সর্বশেষ

আইপিএলের নিলামে বাংলাদেশের তিন ক্রিকেটার

  • 2:07 am - November 22, 2025
  • পঠিত হয়েছে:৭৬ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন ২২ নভেম্বর-জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি লিগ ডব্লিউপিএল (ওমেন্স প্রিমিয়ার লিগ) বা নারী আইপিএলের নিলাম অনুষ্ঠিত হবে আগামী ২৭ নভেম্বর, দিল্লিতে। যেখানে নাম রয়েছে তিন বাংলাদেশি ক্রিকেটারের। সর্বশেষ নারী ওয়ানডে বিশ্বকাপে পারফরম্যান্সের সুবাদে সংক্ষিপ্ত এই তালিকায় জায়গা করে নিলেন পেসার মারুফা আক্তার, অলরাউন্ডার স্বর্ণা আক্তার ও স্পিনার রাবেয়া খান।

টাইগ্রেসর তিন ক্রিকেটারেরই ভিত্তিমূল্য ধরা হয়েছে ৩০ লাখ ভারতীয় রুপি বা ৪১ লাখ ৩৩ হাজার টাকা। নিলামে কোনো ফ্র্যাঞ্চাইজি কিনলে, আসন্ন ডব্লিউপিএলই হতে পারে তাদের প্রথম আসর। এর আগে নারী বিশ্বকাপের প্রথম ম্যাচেই মারুফা ইনসুইংয়ে করা বোল্ড আউটের ক্রিকেট বিশ্বের নজর কাড়েন। শ্রীলঙ্কান কিংবদন্তি লাসিথ মালিঙ্গাও প্রশংসায় ভাসান ডানহাতি এই পেসারকে। যদিও সেই ফর্ম শেষদিকে ধরে রাখতে পারেননি।

বিশ্বকাপের ৬ ম্যাচে ৬ উইকেট শিকার করেন মারুফা। পুরো টুর্নামেন্টে মূলত বাংলাদেশের বোলিং বিভাগে দাপট ছিল স্পিনারদের। যেখানে স্পিন অলরাউন্ডার স্বর্ণা ৭ ম্যাচে ১১৬ রান করার পাশাপাশি বল হাতে ৬ উইকেট শিকার করেন। এর মধ্যে একটি ম্যাচে মাত্র ৩৪ বলে হাফসেঞ্চুরি করে চমক সৃষ্টি করেন তিনি। যা ছিল এবারের আসরের দ্রুততম ফিফটির রেকর্ড। এ ছাড়া নারী আইপিএলের নিলামে থাকা রাবেয়া বিশ্বকাপের ৭ ম্যাচে ৭ উইকেট নেওয়ার পাশাপাশি ৮৭ রান করেন।

নারী আইপিএলের আসন্ন মেগা নিলামে সব মিলিয়ে ২২৭ ক্রিকেটার নিবন্ধন করেছেন। এর মধ্যে বিদেশি ক্রিকেটার ৮৩ জন। যদিও সবমিলিয়ে ৭৩ জন ক্রিকেটার দল পাবেন। বিদেশিদের জন্য স্লট রাখা হয়েছে মাত্র ২৩টি। অর্থাৎ, আইপিএল খেলতে হলে সেই ২৩ জনের মধ্যে থাকতে হবে মারুফা-স্বর্ণা-রাবেয়াদের। নিলামে ভারতের বাইরে নিবন্ধিত সর্বোচ্চ ২৩ জন ক্রিকেটার অস্ট্রেলিয়ার। এ ছাড়া ইংল্যান্ডের ২২, নিউজিল্যান্ডের ১৩, দক্ষিণ আফ্রিকার ১১, বাংলাদেশ ও শ্রীলঙ্কার ৩ জন করে, আরব আমিরাতের ২, থাইল্যান্ড ও যুক্তরাষ্ট্রের একজন করে নাম দিয়েছেন।

নিলামে ভারতীয় নারী ক্রিকেটার আছেন ১৯৪ জন, এর মধ্যে মাত্র ৫২ জনের আন্তর্জাতিক অভিষেক হয়েছে। ৮ ক্রিকেটারকে রাখা হয়েছে মেগা নিলামের মার্কু ক্যাটাগরিতে। যেখানে ভারতের দীপ্তি শর্মার সঙ্গে আছেন রেনুকা সিং। এ ছাড়া বাকিরা হচ্ছেন– সোফি ডিভাইন, সোফি এক্লেস্টন, অ্যালিসা হিলি, মেগ ল্যানিং, অ্যামেলিয়া কের এবং লরা উলভার্ট। এদের মধ্যে রেনুকার ভিত্তিমূল্য ৪০ লাখ রুপি এবং উলভার্টের ৩০ লাখ রুপি। বাকিদের ভিত্তিমূল্য ৫০ লাখ রুপি করে।

এই শাখার আরও খবর

রিয়াদ বিমানবন্দরে আবারও হামলার দাবি হুতিদের, পাল্টা অভিযানে সৌদি জোট

সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা এবং দেশটির বিভিন্ন অঞ্চলে অপরিশোধিত তেল পরিবহনের পাম্পিং স্টেশনগুলোতে ড্রোন হামলার দাবি…

সুনামগঞ্জে পুলিশের উপস্থিতিতে কৃপেশ রায়ের বাড়িতে মব, পরে গ্রেপ্তার

সুনামগঞ্জের তাহিরপুরে হিন্দু যুবক কৃপেশ রায়ের বাড়িতে পুলিশের উপস্থিতিতে একদল লোক জড়ো হয়ে মব সৃষ্টি করেছে। এ সময় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে…

থাপ্পড় মেরে ফাটিয়েছেন কান, বিচারে যবিপ্রবির শিক্ষার্থীকে বহিষ্কার

ওটিএন বাংলা রিপোর্ট : যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) এক শিক্ষার্থীর কান ফাটানোর ঘটনায় অভিযুক্ত ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের স্নাতকোত্তরের শিক্ষার্থী তানভীরুল হককে সাময়িক…

দিনাজপুরে হিন্দু শিক্ষক মনোরঞ্জন রায়কে প্রকাশ্যে হত্যা, নেপথ্যে কী?

ওটিএন বাংলা রিপোর্ট : প্রয়াত বন্ধুর পরিবারের পাশে ছিলেন প্রায় ১৩ বছর। সেই পরিবারের বিরোধ মেটাতে গিয়েই প্রাণ হারালেন দিনাজপুরের প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনোরঞ্জন…

ধর্ম অবমাননার অভিযোগে রংপুরের পীরগঞ্জে হিন্দু পল্লীতে হামলা, বিদ্যুৎ সংযোগ বন্ধ করে ভাঙচুর-লুটপাট

রংপুরের পীরগঞ্জে পুরাতন একটি ভিডিও সামনে এনে ধর্ম অবমাননার অভিযোগকে কেন্দ্র করে একটি হিন্দু পল্লীতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। সোমবার(২৬ অক্টোবর) সন্ধ্যার পর…

অনলাইনে হেনস্থার অভিযোগে আইনের দ্বারস্থ বিজয়-রশ্মিকা

অভিনেতা বিজয় দেবরকোন্ডা ও রশ্মিকা মন্দানাকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমের বিতর্ক এবার গড়িয়েছে আইনি পথে। নিজেদের সম্পর্কে ভুয়া তথ্য ছড়ানো, বিকৃত ছবি ও কথোপকথন প্রচার এবং…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au