সুনামগঞ্জে পুলিশের উপস্থিতিতে কৃপেশ রায়ের বাড়িতে মব, পরে গ্রেপ্তার
সুনামগঞ্জের তাহিরপুরে হিন্দু যুবক কৃপেশ রায়ের বাড়িতে পুলিশের উপস্থিতিতে একদল লোক জড়ো হয়ে মব সৃষ্টি করেছে। এ সময় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে…
মেলবোর্ন ২৩ নভেম্বর-আইএল টি-টোয়েন্টিতে দল পেলেন মুস্তাফিজুর রহমান। তাকে দলে ভিড়িয়েছে দুবাই ক্যাপিটালস। এর আগেই নিলাম থেকে দল পেয়েছেন সাকিব আল হাসান ও তাসকিন আহমেদ। সাকিবকে দলে ভিড়িয়েছে এমআই এমিরেটস। আর তাসকিনকে দলে নিয়েছে শারজাহ ওয়ারিয়র্স।
নিলামের আগেই ইংল্যান্ডের বাঁহাতি পেসার লুক উডের বদলে বাংলাদেশের অভিজ্ঞ বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমানকে নিয়েছিল দুবাই ক্যাপিটালস। ফলে অনেকেই ধারণা করছিলেন এবার হয়তো তিনজন বাংলাদেশিকে দেখা যাবে এবারের আইএল টি-টোয়েন্টিতে।
যদিও কদিন আগেই ফ্র্যাঞ্চাইজিটির পক্ষ থেকে জানানো হয় মুস্তাফিজের বদলি হিসেবে তারা হায়দার আলীকে দলে নিয়েছে। ফলে মুস্তাফিজের আইএল টি-টোয়েন্টিতে খেলার সম্ভাবনা শেষ হয়ে যায়। এবার তারা আবারও মুস্তাফিজকে দলে ভিড়িয়েছে।
আইএল টি-টোয়েন্টির নিলাম থেকে ভিত্তিমূল্য ৪০ হাজার মার্কিন ডলারে সাকিবকে নেয় আইপিএলের দল মুম্বাই ইন্ডিয়ান্সের মালিকানাধীন দলটি। তাসকিনকে ভিত্তিমূল্য ৮০ হাজার ডলারে নিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি।
এদিকে আগামী ডিসেম্বরে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে বিপিএল। যদিও দিনক্ষণ এখনও চূড়ান্ত হয়নি বাংলাদেশের একমাত্র এই ফ্র্যাঞ্চাইজি লিগের। সাকিব এক বছর ধরে বাংলাদেশে এসে খেলতে পারেন না।
ফলে সাকিবের আইএল টি-টোয়েন্টিতে খেলা নিশ্চিত। তবে তাসকিন-মুস্তাফিজরা পুরো আসরে খেলতে পারবেন কিনা তা নির্ভর করছে বিসিবির অনাপত্তির ওপর। বিসিবি অবশ্যই একই সময়ে অনুষ্ঠিত হতে যাওয়া বিগ ব্যাশে খেলার অনুমতি দিয়েছে রিশাদ হোসেনকে।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au