সর্বশেষ

মুস্তাফিজ ও লিটনকে নিয়ে অন্য পরিকল্পনা আইরিশদের

  • 2:50 am - November 27, 2025
  • পঠিত হয়েছে:১৩০ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন ২৭ সেপ্টেম্বর-বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজে সুবিধা করতে পারেনি আয়ারল্যান্ড। তারা ২-০ ব্যবধানে হোয়াইটওয়াশ হয়েছে। যদিও দ্বিতীয় টেস্টে পঞ্চম দিয়ে নিয়ে গেছে তারা। যা আয়ারল্যান্ডকে বাড়তি অনুপ্রেরণা দিতেই পারে। এবার টি-টোয়েন্টি সিরিজে মাঠে নামতে যাচ্ছে দুই দল।

ফরম্যাটি টি-টোয়েন্টি বলেই দুই দলকে সমানে সমান ধরতে পারেন অনেকেই। সিরিজ শুরুর আগে লড়াইয়ের বার্তা দিয়েছেন আয়ারল্যান্ড দলের অলরাউন্ডার কার্টিস ক্যাম্ফার। তিনি জানিয়েছেন এই সিরিজে আক্রমণাত্মক ব্যাটিং করে বাংলাদেশকে চাপে ফেলতে চান তারা। বোলিং ইউনিট হিসেবে প্রতি ম্যাচেই বাংলাদেশকে অল আউটের লক্ষ্য তাদের।

এ প্রসঙ্গে ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে ক্যাম্ফার বলেন, ‘ব্যাটিং ইউনিট হিসেবে আমরা আমাদের প্রভাব বিস্তার করতে চাই এবং খুব ইতিবাচক ও আক্রমণাত্মক হতে চাই। বোলারদের ওপর চাপ সৃষ্টি করাটা নিশ্চিত করতে চাই। আর বোলিং ইউনিট হিসেবে আমরা এই সিরিজে ৩০টি উইকেট নিতে চাই। আমরা বাংলাদেশকে আটকে রাখতে চাই… আশা করি বিশ্বকাপের জন্য আমরা এখান থেকে ভালো কিছু কম্বিনেশন বা পরিকল্পনা নিয়ে যেতে পারব।’

বাংলাদেশ দলের ব্যাটিং ইউনিটের মেরুদণ্ড ধরা হয় লিটন দাসকে। তাকে দ্রুত আউট করলেই বাংলাদেশকে চাপে ফেলা যাবে বলে ম মনে করেন আয়ারল্যান্ড দলের অভিজ্ঞ ব্যাটার হ্যারি টেক্টর। তিনি মনে করেন যেকোনো মুহূর্তে ম্যাচ কেড়ে নেয়ার সামর্থ্য আছে বাংলাদেশ অধিনায়কের।

তিনি বলেন, ‘আমার মনে হয় লিটন একজন চমৎকার খেলোয়াড়। যেকোনো ফরম্যাটে সে খুব প্রতিভাবান এবং খেলাটা আপনার হাত থেকে ছিনিয়ে নিতে পারে। তাই কাউকে আলাদা করতে হলে আমি বলব, তাকেই আমরা তিন ম্যাচে দ্রুত আউট করতে চাইব।’

মুস্তাফিজকে মোকেবেলার জন্য প্রস্তুত আছেন বলে জানিয়ে টেক্টর আরও বলেন, ‘মুস্তাফিজুর একজন চমৎকার টি-টোয়েন্টি বোলার, দীর্ঘদিন ধরে সে ভালো করছে। তবে আমরা আগেও তাদের অনেক বোলারের মুখোমুখি হয়েছি। আন্তর্জাতিক বা ঘরোয়া ক্রিকেটে খেলার সুবাদে আমরা একে অপরের শক্তি সম্পর্কে জানি। তাই মূল বিষয় হলো ম্যাচের দিন নিজেদের সেরাটা দেয়া এবং তাদের মোকাবিলার জন্য প্রস্তুত থাকা।

এই শাখার আরও খবর

বাংলাদেশে সংখ্যালঘুদের অবস্থান সম্পর্কে দুর্গাপূজা কী বার্তা দেয়?

দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদ্‌যাপন, পূজামণ্ডপে প্রধানমন্ত্রীর উপস্থিতি এবং ছুটির মেয়াদ বাড়ানোর মধ্য দিয়ে ধর্মীয় সম্প্রীতি রক্ষায় ইতিবাচক বার্তা দিয়েছে বিএনপি সরকার। তবে উৎসব নির্বিঘ্নে শেষ হওয়াই…

বাংলাদেশে প্রযুক্তি ও উদ্ভাবনী নগরী গড়তে জাপানের সহযোগিতা চান প্রধানমন্ত্রী

বাংলাদেশে ‘প্রযুক্তি ও উদ্ভাবনী নগরী’ প্রতিষ্ঠা, কৃষির আধুনিকায়ন এবং শিল্প খাতে সহযোগিতা বাড়াতে জাপানের সহায়তা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত…

ফ্রান্স থেকে স্পেন, ইউরোপজুড়ে কেন রাস্তায় নামছে জেন-জি?

আবাসন সংকট, জীবনযাত্রার বাড়তি ব্যয়, কর্মসংস্থানের অনিশ্চয়তা ও শিক্ষাব্যবস্থার দুর্বলতা নিয়ে ইউরোপের বিভিন্ন দেশে বিক্ষোভে নেমেছে তরুণ প্রজন্ম। ফ্রান্স, স্পেন, ইতালি, বেলজিয়াম, আলবেনিয়াসহ বিভিন্ন দেশে…

‘আমি শুধু চাই, তাকে থামানো হোক’: দণ্ডিত ধর্ষকের বিরুদ্ধে সাহসী সতর্কবার্তা ভুক্তভোগীর

দুই তরুণীকে ধর্ষণের দায়ে কারাদণ্ড ভোগ করা এক ব্যক্তি আবারও একই ধরনের অপরাধের চেষ্টা করছেন বলে আশঙ্কা করা হচ্ছে। অস্ট্রেলিয়ার জাতীয় প্রতিবন্ধী সহায়তা কর্মসূচি এনডিআইএসের…

ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের হুমকিতে অস্বস্তিতে অস্ট্রেলিয়ার লেবার পার্টি, চাপে প্রধানমন্ত্রী আলবানিজ

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইরানে নতুন করে সামরিক অভিযান চালানোর হুমকি অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজের জন্য রাজনৈতিক অস্বস্তির কারণ হয়ে উঠেছে। যুদ্ধ দীর্ঘায়িত হওয়া, জ্বালানির…

দিল্লিতে হঠাৎ এনএসআই মহাপরিচালক, আলোচনায় শেখ হাসিনার প্রত্যাবর্তন

বাংলাদেশের জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) মহাপরিচালক মেজর জেনারেল আবু মোহাম্মদ সারওয়ার ফরিদের দিল্লি সফরকে ঘিরে বাংলাদেশ-ভারত নিরাপত্তা সহযোগিতা এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্ভাব্য…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au