সর্বশেষ

আরো এক ধাক্কা খেলো রিয়াল মাদ্রিদ

  • 5:27 am - November 26, 2025
  • পঠিত হয়েছে:৮৬ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন ২৬ নভেম্বর-চ্যাম্পিয়ন্স লিগের গুরুত্বপূর্ণ ম্যাচের ঠিক আগমুহূর্তে বড় ধাক্কা খেল রিয়াল মাদ্রিদ। গুরুতর গ্যাস্ট্রোএন্টারাইটিসে আক্রান্ত হয়ে দলে নেই দলের মূল গোলকিপার থিবো কোর্তোয়া— যে খবরটি জাবি আলোনসোর জন্য নিঃসন্দেহে নতুন উদ্বেগের কারণ।

ভ্যালদেবেবাসে দলের অনুশীলন শুরুর আগেই শারীরিক অবস্থার অবনতি হওয়ায় ট্রেনিং গ্রাউন্ড ছেড়ে যেতে বাধ্য হন বেলজিয়ান গোলরক্ষক। রিয়াল মাদ্রিদের মেডিকেল বিভাগ পরবর্তীতে এক বিবৃতিতে নিশ্চিত করেছে— কোর্তোয়া ভুগছেন গ্যাস্ট্রোইনটেস্টাইনাল ভাইরাল ইনফেকশনে এবং সে কারণেই তিনি অলিম্পিয়াকোসের বিপক্ষে অ্যাথেন্স সফর থেকে ছিটকে গেছেন।

বিবৃতিতে জানানো হয়, খেলোয়াড় থিবো কোর্তোয়ার ওপর পরিচালিত পরীক্ষায় তার গ্যাস্ট্রোইনটেস্টাইনাল ভাইরাল সংক্রমণ ধরা পড়েছে। ফলে সে অ্যাথেন্স সফরে থাকতে পারছে না। তার অবস্থা পর্যবেক্ষণে রাখা হবে।’

রিয়াল মাদ্রিদের ইনজুরি সমস্যা যেন থামছেই না। ইতোমধ্যেই স্কোয়াডে নেই কারভাহাল, মিলিতাও ও আলাবা। নতুন করে অনিশ্চয়তা দেখা দিয়েছে হুইসেনকে নিয়েও।

এই অবস্থায় প্রথম গোলরক্ষক কোর্তোয়ার অনুপস্থিতি জাভি আলোনসোর পরিকল্পনায় বড় ধাক্কা হয়ে আসছে।

থিবো কোর্তোয়া

এই মৌসুমে রিয়ালের হয়ে প্রতিটি ম্যাচে গোলপোস্ট সামলেছেন কোর্তোয়া। অলিম্পিয়াকোসের বিপক্ষে ম্যাচ হবে তার প্রথম অনুপস্থিতি, আর সেটিই খুলে দিচ্ছে লুনিনের মৌসুমের প্রথম একাদশে নামার সুযোগ।

টানা ইনজুরি, স্কোয়াড সংকট আর কোচিং স্টাফের চাপের মাঝে জাবি আলোনসোর দল ম্যাচের পর ম্যাচ লড়াই করেই যাচ্ছে। তিন ম্যাচে জয়হীন রিয়ালের সামনে এখন গ্রুপ পর্বের গুরুত্বপূর্ণ পরীক্ষাও অপেক্ষা করছে। কোর্তোয়া ছাড়া সেই পরীক্ষা কতটা কঠিন হবে— তা বলাই বাহুল্য।

অ্যাথেন্সে অলিম্পিয়াকোসের বিপক্ষে মাঠে নামার আগে রিয়ালকে তাই এই নতুন দুঃসংবাদ নিয়েই শেষ প্রস্তুতি সারতে হচ্ছে।

এই শাখার আরও খবর

বাংলাদেশে সংখ্যালঘুদের অবস্থান সম্পর্কে দুর্গাপূজা কী বার্তা দেয়?

দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদ্‌যাপন, পূজামণ্ডপে প্রধানমন্ত্রীর উপস্থিতি এবং ছুটির মেয়াদ বাড়ানোর মধ্য দিয়ে ধর্মীয় সম্প্রীতি রক্ষায় ইতিবাচক বার্তা দিয়েছে বিএনপি সরকার। তবে উৎসব নির্বিঘ্নে শেষ হওয়াই…

বাংলাদেশে প্রযুক্তি ও উদ্ভাবনী নগরী গড়তে জাপানের সহযোগিতা চান প্রধানমন্ত্রী

বাংলাদেশে ‘প্রযুক্তি ও উদ্ভাবনী নগরী’ প্রতিষ্ঠা, কৃষির আধুনিকায়ন এবং শিল্প খাতে সহযোগিতা বাড়াতে জাপানের সহায়তা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত…

ফ্রান্স থেকে স্পেন, ইউরোপজুড়ে কেন রাস্তায় নামছে জেন-জি?

আবাসন সংকট, জীবনযাত্রার বাড়তি ব্যয়, কর্মসংস্থানের অনিশ্চয়তা ও শিক্ষাব্যবস্থার দুর্বলতা নিয়ে ইউরোপের বিভিন্ন দেশে বিক্ষোভে নেমেছে তরুণ প্রজন্ম। ফ্রান্স, স্পেন, ইতালি, বেলজিয়াম, আলবেনিয়াসহ বিভিন্ন দেশে…

‘আমি শুধু চাই, তাকে থামানো হোক’: দণ্ডিত ধর্ষকের বিরুদ্ধে সাহসী সতর্কবার্তা ভুক্তভোগীর

দুই তরুণীকে ধর্ষণের দায়ে কারাদণ্ড ভোগ করা এক ব্যক্তি আবারও একই ধরনের অপরাধের চেষ্টা করছেন বলে আশঙ্কা করা হচ্ছে। অস্ট্রেলিয়ার জাতীয় প্রতিবন্ধী সহায়তা কর্মসূচি এনডিআইএসের…

ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের হুমকিতে অস্বস্তিতে অস্ট্রেলিয়ার লেবার পার্টি, চাপে প্রধানমন্ত্রী আলবানিজ

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইরানে নতুন করে সামরিক অভিযান চালানোর হুমকি অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজের জন্য রাজনৈতিক অস্বস্তির কারণ হয়ে উঠেছে। যুদ্ধ দীর্ঘায়িত হওয়া, জ্বালানির…

দিল্লিতে হঠাৎ এনএসআই মহাপরিচালক, আলোচনায় শেখ হাসিনার প্রত্যাবর্তন

বাংলাদেশের জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) মহাপরিচালক মেজর জেনারেল আবু মোহাম্মদ সারওয়ার ফরিদের দিল্লি সফরকে ঘিরে বাংলাদেশ-ভারত নিরাপত্তা সহযোগিতা এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্ভাব্য…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au