সর্বশেষ

মুশফিককে সেঞ্চুরির সুযোগ না দেয়ার কারণ জানালেন আশরাফুল

  • 2:27 am - November 23, 2025
  • পঠিত হয়েছে:১৩২ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন ২৩ নভেম্বর-একশ টেস্ট খেলাই যখন একজন ক্রিকেটারের স্বপ্ন। তখন কিনা দুই ইনিংসেই সেঞ্চুরি। প্রায় ১৫০ বছরের ইতিহাসে এমন সোনায় সোহাগা মুহূর্ত পেয়েছেন বিশ্বের একজন ক্রিকেটার।

সেই একজন হচ্ছেন কিংবদন্তি রিকি পন্টিং। অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়কের পর দ্বিতীয় ব্যাটার হিসেবে শততম টেস্টের দুই ইনিংসে সেঞ্চুরি করার সুযোগ পেয়েছিলেন মুশফিকুর রহিম। তবে সুযোগের সদ্ব্যবহার করতে দেওয়া হয়নি। ব্যক্তিগত ৫৩ রানে যখন অপরাজিত থাকেন এই ব্যাটার তখনি দ্বিতীয় ইনিংস ঘোষণা করে বাংলাদেশ।

চতুর্থ দিনের খেলা শেষে তাই স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে কেন মুশফিককে এমন রেকর্ড গড়ার সুযোগ দেওয়া হলো না।

মিরপুর টেস্টের সংবাদ সম্মেলনে এসে তার ব্যাখ্যা দিয়েছেন ব্যাটিং কোচ মোহা আশরাফুল। বাংলাদেশের সাবেক অধিনায়ক বলেছেন, ‘যেহেতু এটা একটা দলীয় খেলা, এখানে ব্যক্তিগত জিনিস চিন্তা করে না। যদিও আমি মনে করি, ব্যক্তিগত পারফরম্যান্স করলেই দলের পারফরম্যান্সটা হয়।

কিন্তু এমন একটা পরিস্থিতি ছিল, আমাদের ইতিমধ্যে ৫০০ রানের লিড হয়েছে এবং আমরা বিশ্বাস করি, আয়ারল্যান্ডের ১০টা উইকেট নিতে আমাদের যেই ওভারটা ছিল, যা দরকার।’

চাইলে আরেক ঘণ্টা হয়তো খেলানো যেত বলে জানান আশরাফুল। তবে স্পিরিট অব ক্রিকেটকে মাথায় রেখে তিনি বলেছেন, ‘হ্যাঁ, চাইলে আরো এক ঘণ্টা খেলানো যেত। কিন্তু জিনিসটা সুন্দর লাগত না স্পিরিট অব ক্রিকেটে। হয়তো এ কারণেই ম্যানেজমেন্ট এমন সিদ্ধান্ত নিয়েছে।’
মমিনুল হক শতরানের কাছাকাছি থাকায় সুযোগ দেওয়া হয়েছিল।

বাঁ-হাতি ব্যাটার ৮৭ রানে আউট হতেই ইনিংস ঘোষণা করে বাংলাদেশ। মমিনুল সেঞ্চুরি না পাওয়ায় কিছুটা হতাশ হয়েছেন আশরাফুল। ব্যাটিং কোচ বলেছেন, ‘যেহেতু মুমিনুল কাছাকাছি ছিল, তাকে সুযোগ দেওয়া হয়েছিল। কিন্তু দুর্ভাগ্যবশত সে করতে পারেনি। সেই কারণেই আসলে আর খেলা হয়নি।’

শততম টেস্টের দুই ইনিংসে সেঞ্চুরি করতে না পারলেও আরেক কীর্তিতে ঠিকই পন্টিংয়ের পাশে বসেছেন মুশফিক। সেঞ্চুরির টেস্টে শতক ও ফিফটির মাইলফলক ছুঁয়েছেন তিনি। দুজনের বাইরে আর কারো এই কীর্তির রেকর্ড নেই।

এই শাখার আরও খবর

সুনামগঞ্জে পুলিশের উপস্থিতিতে কৃপেশ রায়ের বাড়িতে মব, পরে গ্রেপ্তার

সুনামগঞ্জের তাহিরপুরে হিন্দু যুবক কৃপেশ রায়ের বাড়িতে পুলিশের উপস্থিতিতে একদল লোক জড়ো হয়ে মব সৃষ্টি করেছে। এ সময় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে…

থাপ্পড় মেরে ফাটিয়েছেন কান, বিচারে যবিপ্রবির শিক্ষার্থীকে বহিষ্কার

ওটিএন বাংলা রিপোর্ট : যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) এক শিক্ষার্থীর কান ফাটানোর ঘটনায় অভিযুক্ত ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের স্নাতকোত্তরের শিক্ষার্থী তানভীরুল হককে সাময়িক…

দিনাজপুরে হিন্দু শিক্ষক মনোরঞ্জন রায়কে প্রকাশ্যে হত্যা, নেপথ্যে কী?

ওটিএন বাংলা রিপোর্ট : প্রয়াত বন্ধুর পরিবারের পাশে ছিলেন প্রায় ১৩ বছর। সেই পরিবারের বিরোধ মেটাতে গিয়েই প্রাণ হারালেন দিনাজপুরের প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনোরঞ্জন…

ধর্ম অবমাননার অভিযোগে রংপুরের পীরগঞ্জে হিন্দু পল্লীতে হামলা, বিদ্যুৎ সংযোগ বন্ধ করে ভাঙচুর-লুটপাট

রংপুরের পীরগঞ্জে পুরাতন একটি ভিডিও সামনে এনে ধর্ম অবমাননার অভিযোগকে কেন্দ্র করে একটি হিন্দু পল্লীতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। সোমবার(২৬ অক্টোবর) সন্ধ্যার পর…

অনলাইনে হেনস্থার অভিযোগে আইনের দ্বারস্থ বিজয়-রশ্মিকা

অভিনেতা বিজয় দেবরকোন্ডা ও রশ্মিকা মন্দানাকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমের বিতর্ক এবার গড়িয়েছে আইনি পথে। নিজেদের সম্পর্কে ভুয়া তথ্য ছড়ানো, বিকৃত ছবি ও কথোপকথন প্রচার এবং…

ধানমন্ডিতে সংস্কৃতিকর্মীদের মানববন্ধনে পুলিশের বাধা, আটক ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি

ঢাকার ধানমন্ডি ২৭ নম্বর সড়কে শিল্পী ও সংস্কৃতিকর্মীদের মানববন্ধন কর্মসূচিতে পুলিশের বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। এ সময় বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি দীপক শীলকে আটক…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au