বিশ্ব

৩০০ বছরে সর্বোচ্চ বৃষ্টিপাতে থাইল্যান্ডে ভয়াবহ বন্যা, নিহত ৩৩

  • 7:46 pm - November 26, 2025
  • পঠিত হয়েছে:৭৩ বার
দেশটির বিভিন্ন প্রদেশে বন্যার তাণ্ডব চলার কারণে অন্তত ৩৩ জনের মৃত্যু হয়েছে। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ২৬ নভেম্বর- থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলের বিভিন্ন এলাকায় এক সপ্তাহ ধরে প্রবল বৃষ্টিপাতের ফলে ভয়াবহ বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। দেশটির বিভিন্ন প্রদেশে বন্যার তাণ্ডব চলার কারণে অন্তত ৩৩ জনের মৃত্যু হয়েছে। এই দুর্যোগ মোকাবিলায় কর্তৃপক্ষ ইতিমধ্যেই সামরিক জাহাজ ও হেলিকপ্টার মোতায়েন করেছে।

মালয়েশিয়ার সীমান্তঘেঁষা সংখলা প্রদেশের ব্যবসায়িক শহর হাতইয়াইয়ে একদিনে ৩৩৫ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। স্থানীয় কর্তৃপক্ষের মতে, শহরটির ইতিহাসে এটি সর্বোচ্চ বৃষ্টিপাত, যা ৩০০ বছরের মধ্যে সর্বাধিক। শহরজুড়ে তোলা ছবিতে দেখা গেছে, যানবাহন ও বাড়িঘর পানির নিচে তলিয়ে গেছে। অনেক বাসিন্দা তাদের বাড়ির ছাদে উঠে উদ্ধারকারীদের সাহায্যের অপেক্ষায় দিন কাটাচ্ছেন।

দেশের দক্ষিণাঞ্চলের ১০টি প্রদেশে এই ভয়াবহ বৃষ্টিপাতের প্রভাব ছড়িয়েছে। বন্যার কারণে এখন পর্যন্ত ২০ লাখের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হলেও মাত্র ১৩ হাজার মানুষকে আশ্রয়কেন্দ্রে নেওয়া সম্ভব হয়েছে। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, বিপুলসংখ্যক মানুষ এখনও বিচ্ছিন্ন অবস্থায় রয়েছেন এবং পর্যাপ্ত সহায়তা পাচ্ছেন না।

থাই সেনাবাহিনীকে এই দুর্যোগ মোকাবিলার দায়িত্ব দেওয়া হয়েছে। তারা জানিয়েছে, ত্রাণসামগ্রী নিয়ে একটি বিমানবাহী রণতরি এবং ১৪টি নৌযানের বহর প্রস্তুত করা হচ্ছে। এসব নৌযানে খাদ্য, পানি ও জরুরি ত্রাণসামগ্রী থাকবে। পাশাপাশি মোবাইল রান্নাঘর স্থাপন করা হবে, যা প্রতিদিন প্রায় ৩ হাজার খাবার সরবরাহ করতে সক্ষম। প্রয়োজন হলে বিমানবাহী রণতরীতে থাকা মেডিক্যাল টিমের মাধ্যমে জাহাজটিকে ‘ভাসমান হাসপাতালে’ রূপান্তর করা হবে।

উদ্ধারকাজে নৌকা, উঁচু চাকা-যুক্ত ট্রাক (হাই-ক্লিয়ারেন্স ট্রাক) এবং জেট স্কি ব্যবহার করা হচ্ছে। সংখলা প্রদেশের গভর্নর জানিয়েছেন, এসব যানবাহনের মাধ্যমে পানিবন্দি মানুষকে নিরাপদ স্থানে সরানোর চেষ্টা চলছে।

মঙ্গলবার থাইল্যান্ডের মন্ত্রিসভা সংখলাকে দুর্যোগপূর্ণ এলাকা হিসেবে ঘোষণা করেছে, যাতে জরুরি তহবিল ছাড়ের ব্যবস্থা করা যায়। তবে এখনও অসংখ্য মানুষ বন্যার পানিতে আটকা পড়েছেন।

থাইল্যান্ডের প্রতিবেশী দেশগুলোও এই বৃষ্টিপাত ও বন্যার প্রভাবের মুখোমুখি হয়েছে। ভিয়েতনামে এক সপ্তাহে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ৯৮ জনে। মালয়েশিয়ায় ১৯ হাজারের বেশি মানুষ তাদের ঘরবাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ে যেতে বাধ্য হয়েছেন। দেশটির উত্তর সীমান্তবর্তী এলাকায় ১২৬টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে।

সূত্র: বিবিসি

এই শাখার আরও খবর

ইয়েমেনে ভয়াবহ সংঘর্ষ, একদিনেই নিহত ১৪১

ইয়েমেনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার-সমর্থিত বাহিনী ও ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের মধ্যে ভয়াবহ সংঘর্ষে অন্তত ১৪১ যোদ্ধা নিহত হয়েছেন। শনিবার দুপুর থেকে রোববার ভোর পর্যন্ত কয়েকটি…

সন্তানকে সম্পত্তি দানের পরও বাবা-মায়ের অধিকার, সংসদে বিল পাস

সন্তান বা নাতি-নাতনিকে সম্পত্তি দান করার পরও দাতার জীবদ্দশায় ওই সম্পত্তি ভোগ ও দখলে রাখার অধিকার নিশ্চিত করতে ‘সম্পত্তি হস্তান্তর (সংশোধন) বিল, ২০২৬’ জাতীয় সংসদে…

বিতর্কিত ১০০ কোটি ডলারের এলএনজি চুক্তি, বড় ধরণের জ্বালানি সংকটের আশঙ্কায় বাংলাদেশ

বাংলাদেশের জ্বালানি খাত বড় ধরনের সংকটের মুখে পড়তে পারে বলে আশঙ্কা তৈরি হয়েছে। এর মধ্যেই রাজনৈতিক তৎপরতার মাধ্যমে উচ্চ ব্যয়ের একটি নতুন ভাসমান তরলীকৃত প্রাকৃতিক…

ইরানের সঙ্গে যুদ্ধ আরও ছয় মাস চলতে পারে: সাবেক মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে ইরানের বিরুদ্ধে শুরু হওয়া সামরিক সংঘাত আরও অন্তত ছয় মাস চলতে পারে বলে সতর্ক করেছেন সাবেক মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লিওন প্যানেটা।…

রাষ্ট্র-মালিকানাধীন ৬ ব্যাংকের খেলাপি ঋণ প্রায় দেড় লাখ কোটি টাকা

রাষ্ট্র-মালিকানাধীন দেশের ছয়টি ব্যাংকে খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় দেড় লাখ কোটি টাকা। এর মধ্যে সবচেয়ে বেশি খেলাপি ঋণ রয়েছে জনতা ব্যাংক পিএলসিতে। গত ৩০…

কোণঠাসা বিজেপি কি ফের কট্টর হিন্দুত্বের পথে?

টানা আড়াই দশক ধরে ভারতের রাজনীতিতে প্রভাবশালী অবস্থানে থাকা ভারতীয় জনতা পার্টি (বিজেপি) নানা কারণে এখন কিছুটা চাপে। এই পরিস্থিতিতে দলটি আবারও কট্টর হিন্দুত্বের রাজনীতির…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au