ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১৬৪
মেলবোর্ন, ২৫ জুন- দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলায় আঘাত হানা পরপর দুটি শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১৬৪ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৯৭১…
মেলবোর্ন, ২৬ নভেম্বর- আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে প্রথমবারের মতো বিদেশে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিরা পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন। এই প্রক্রিয়ার সূচনালগ্নে বিশ্বব্যাপী উল্লেখযোগ্য সাড়া পাওয়া গেছে। নির্বাচন কমিশনের ওয়েবসাইটে প্রকাশিত সর্বশেষ তথ্যে দেখা যায়, মঙ্গলবার রাত ৮টা পর্যন্ত ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে মোট ৩২ হাজার ৮১১ জন প্রবাসী ভোটার নিবন্ধন করেছেন।
নিবন্ধনকারীদের মধ্যে ২৮ হাজার ৫১৬ জন পুরুষ এবং ৪ হাজার ২৯৫ জন নারী ভোটার। দেশভিত্তিক পরিসংখ্যানে দক্ষিণ কোরিয়ায় সবচেয়ে বেশি ৮ হাজার ৫৫৮ জন প্রবাসী নিবন্ধন করেছেন। এরপর রয়েছে জাপান ৫ হাজার ৭৯২ জন, যুক্তরাষ্ট্র ৪ হাজার ৪৮৭ জন, দক্ষিণ আফ্রিকা ৩ হাজার ৬৫৬ জন, অস্ট্রেলিয়া ২ হাজার ৯৫৮ জন, কানাডা ২ হাজার ৭৫৮ জন এবং চীন ১ হাজার ৫৫৫ জন।
ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, প্রবাসীদের ভোটদানের ব্যবস্থা দেশের নির্বাচনি ইতিহাসে একটি বড় অগ্রগতি। তিনি জানান, বিদেশে থাকা প্রবাসীদের পাশাপাশি দেশে অবস্থানরত সরকারি কর্মকর্তা, আইনি হেফাজতে থাকা ভোটার এবং নিজ এলাকায় না থাকা সরকারি চাকরিজীবীদের জন্যও ইন-কান্ট্রি পোস্টাল ভোটিং প্রক্রিয়া চালু করা হয়েছে, যা প্রায় ১০ লাখ ভোটারকে ভোট প্রয়োগের সুযোগ দিচ্ছে।
গত ১৮ নভেম্বর প্রধান নির্বাচন কমিশনার ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপ উদ্বোধন করেন। নির্ধারিত সময়সূচি অনুযায়ী বিভিন্ন অঞ্চলে ধাপে ধাপে ভোটার নিবন্ধন চলছে। প্রথম ধাপে পূর্ব এশিয়া, আফ্রিকা ও দক্ষিণ আমেরিকার ভোটারদের নিবন্ধন শেষ হয়েছে। এরপর ক্রমান্বয়ে উত্তর আমেরিকা, ওশেনিয়া, ইউরোপ, সৌদি আরব, দক্ষিণ এশিয়া এবং মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশে নিবন্ধন কার্যক্রম চলবে ডিসেম্বরের মাঝামাঝি পর্যন্ত।
প্রবাসী ভোটারদের অবশ্যই যে দেশে অবস্থান করে ভোট দিতে চান, সেই দেশের মোবাইল নম্বর ব্যবহার করে অ্যাপের মাধ্যমে নিবন্ধন করতে হবে। অ্যাপে বাংলা ও ইংরেজি ভাষায় নির্দেশনা থাকায় পুরো প্রক্রিয়া সহজে সম্পন্ন করা যাচ্ছে। সঠিক ঠিকানা প্রদান করলে ব্যালট প্রাপ্তি নিশ্চিত করা হবে বলে জানিয়েছে ইসি।
প্রথমবারের মতো প্রবাসীরা ব্যালটে ভোট দিতে পারছেন, যা গণতান্ত্রিক অংশগ্রহণে নতুন অধ্যায় যুক্ত করেছে।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au