সর্বশেষ

বাড়তে পারে বিপিএলে আরো এক দল

  • 2:46 am - November 23, 2025
  • পঠিত হয়েছে:১৩৩ বার
বিপিএলে নতুন দল হিসেবে আসছে নোয়াখালী এক্সপ্রেস। ছবি: সংগৃহীত

মেলবোর্ন ২৩ নভেম্বর-গত ১১ অক্টোবর বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ফ্র্যাঞ্চাইজির জন্য ১০টি অঞ্চলের নাম প্রকাশ করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।যেখানে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর, কুমিল্লার সঙ্গে প্রথমবার ছিল নোয়াখালী ও ময়মনসিংহ। ওই সময় নোয়াখালী ফ্র্যাঞ্চাইজির মালিকানা পেতে চেয়েছিল বাংলা মার্ক লিমিটেড।

যদিও প্রাথমিক যাচাই–বাছাই ও মূল্যায়ন শেষে বিপিএলে দল পাওয়ার দৌড় থেকে বাদ পড়ে প্রতিষ্ঠানটি। যদিও মাসখানেকের ব্যবধানে বিপিএলে যুক্ত হওয়ার সুযোগ পাচ্ছে নোয়াখালী। তাদের মালিকানা নিতে পারে দেশ ট্রাভেলস। দুই দফা যাচাই–বাছাই, কাগজপত্রের খুঁটিনাটি বিশ্লেষণ, আর্থিক স্বচ্ছতা পরিমাপ শেষে গত ৫ নভেম্বর আগামী পাঁচ বিপিএলের জন্য পাঁচ ফ্র্যাঞ্চাইজি চূড়ান্ত করে বিপিএল গভর্নিং কাউন্সিল।

পুরনো দলগুলোর মধ্যে ছিল রংপুর রাইডার্স ও ঢাকা ক্যাপিটালস। তাদের সঙ্গে নতুন করে যুক্ত হয় সিলেট টাইটান্স, চট্টগ্রাম রয়্যালস ও রাজশাহী ওয়ারিয়র্স। শর্তানুযায়ী, পাঁচ কর্মদিবসের মধ্যে ১০ কোটি টাকার ব্যাংক গ্যারান্টি দিতে হতো ফ্র্যাঞ্চাইজিদের। সেই শর্ত পূরণে ব্যর্থ হয়েছে বেশিরভাগ ফ্র্যাঞ্চাইজি। এমন অবস্থায় ১৮ নভেম্বর পর্যন্ত সময়সীমা বাড়ানো হয়। সেই সময়ের মধ্যেও কয়েকটি ফ্র্যাঞ্চাইজি টাকা জমা দিতে পারেনি।

গুঞ্জন অনুযায়ী, ব্যাংক গ্যারান্টি না দেয়া এবং অন্যান্য ইস্যুতে ট্রায়াঙ্গল সার্ভিসেসের মালিকানাধীন চট্টগ্রামকে ফ্র্যাঞ্চাইজি দিচ্ছে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যদিও আনুষ্ঠানিকভাবে এমন কিছু জানায়নি। ২৩ নভেম্বর থেকে নিলাম পিছিয়ে ৩০ নভেম্বর নেয়া হলে গুঞ্জন উঠে চট্টগ্রাম রয়্যালসের জায়গায় নতুন ফ্র্যাঞ্চাইজি খুঁজছে বিপিএল গভর্নিং কাউন্সিল। শোনা যায়, চট্টগ্রাম রয়্যালসের জায়গায় চট্টগ্রাম এক্সপ্রেস নামে বিপিএলে যুক্ত হতে পারে দেশ ট্রাভেলস।

একেবারে শুরুতে বিপিএলে রাজশাহী ফ্র্যাঞ্চাইজির মালিকানা নিতে আগ্রহ প্রকাশ করেছিল প্রতিষ্ঠানটি। প্রাথমিক যাচাই-বাছাই পেরিয়ে গেলেও শর্তপূরণ করতে না পারায় চূড়ান্ত বাছাইয়ে বাদ পড়ে তারা। বিসিবির আরেকটি সূত্র জানিয়েছে, চট্টগ্রাম রয়্যালসকে বাদ না দিয়ে বরং আরও একটি দল বাড়ানো হচ্ছে। যেখানে প্রথমবারের মতো বিপিএলে যুক্ত হতে যাচ্ছে নোয়াখালী। তাদের মালিকানায় দেখা যেতে পারে দেশ ট্রাভেলস।

গুঞ্জন আছে, বিপিএলে নোয়াখালী এক্সপ্রেস হিসেবে অংশগ্রহণ করতে পারে তারা। আগামী আসরে ৫ দলই খেলবে নাকি ষষ্ঠ দল হিসেবে নোয়াখালী যুক্ত হবে সেটা নিয়ে নতুন করে কিছু জানায়নি বিপিএল গভর্নিং কাউন্সিল। আগামী ৩০ নভেম্বর রাজধানীর পাঁচতারকা হোটেলে বিপিএলের নিলাম অনুষ্ঠিত হবে। নিলামের আগে প্রতিটি দল দুজন করে দেশি ও বিদেশি ক্রিকেটারের সঙ্গে চুক্তি করতে পারবে ফ্র্যাঞ্চাইজিগুলো।

এই শাখার আরও খবর

সুনামগঞ্জে পুলিশের উপস্থিতিতে কৃপেশ রায়ের বাড়িতে মব, পরে গ্রেপ্তার

সুনামগঞ্জের তাহিরপুরে হিন্দু যুবক কৃপেশ রায়ের বাড়িতে পুলিশের উপস্থিতিতে একদল লোক জড়ো হয়ে মব সৃষ্টি করেছে। এ সময় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে…

থাপ্পড় মেরে ফাটিয়েছেন কান, বিচারে যবিপ্রবির শিক্ষার্থীকে বহিষ্কার

ওটিএন বাংলা রিপোর্ট : যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) এক শিক্ষার্থীর কান ফাটানোর ঘটনায় অভিযুক্ত ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের স্নাতকোত্তরের শিক্ষার্থী তানভীরুল হককে সাময়িক…

দিনাজপুরে হিন্দু শিক্ষক মনোরঞ্জন রায়কে প্রকাশ্যে হত্যা, নেপথ্যে কী?

ওটিএন বাংলা রিপোর্ট : প্রয়াত বন্ধুর পরিবারের পাশে ছিলেন প্রায় ১৩ বছর। সেই পরিবারের বিরোধ মেটাতে গিয়েই প্রাণ হারালেন দিনাজপুরের প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনোরঞ্জন…

ধর্ম অবমাননার অভিযোগে রংপুরের পীরগঞ্জে হিন্দু পল্লীতে হামলা, বিদ্যুৎ সংযোগ বন্ধ করে ভাঙচুর-লুটপাট

রংপুরের পীরগঞ্জে পুরাতন একটি ভিডিও সামনে এনে ধর্ম অবমাননার অভিযোগকে কেন্দ্র করে একটি হিন্দু পল্লীতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। সোমবার(২৬ অক্টোবর) সন্ধ্যার পর…

অনলাইনে হেনস্থার অভিযোগে আইনের দ্বারস্থ বিজয়-রশ্মিকা

অভিনেতা বিজয় দেবরকোন্ডা ও রশ্মিকা মন্দানাকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমের বিতর্ক এবার গড়িয়েছে আইনি পথে। নিজেদের সম্পর্কে ভুয়া তথ্য ছড়ানো, বিকৃত ছবি ও কথোপকথন প্রচার এবং…

ধানমন্ডিতে সংস্কৃতিকর্মীদের মানববন্ধনে পুলিশের বাধা, আটক ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি

ঢাকার ধানমন্ডি ২৭ নম্বর সড়কে শিল্পী ও সংস্কৃতিকর্মীদের মানববন্ধন কর্মসূচিতে পুলিশের বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। এ সময় বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি দীপক শীলকে আটক…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au