সর্বশেষ

ঢাকা টেস্টে আয়ারল্যান্ডকে হারিয়ে সিরিজ জিতেছে বাংলাদেশ

  • 7:39 pm - November 23, 2025
  • পঠিত হয়েছে:১২৭ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন ২৩ নভেম্বর- ৬ উইকেটে ১৭৬ রান নিয়ে পঞ্চম দিনের খেলা শুরু করেছিল আয়ারল্যান্ড। ধারণা করা হচ্ছিল, প্রথম সেশনেই হয়তো টেস্ট জিতে নেবে বাংলাদেশ। তবে আয়ারল্যান্ডের ব্যাটারদের দৃঢ় ব্যাটিংয়ে সেটা আর হয়ে উঠেনি। পঞ্চম দিনে শেষ ৪ উইকেট পেতে প্রায় ৬০ ওভার বোলিং করতে হয়েছে বাংলাদেশকে। তবে শেষ পর্যন্ত দ্বিতীয় টেস্টে ২১৭ রানের বড় ব্যবধানে জিতেছে স্বাগতিকরা। এই জয়ে আইরিশদের হোয়াইট ওয়াশ করেছে টাইগাররা।

লোয়ার-অর্ডারের ব্যাটারদের লড়াইয়ের পর ১১৩.৩ ওভারে ২৯১ রান করে গুটিয়ে যায় সফরকারী আয়ারল্যান্ড। চতুর্থ ইনিংসে নিজেদের সর্বোচ্চ সংগ্রহ গড়েও তারা হেরেছে ২১৭ রানে। মিরপুরে চতুর্থ ইনিংসে বল খেলার রেকর্ড গড়া কার্টিস ক্যাম্ফার ৭১ রানে অপরাজিত ছিলেন। বাংলাদেশের হয়ে ৪টি করে উইকেট নিয়েছেন দুই বাঁহাতি স্পিনার হাসান মুরাদ ও তাইজুল ইসলাম। মুশফিকের ঐতিহাসিক শততম টেস্ট জয় দিয়েই শেষ করে টাইগাররা।

এর আগে, চতুর্থ দিন ৬ উইকেট হারিয়েও ম্যাচটাকে পঞ্চম দিনে টেনে নিতে সক্ষম হয় আয়ারল্যান্ড। দ্বিতীয় ইনিংসে আয়ারল্যান্ড চতুর্থ দিন শেষে ৬ উইকেটে ১৭৬ রান তোলে দিন শেষ করে। জয়ের জন্য তখন তাদের প্রয়োজন ছিল ৩৩৩ রান। ৩৪ রানে কার্টিস ক্যাম্ফার ও ১১ রানে অপরাজিত ছিলেন অ্যান্ডি ম্যাকব্রাইন।

১ উইকেটে ১৫৬ রান নিয়ে চতুর্থ দিনের খেলা শুরু করে বাংলাদেশ। উইকেটে ছিলেন সাদমান ইসলাম ও মুমিনুল হক। সাদমান ৭৮ রান করে আউট হয়ে গেলে মাঠে নামেন শান্ত। তবে এদিনও ব্যাট হাতে ব্যর্থ ছিলেন তিনি।

দলীয় ২৯৭ রানের মাথায় মুমিনুল হক ১১৮ বলে ৮৭ রান করে আউট হন। এ সময় ৮১ বলে ৫৩ রান করে অপরাজিত ছিলেন মুশফিক। নিজের শততম টেস্ট ম্যাচকে রানে রানে ভরিয়ে দিলেন তিনি। মুমিনুল আউট হতেই ইনিংস ঘোষণা করে দেন বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। বাংলাদেশের লিড দাঁড়ায় ৫০৮ রান।

জয়ের জন্য ৫০৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই পল স্টার্লিংয়ের উইকেট হারায় আয়ারল্যান্ড। ৯ রান করে আউট হন তিনি। ১৩ রান করে আউট হন অ্যান্ডি বালবার্নি। ১৯ রান করে হাসান মুরাদের বলে আউট হন কেড কারমাইকেল।

দ্বিতীয় ইনিংসে দুর্দান্ত ব্যাটিং করেন হ্যারি টেক্টর। ৮০ বলে ৫০ রান করে আউট হন তিনি। লরকান টাকার ৭ রানে আউট হন। ১৫ রান করে আউট হন স্টিনে দোহেনি। চতুর্থ দিনের খেলা শেষে অ্যান্ডি ম্যাকব্রাইন ১১ এবং কার্টিস ক্যাম্ফার ৩৪ রানে অপরাজিত ছিলেন।

এদিকে, নিজেদের প্রথম ইনিংসে বাংলাদেশ ৪৭৬ রান করে। আইরিশরা তাদের প্রথম ইনিংসে করতে পেরেছিল ২৬৫ রান।

এই শাখার আরও খবর

সুনামগঞ্জে পুলিশের উপস্থিতিতে কৃপেশ রায়ের বাড়িতে মব, পরে গ্রেপ্তার

সুনামগঞ্জের তাহিরপুরে হিন্দু যুবক কৃপেশ রায়ের বাড়িতে পুলিশের উপস্থিতিতে একদল লোক জড়ো হয়ে মব সৃষ্টি করেছে। এ সময় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে…

থাপ্পড় মেরে ফাটিয়েছেন কান, বিচারে যবিপ্রবির শিক্ষার্থীকে বহিষ্কার

ওটিএন বাংলা রিপোর্ট : যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) এক শিক্ষার্থীর কান ফাটানোর ঘটনায় অভিযুক্ত ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের স্নাতকোত্তরের শিক্ষার্থী তানভীরুল হককে সাময়িক…

দিনাজপুরে হিন্দু শিক্ষক মনোরঞ্জন রায়কে প্রকাশ্যে হত্যা, নেপথ্যে কী?

ওটিএন বাংলা রিপোর্ট : প্রয়াত বন্ধুর পরিবারের পাশে ছিলেন প্রায় ১৩ বছর। সেই পরিবারের বিরোধ মেটাতে গিয়েই প্রাণ হারালেন দিনাজপুরের প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনোরঞ্জন…

ধর্ম অবমাননার অভিযোগে রংপুরের পীরগঞ্জে হিন্দু পল্লীতে হামলা, বিদ্যুৎ সংযোগ বন্ধ করে ভাঙচুর-লুটপাট

রংপুরের পীরগঞ্জে পুরাতন একটি ভিডিও সামনে এনে ধর্ম অবমাননার অভিযোগকে কেন্দ্র করে একটি হিন্দু পল্লীতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। সোমবার(২৬ অক্টোবর) সন্ধ্যার পর…

অনলাইনে হেনস্থার অভিযোগে আইনের দ্বারস্থ বিজয়-রশ্মিকা

অভিনেতা বিজয় দেবরকোন্ডা ও রশ্মিকা মন্দানাকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমের বিতর্ক এবার গড়িয়েছে আইনি পথে। নিজেদের সম্পর্কে ভুয়া তথ্য ছড়ানো, বিকৃত ছবি ও কথোপকথন প্রচার এবং…

ধানমন্ডিতে সংস্কৃতিকর্মীদের মানববন্ধনে পুলিশের বাধা, আটক ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি

ঢাকার ধানমন্ডি ২৭ নম্বর সড়কে শিল্পী ও সংস্কৃতিকর্মীদের মানববন্ধন কর্মসূচিতে পুলিশের বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। এ সময় বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি দীপক শীলকে আটক…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au