সর্বশেষ

অ্যাশেজে দুই দিনেই ইংল্যান্ডকে হারালো অস্ট্রেলিয়া

  • 2:40 am - November 23, 2025
  • পঠিত হয়েছে:১২৫ বার
ট্রাভিস হেডের সেঞ্চুরিতে অ্যাশেজে লিড নিয়ে অস্ট্রেলিয়া। ছবি: সংগৃহীত

মেলবোর্ন ২৩ নভেম্বর- ট্রাভিস হেডের দুর্দান্ত সেঞ্চুরিতে ইংল্যান্ডকে ৮ উইকেটে হারাল অস্ট্রেলিয়া পেসারদের স্বর্গে ব্যাট হাতে শেষটা রাঙালেন ট্রাভিস হেড। দ্বিতীয় ইনিংসে ব্যাট হাতে ইতিহাস গড়ে মাত্র ৬৯ বলে সেঞ্চুরি করলেন অজি ওপেনার। যতক্ষণে আউট হলেন, তখন আর ইংল্যান্ডের জন্য কিছু বাকি রইলো না। অ্যাশেজ সিরিজের প্রথম টেস্টে ৮ উইকেটের বড় জয় পেল অস্ট্রেলিয়া।

২০৫ রানের টার্গেট তাড়ায় অস্ট্রেলিয়া খরচ করল মোটে ২৮ দশমিক ২ ওভার। উইকেটের পতন হয়েছে মাত্র দুটি। ১৬টি চার ও ৪টি ছক্কার মারে মাত্র ৮৩ বলে ১২৩ রানের ঝোড়ো ইনিংস খেলেছেন হেড। ৪৯ বলে ৫১ রানে অপরাজিত থাকলেন মারনাস লাবুশানে।

অ্যাশেজ সিরিজের প্রথম তথা পার্থ টেস্ট যেন রূপ নিয়েছিল পেসারদের লড়াইয়ে। অ্যাশেজের ইতিহাসে প্রথমবার প্রথম দিনেই ১৯টি উইকেট পড়ার নজির গড়ে পার্থ টেস্ট। সদ্য শেষ হওয়া টেস্টে বোলাররা কতটা রাজত্ব করছে, তা প্রথম বাক্যেই অনুমান করা যায়। দুই ইনিংসে যথাক্রমে ১৭২ ও ১৬৪ রানে গুটিয়ে গেছে ইংল্যান্ড। তবে প্রথম ইনিংসের লিড মিলিয়ে তাদের পুঁজিটা দাঁড়ায় ২০৫ রানের। এই রান স্বাগতিক অস্ট্রেলিয়া সহজেই পেরোতে পারবে এমন বাজি ধরার লোক খুব বেশি ছিল না। অন্তত ম্যাচের পরিস্থিতি বিবেচনায়।

বোলিং স্বর্গে দাঁড়িয়ে নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাট হাতে প্রতিরোধ গড়েন ট্রাভিস হেড। ইংলিশ বোলারদের তুলোধুনো করে জয়ের পথ সুগম করেছেন।

এই শাখার আরও খবর

সুনামগঞ্জে পুলিশের উপস্থিতিতে কৃপেশ রায়ের বাড়িতে মব, পরে গ্রেপ্তার

সুনামগঞ্জের তাহিরপুরে হিন্দু যুবক কৃপেশ রায়ের বাড়িতে পুলিশের উপস্থিতিতে একদল লোক জড়ো হয়ে মব সৃষ্টি করেছে। এ সময় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে…

থাপ্পড় মেরে ফাটিয়েছেন কান, বিচারে যবিপ্রবির শিক্ষার্থীকে বহিষ্কার

ওটিএন বাংলা রিপোর্ট : যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) এক শিক্ষার্থীর কান ফাটানোর ঘটনায় অভিযুক্ত ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের স্নাতকোত্তরের শিক্ষার্থী তানভীরুল হককে সাময়িক…

দিনাজপুরে হিন্দু শিক্ষক মনোরঞ্জন রায়কে প্রকাশ্যে হত্যা, নেপথ্যে কী?

ওটিএন বাংলা রিপোর্ট : প্রয়াত বন্ধুর পরিবারের পাশে ছিলেন প্রায় ১৩ বছর। সেই পরিবারের বিরোধ মেটাতে গিয়েই প্রাণ হারালেন দিনাজপুরের প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনোরঞ্জন…

ধর্ম অবমাননার অভিযোগে রংপুরের পীরগঞ্জে হিন্দু পল্লীতে হামলা, বিদ্যুৎ সংযোগ বন্ধ করে ভাঙচুর-লুটপাট

রংপুরের পীরগঞ্জে পুরাতন একটি ভিডিও সামনে এনে ধর্ম অবমাননার অভিযোগকে কেন্দ্র করে একটি হিন্দু পল্লীতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। সোমবার(২৬ অক্টোবর) সন্ধ্যার পর…

অনলাইনে হেনস্থার অভিযোগে আইনের দ্বারস্থ বিজয়-রশ্মিকা

অভিনেতা বিজয় দেবরকোন্ডা ও রশ্মিকা মন্দানাকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমের বিতর্ক এবার গড়িয়েছে আইনি পথে। নিজেদের সম্পর্কে ভুয়া তথ্য ছড়ানো, বিকৃত ছবি ও কথোপকথন প্রচার এবং…

ধানমন্ডিতে সংস্কৃতিকর্মীদের মানববন্ধনে পুলিশের বাধা, আটক ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি

ঢাকার ধানমন্ডি ২৭ নম্বর সড়কে শিল্পী ও সংস্কৃতিকর্মীদের মানববন্ধন কর্মসূচিতে পুলিশের বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। এ সময় বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি দীপক শীলকে আটক…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au