ধর্ম অবমাননার মামলায় পডকাস্ট উপস্থাপক রেহান তারিকের জামিন মঞ্জর
মেলবোর্ন, ২২ জুলাই: পাকিস্তানের লাহোরের একটি সেশনস আদালত মঙ্গলবার ধর্ম অবমাননা আইন ও প্রিভেনশন অব ইলেকট্রনিক ক্রাইমস অ্যাক্ট (পেকা), ২০১৬-এর অধীনে দায়ের করা মামলায় পডকাস্ট…
মেলবোর্ন, ২৩ নভেম্বর-ঢাকায় আজ শনিবার সন্ধ্যায় কয়েক সেকেন্ডের ব্যবধানে দুটি ভূমিকম্প অনুভূত হয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, প্রথমটি বাড্ডা এলাকায় এবং দ্বিতীয়টি নরসিংদীতে উৎপন্ন হয়।
আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবির জানান, সন্ধ্যা ৬টা ৬ মিনিট ৪ সেকেন্ডে রিখটার স্কেলে ৩ দশমিক ৭ মাত্রার প্রথম ভূমিকম্পটি হয়। এর ঠিক এক সেকেন্ড পর ৬টা ৬ মিনিট ৫ সেকেন্ডে আবার ভূকম্পন অনুভূত হয়, যার মাত্রা ছিল ৪ দশমিক ৩। প্রাথমিকভাবে দুটি ভূমিকম্পের উৎপত্তিস্থল বাড্ডা বলা হলেও পরে সংশোধন করে জানানো হয়, ছোটটির কেন্দ্র বাড্ডায় আর বড়টির কেন্দ্র নরসিংদীতে।
এর আগে সকালে নরসিংদীর পলাশ উপজেলায় ৩ দশমিক ৩ মাত্রার আরেকটি মৃদু ভূমিকম্প হয়। ফলে সাড়ে ৩১ ঘণ্টায় চারবার ভূকম্পন অনুভূত হলো।
শুক্রবার সকালে ৫ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে রাজধানীসহ সারা দেশ কেঁপে ওঠে। সেই ঘটনায় শিশুসহ ১০ জন নিহত এবং ছয় শতাধিক মানুষ আহত হন। নরসিংদীতে সবচেয়ে বেশি পাঁচজনের মৃত্যু হয়েছে। ঢাকা ও নারায়ণগঞ্জেও প্রাণহানি ঘটে। ভূমিকম্পের সময় আতঙ্কে অনেকে ভবন থেকে লাফিয়ে পড়েন, আর কিছু ভবনে ফাটল দেখা দেয়।
বারবার ভূমিকম্প হওয়ায় রাজধানীসহ আশপাশের এলাকায় উদ্বেগ বাড়ছে। বিশেষজ্ঞরা ভবনগুলোর কাঠামো পরীক্ষা করে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au