সর্বশেষ

হংকংয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ৫৫, নিখোঁজ ২৭৯

  • 7:48 pm - November 27, 2025
  • পঠিত হয়েছে:৭০ বার
আটটি ৩১তলা টাওয়ার নিয়ে গঠিত এই আবাসিক কমপ্লেক্সে প্রায় চার হাজার ছয়শ মানুষের জন্য ১ হাজার ৯৮৪টি ফ্ল্যাট রয়েছে। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ২৭ নভেম্বর- হংকংয়ের তাই পো জেলার ওয়াং ফুক কোর্ট নামের একটি সরকারি আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা বেড়ে ৫৫ জনে পৌঁছেছে। এখনও ২৭৯ জনের কোনো খোঁজ পাওয়া যায়নি। আগুন লাগার পর টানা ১৮ ঘণ্টা ধরে তা নিয়ন্ত্রণে রাখতে কাজ করছেন ৮০০ এর বেশি দমকল কর্মী। বিবিসির তথ্য অনুযায়ী, আটটি ৩১তলা টাওয়ার নিয়ে গঠিত এই আবাসিক কমপ্লেক্সে প্রায় চার হাজার ছয়শ মানুষের জন্য ১ হাজার ৯৮৪টি ফ্ল্যাট রয়েছে।

এ ঘটনায় উদ্ধার করা ৪৫ জনের অবস্থা আশঙ্কাজনক। নিহতদের প্রতি শোক প্রকাশ করেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। চীনা রাষ্ট্রীয় টিভি সিসিটিভি জানিয়েছে, অগ্নিকাণ্ডের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে একটি নির্মাণ প্রতিষ্ঠানের তিন কর্মকর্তা গ্রেপ্তার হয়েছেন, যাদের মধ্যে আছেন দুইজন পরিচালক এবং একজন ইঞ্জিনিয়ারিং কনসালটেন্ট। তাঁদের বিরুদ্ধে অভিযোগ, সংস্কার কাজে এমন উপকরণ ব্যবহার করা হয়েছিল যা আগুন ছড়িয়ে পড়াকে আরও দ্রুত করে তোলে, যেমন বাঁশ এবং পলিস্টাইরিন ফোম।

১৯৮৩ সালে নির্মিত ভবনগুলোতে সংস্কার কাজ চলছিল এবং বাইরের অংশ বাঁশের কাঠামো দিয়ে ঢেকে রাখা ছিল। গতকাল বুধবার স্থানীয় সময় দুপুর ২টা ৫১ মিনিটে আগুন প্রথম দেখা যায়। বিভিন্ন ভিডিওতে দেখা যায়, বাঁশের আবরণ ধরে আগুন দ্রুত ছড়িয়ে পড়ছে।

হংকং ফায়ার ডিপার্টমেন্ট এই অগ্নিকাণ্ডকে লেভেল ফাইভ হিসেবে ঘোষণা করেছে, যা তাদের সর্বোচ্চ সতর্কতার স্তর। এর আগে ১৭ বছর আগে শহরে এমন ভয়াবহ আগুন দেখা গিয়েছিল। সারারাত উদ্ধার অভিযান চলার সময় একজন শিশু ও একজন প্রবীণ নারীকে জীবিত উদ্ধার করা হয়। আগুন নেভানোর সময় প্রাণ হারানো ৩৭ বছর বয়সী এক দমকলকর্মীর প্রতি সম্মান জানিয়েছে সরকার, তাঁকে সাহসী এবং নিবেদিতপ্রাণ হিসেবে উল্লেখ করা হয়েছে।

স্থানীয় কাউন্সিলর জানিয়েছেন, অনেক বাসিন্দা ভবনের ভেতরে থাকা স্বজনদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় আতঙ্কে স্থানীয় কর্তৃপক্ষের সহায়তা চান। অগ্নিকাণ্ডের পর আশেপাশের অন্তত ১৩টি স্কুলে আজ ক্লাস বন্ধ ঘোষণা করা হয়েছে। শিক্ষা ব্যুরো জানিয়েছে, উদ্ধারকাজের কারণে সৃষ্ট যানজট বিবেচনায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আহত শিক্ষার্থীদের মানসিক সহায়তার জন্য আশ্রয়কেন্দ্রে শিক্ষামনোবিদ পাঠানো হয়েছে।

আগুন লাগার কারণ এখনো তদন্তাধীন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সংস্কারস্থলে পাওয়া পলিস্টাইরিন বোর্ড জানালাগুলো আটকে রেখেছিল এবং সেগুলোর উপস্থিতির কারণেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।

সূত্রঃ বিবিসি

এই শাখার আরও খবর

নতুন হামলার জেরে হরমুজ প্রণালিতে কমেছে জাহাজ চলাচল

মেলবোর্ন, ২২ জুলাই:  যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে হামলার পর নিরাপত্তা ঝুঁকি বেড়ে যাওয়ায় বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল আরও…

সাত মাসের শিশু কন্যাকে আছড়ে হত্যার মামলায় বাবা গ্রেপ্তার

মেলবোর্ন, ২২ জুলাই: রাজধানীর উত্তরার সিরাজ মার্কেট এলাকায় সাত মাস বয়সী শিশুকন্যাকে আছড়ে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় বাবা কবির ইসলামকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ দিয়েছেন…

জাবি মেডিক্যাল সেন্টারে ২১ দিনে প্রায় ২০ হাজার ওষুধের গরমিল

মেলবোর্ন, ২২ জুলাই- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) মেডিক্যাল সেন্টারে মাত্র ২১ দিনের ব্যবধানে প্রায় ১৯ হাজার ৫৬৭ পিস ওষুধের গরমিল ধরা পড়েছে। বিশ্ববিদ্যালয়ের ওষুধ ক্রয় কমিটির…

৯ জেলায় বন্যার শঙ্কা, আগামী ২৪-৪৮ ঘণ্টায় প্লাবিত হতে পারে নিম্নাঞ্চল

মেলবোর্ন, ২২ জুলাই- আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে দেশের অন্তত ৯ জেলায় বন্যার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। একই সঙ্গে…

মন্দিরে নেওয়ার কথা বলে কিশোরীকে অপহরণের পর সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারীসহ গ্রেপ্তার ৩

মেলবোর্ন, ২২ জুলাই:  ভারতের কর্নাটকের দেবনাহাল্লিতে ১৪ বছরের এক কিশোরীকে অপহরণের পর জোরপূর্বক মদ খাইয়ে এক নির্মাণাধীন ভবনে সারা রাত সংঘবদ্ধ ধর্ষণ ও নির্যাতনের ঘটনা…

দিল্লিতে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক, মোদীর বাসভবনের সামনে বিক্ষোভ

মেলবোর্ন, ২২জুলাই- ভারতের রাজধানী নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী, কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au