ভিডিও সামনে এনে ধর্ম অবমাননার অভিযোগকে কেন্দ্র করে একটি হিন্দু পল্লীতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। সোমবার(২৬ অক্টোবর) সন্ধ্যার পর…

অনলাইনে হেনস্থার অভিযোগে আইনের দ্বারস্থ বিজয়-রশ্মিকা

অভিনেতা বিজয় দেবরকোন্ডা ও রশ্মিকা মন্দানাকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমের বিতর্ক এবার গড়িয়েছে আইনি পথে। নিজেদের সম্পর্কে ভুয়া তথ্য ছড়ানো, বিকৃত ছবি ও কথোপকথন প্রচার এবং…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au