সেনা হত্যার পর পাহাড়জুড়ে সাঁড়াশি অভিযান, পড়ে আছে ৩ লাশ
ওটিএন বাংলা ডেস্ক : সেনাসদস্য হত্যার ঘটনার পর কক্সবাজারের টেকনাফের দুর্গম পাহাড়ে যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান চলছে। এর মধ্যেই হ্নীলা ইউনিয়নের পাহাড়ে তিনজনের লাশ পড়ে…
প্রধানমন্ত্রী তারেক রহমানের খুলনা সফর উপলক্ষে নগরীর সৌন্দর্যবর্ধনের অংশ হিসেবে আঁকা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতির মুখে কালি মাখিয়ে দেওয়ার ঘটনা ঘটেছে। একই সঙ্গে প্রতিকৃতিটির পাশে সাঁটানো হয়েছে কয়েকটি রবীন্দ্রবিরোধী পোস্টার। পোস্টারগুলোর বক্তব্য এবং রবীন্দ্রনাথকে লক্ষ্য করে এমন কর্মকাণ্ড ঘিরে স্থানীয়দের মধ্যে আলোচনা–সমালোচনা তৈরি হয়েছে।
শুক্রবার (৬ নভেম্বর) সকালে খুলনা নগরীর শিববাড়ী মোড়ে সরেজমিনে এ চিত্র দেখা যায়। সেখানে দেয়ালে আঁকা বিভিন্ন কবি, সাহিত্যিক ও রাজনৈতিক ব্যক্তিত্বের গ্রাফিতি অক্ষত থাকলেও রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতির মুখ কালো কালি দিয়ে ঢেকে দেওয়া হয়েছে। প্রতিকৃতির মাথার কাছেই লাগানো রয়েছে দুটি পোস্টার।
পোস্টারগুলোতে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতায় রবীন্দ্রনাথ ঠাকুরের ভূমিকা নিয়ে অভিযোগ তুলে বিভিন্ন বক্তব্য লেখা হয়েছে। এর মধ্যে একটি পোস্টারে লেখা রয়েছে, ‘তিতুমীরের বাংলায়, মুসলিম পূর্ব বাংলায় বিদেশির ঠাঁই নাই, ভারত বন্দনার ঠাঁই নাই।’
তবে কে বা কারা রবীন্দ্রনাথের গ্রাফিতির মুখে কালি মাখিয়েছে এবং পোস্টারগুলো সাঁটিয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনার পেছনে কারা জড়িত কিংবা কী উদ্দেশ্যে এমন কর্মকাণ্ড চালানো হয়েছে, সে বিষয়েও কোনো তথ্য পাওয়া যায়নি।
শিববাড়ী মোড়ের ওই দেয়ালচিত্রে রবীন্দ্রনাথ ঠাকুর ছাড়াও বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, সাবেক রাষ্ট্রপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং কবি মাইকেল মধুসূদন দত্তের প্রতিকৃতি রয়েছে। এসব গ্রাফিতির মধ্যে শুধু রবীন্দ্রনাথের প্রতিকৃতিই বিকৃত করা হয়েছে।
প্রধানমন্ত্রী তারেক রহমানের বৃহস্পতিবারের খুলনা সফরকে সামনে রেখে খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) উদ্যোগে নগরীর বিভিন্ন স্থানে এসব দেয়ালচিত্র আঁকা হয়। দেশবরেণ্য কবি, সাহিত্যিক ও রাজনৈতিক ব্যক্তিত্বদের প্রতিকৃতি দিয়ে সাজানো দেয়ালগুলো নগরবাসীর দৃষ্টি আকর্ষণ করে। অনেকেই পরিবার নিয়ে এসব দেয়ালচিত্র দেখতে আসেন এবং প্রতিকৃতির সামনে ছবি তোলেন। নগরীর সৌন্দর্যবর্ধনে এমন উদ্যোগের প্রশংসাও করেন অনেকে।
তবে সৌন্দর্যবর্ধনের জন্য তৈরি করা এই দেয়ালচিত্রের একটি প্রতিকৃতি বিকৃত করা এবং সেখানে বিতর্কিত বক্তব্যসংবলিত পোস্টার লাগানোর ঘটনায় নতুন করে আলোচনা তৈরি হয়েছে। কে বা কারা এ কাজ করেছে, তা উদ্ঘাটন করা গেলে ঘটনার উদ্দেশ্য সম্পর্কে স্পষ্ট ধারণা পাওয়া যেতে পারে।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au