সর্বশেষ

প্রথমদিন শেষে দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ৬ উইকেটে ২৪৭ রান

  • 3:02 am - November 23, 2025
  • পঠিত হয়েছে:১৩৫ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন ২৩ নভেম্বর- দুই ম্যাচের সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম দিনটি শেষ পর্যন্ত দাঁড়াল সমতায়। ব্যাটাররা বড় ইনিংস খেলতে ব্যর্থ হওয়ায় ভারতের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের প্রথম দিন শেষে ৬ উইকেটে ২৪৭ রান তুলেছে সফরকারী দক্ষিণ আফ্রিকা। দলের হয়ে সর্বোচ্চ ৪৯ রান করেন ট্রিস্টান স্টাবস। ৩ উইকেট নিয়ে ভারতের সফল বোলার স্পিনার কুলদীপ যাদব।

গৌহাটিতে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে দারুণ সূচনা করে দক্ষিণ আফ্রিকা। উদ্বোধনী জুটিতে ১৬১ বলে ৮২ রান তুলেন দুই ওপেনার এইডেন মার্করাম ও রায়ান রিকেলটন। ২৭তম ওভারে মার্করামকে ব্যক্তিগত ৩৮ রানে বোল্ড করে ভারতকে প্রথম সাফল্য এনে দেন তারকা পেসার জসপ্রিত বুমরাহ।

পরের ওভারে ভারতকে দ্বিতীয়বারের মত উইকেট শিকারের আনন্দে মাতান কুলদীপ যাদব। ৩৫ রান করা রিকেলটনকে শিকার করেন তিনি। ৮২ রানে ২ উইকেট পতনের পর দক্ষিণ আফ্রিকাকে ১৮২ বলে ৮৪ রানের জুটি এনে দেন ট্রিস্টান স্টাবস ও অধিনায়ক টেম্বা বাভুমা।

তবে রবীন্দ্র জাদেজার বলে শেষ হয় বাভুমার ৯২ বলে ৫টি চারে ৪২ রানের ধৈর্যশীল ইনিংস। এই ইনিংসের মধ্য দিয়ে বাভুমা গড়েন একটি অনন্য রেকর্ড। দক্ষিণ আফ্রিকার টেস্ট অধিনায়ক হিসেবে মাত্র ২০ ইনিংসে ১০০০ রান পূর্ণ করেন তিনি, যা দেশটির ইতিহাসে যৌথভাবে দ্বিতীয় দ্রুততম।

এরপর হাফ-সেঞ্চুরির দ্বারপ্রান্তে গিয়ে কুলদীপের দ্বিতীয় শিকার হয়ে ৪৯ রানে আউট হন স্টাবস। ফলে টেস্ট ইতিহাসে এই প্রথম কোন দলের ব্যাটিং ইনিংসে উপরের সারির প্রথম চার ব্যাটারের সবাই ৩৫ থেকে ৪৯ রানের মধ্যে আউট হলেন। ছয় নম্বরে নামা ওয়াইন মুল্ডারকে ১৩ রানে বিদায় দেন কুলদীপ।

এতে ২০১ রানে পঞ্চম উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা। এরপর দক্ষিণ আফ্র্রিকাকে আরও একটি হাফ-সেঞ্চুরি জুটি এনে দেওয়ার চেষ্টা করেছিলেন টনি ডি জর্জি ও সেনুরান মুথুসামি। কিন্তু জুটিতে ৪৫ রান যোগ হবার পর জর্জিকে সাজঘরে ফেরত পাঠান পেসার মোহাম্মদ সিরাজ। ২৮ রান করেন জর্জি।

আলোকস্বল্পতার কারণে ৪৯ বল বাকী থাকতে দিনের খেলার ইতি ঘটে। মুথুসামি ২৫ ও কাইল ভেরেনি ১ রানে অপরাজিত থাকেন। ৮১.৫ ওভারে ৬ উইকেটে ২৪৭ রান করে দক্ষিণ আফ্রিকা। কুলদীপ ৩টি ও বুমরাহ-সিরাজ ও জাদেজা ১টি করে উইকেট নেন।

এই শাখার আরও খবর

সুনামগঞ্জে পুলিশের উপস্থিতিতে কৃপেশ রায়ের বাড়িতে মব, পরে গ্রেপ্তার

সুনামগঞ্জের তাহিরপুরে হিন্দু যুবক কৃপেশ রায়ের বাড়িতে পুলিশের উপস্থিতিতে একদল লোক জড়ো হয়ে মব সৃষ্টি করেছে। এ সময় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে…

থাপ্পড় মেরে ফাটিয়েছেন কান, বিচারে যবিপ্রবির শিক্ষার্থীকে বহিষ্কার

ওটিএন বাংলা রিপোর্ট : যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) এক শিক্ষার্থীর কান ফাটানোর ঘটনায় অভিযুক্ত ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের স্নাতকোত্তরের শিক্ষার্থী তানভীরুল হককে সাময়িক…

দিনাজপুরে হিন্দু শিক্ষক মনোরঞ্জন রায়কে প্রকাশ্যে হত্যা, নেপথ্যে কী?

ওটিএন বাংলা রিপোর্ট : প্রয়াত বন্ধুর পরিবারের পাশে ছিলেন প্রায় ১৩ বছর। সেই পরিবারের বিরোধ মেটাতে গিয়েই প্রাণ হারালেন দিনাজপুরের প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনোরঞ্জন…

ধর্ম অবমাননার অভিযোগে রংপুরের পীরগঞ্জে হিন্দু পল্লীতে হামলা, বিদ্যুৎ সংযোগ বন্ধ করে ভাঙচুর-লুটপাট

রংপুরের পীরগঞ্জে পুরাতন একটি ভিডিও সামনে এনে ধর্ম অবমাননার অভিযোগকে কেন্দ্র করে একটি হিন্দু পল্লীতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। সোমবার(২৬ অক্টোবর) সন্ধ্যার পর…

অনলাইনে হেনস্থার অভিযোগে আইনের দ্বারস্থ বিজয়-রশ্মিকা

অভিনেতা বিজয় দেবরকোন্ডা ও রশ্মিকা মন্দানাকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমের বিতর্ক এবার গড়িয়েছে আইনি পথে। নিজেদের সম্পর্কে ভুয়া তথ্য ছড়ানো, বিকৃত ছবি ও কথোপকথন প্রচার এবং…

ধানমন্ডিতে সংস্কৃতিকর্মীদের মানববন্ধনে পুলিশের বাধা, আটক ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি

ঢাকার ধানমন্ডি ২৭ নম্বর সড়কে শিল্পী ও সংস্কৃতিকর্মীদের মানববন্ধন কর্মসূচিতে পুলিশের বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। এ সময় বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি দীপক শীলকে আটক…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au