বিনোদন

কন্যাসন্তানের নাম রাখলেন কিয়ারা-সিদ্ধার্থ দম্পতি

  • 4:17 am - November 29, 2025
  • পঠিত হয়েছে:১৮ বার
মেলবোর্ন, ২৯ নভেম্বর- চলতি বছরের জুলাইয়ে কন্যাসন্তানের মা হন কিয়ারা আদভানি। তার পর থেকে অনুরাগীদের প্রশ্ন ছিল, কন্যাসন্তানের নাম কী রাখলেন কিয়ারা-সিদ্ধার্থ তারকা দম্পতি? সেসময় অনুরাগীদের থেকে এসেছিল বেশ কয়েকটি নামের পরামর্শ। কেউ বলেছিলেন, সিদ্ধার্থ ও কিয়ারার নাম যোগ করে সন্তানের নাম হবে ‘সিয়ারা’।অবশেষে সন্তানের নাম প্রকাশ্যে আনলেন অভিনেত্রী।

আজ শুক্রবার সকালে সামাজিক যোগাযোগ মাধ্যমে একরত্তির পায়ের ছবি শেয়ার করেছেন কিয়ারা ও সিড।অভিনেত্রী জানিয়েছেন, তাদের কন্যার নাম রেখেছেন সারায়াহ মালহোত্রা।

এরপর কিয়ারা লিখেন, ‘আমাদের প্রার্থনা থেকে আমাদের কোলে। আমাদের জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ—আমাদের রাজকন্যা।

সারায়াহ নামের নেপথ্যে কোনো কারণ রয়েছে কি না, তা প্রকাশ্যে আনেননি সিদ্ধার্থ বা কিয়ারা কেউই। জানা গেছে, হিব্রু ভাষায় ‘সারাহ’ নামের অর্থ রাজকন্যা। সেখান থেকেই এই নাম এসেছে বলে অনুমান অনুরাগীদের। তাদের এই নাম বেশ পছন্দ হয়েছে।তবে কন্যার মুখ এখরো প্রকাশ্যে আনেননি তারকা দম্পতি।

উল্লেখ্য, ‘শেরশাহ’ ছবিতে অভিনয় করতে গিয়ে প্রেম শুরু হয়েছিল সিদ্ধার্থ ও কিয়ারার। ২০২৩ সালের ৭ ফেব্রুয়ারি গাঁটছড়া বাঁধেন তারা। চলতি বছরের মে মাসে ‘মেট গালা’-য় স্ফীতোদর নিয়ে লাল গালিচায় হেঁটেছিলেন আত্মবিশ্বাসী কিয়ারা। তার পর থেকে আর ক্যামেরার সামনে আসেননি।কয়েক দিন পরেই মেলে সুখবর।

এই শাখার আরও খবর

বিবাহবার্ষিকীতে প্রিন্স উইলিয়াম-কেটের পরিবারিক ছবি প্রকাশ, চ্যালেঞ্জ পেরিয়ে নতুন বার্তার ইঙ্গিত

মেলবোর্ন, ৩০ এপ্রিল- বিবাহের ১৫ বছর পূর্তি উপলক্ষে ব্রিটিশ রাজপরিবারের বর্তমান ব্রিটিশ সিংহাসনের প্রধান উত্তরাধিকারী প্রিন্স উইলিয়াম এবং প্রিন্সেস অফ ওয়েলস ক্যাথরিন একটি পারিবারিক ছবি…

যশের ‘টক্সিক’ মুক্তি স্থগিত

মেলবোর্ন, ২৯ এপ্রিল- দক্ষিণী সুপারস্টার যশ অভিনীত বহুল প্রতীক্ষিত সিনেমা টক্সিক: এ ফেয়ারিটেইল ফর গ্রোন-আপস-এর মুক্তি আবারও পিছিয়ে দেওয়া হয়েছে। আগামী ৪ জুন প্রেক্ষাগৃহে আসার কথা…

বাবার আর্থিক লেনদেনের সঙ্গে আমার সম্পর্ক নেই, বললেন পূজা চেরি

মেলবোর্ন, ২৬ এপ্রিল- চলচ্চিত্র নির্মাণের নামে ১৩ কোটি টাকার বেশি আত্মসাতের অভিযোগে গ্রেফতার হওয়া দেবু প্রসাদ রায়ের ঘটনার পর নিজের অবস্থান স্পষ্ট করেছেন জনপ্রিয় চিত্রনায়িকা পূজা…

শিল্পী থেকে রাজনীতিবিদ, কাউকে ছাড়লেন না অভিনেতা খরাজ

মেলবোর্ন, ২৬ এপ্রিল- পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন ঘিরে রাজনৈতিক উত্তাপ বাড়তে থাকায় বর্তমান ভোট সংস্কৃতি ও রাজনীতির চরিত্র নিয়ে প্রকাশ্যে ক্ষোভ জানিয়েছেন টালিউডের জনপ্রিয় অভিনেতা খরাজ…

বিশ্বজুড়ে যুদ্ধ নয়,শান্তির পক্ষে ‘সহজিয়া’

মেলবোর্ন, ২৫ এপ্রিল- বিশ্বজুড়ে চলমান সংঘাত ও যুদ্ধের বিরুদ্ধে শান্তির আহ্বান জানিয়ে রাজধানীর ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে অনুষ্ঠিত হয়েছে ‘নো ওয়ার, নো এম্পায়ার’ শীর্ষক কনসার্ট। শুক্রবার…

বাসায় মাথা ঘুরে পড়ে গেলেন অভিনেত্রী, হাসপাতালে মৃত ঘোষণা

মেলবোর্ন, ২৩ এপ্রিল- ভারতের আঞ্চলিক বিনোদন অঙ্গনের উদীয়মান অভিনেত্রী দিব্যাঙ্কা সিরোহী আর নেই। মঙ্গলবার রাতে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মাত্র ৩০ বছর বয়সে তার মৃত্যু হয়েছে।…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au