বিনোদন

সোশ্যাল মিডিয়ায় শুটিংয়ের ছবি ফাঁস রণবীর-আলিয়ার

  • 5:21 am - November 29, 2025
  • পঠিত হয়েছে:৩৯ বার
রণবীর কাপুর ও আলিয়া ভাট I ছবি : সংগৃহীত

মেলবোর্ন, ২৯ নভেম্বর-  বলিউডের জৌলুস যেন নতুন করে লিখছেন পরিচালক সঞ্জয় লীলা বনশালি। তার আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’ এখনো মুক্তির বহু বাকি, অথচ অপেক্ষার মাত্রা এখনই ছুঁয়েছে চূড়া। আলিয়া ভাট, রণবীর কাপুর আর ভিকি কৌশলের মতো তিন তারকাকে এক ফ্রেমে একত্রিত করার খবরই ছিল যথেষ্ট, এর মাঝেই শুটিংয়ের কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় ফাঁস হয়ে সৃষ্টি করেছে নতুন ঝড়। বিশেষ করে আলিয়ার রেট্রো সাজ আর রণবীরের পুরোপুরি নতুন অবতার দেখে নেটিজেনদের কৌতূহল যেন আরও বাড়ছে। দর্শকেরা বলছেন, এটা শুধু একটা সিনেমা নয়, বনশালির পর্দায় আবারও শুরু হতে যাচ্ছে এক রাজকীয় মহাযুদ্ধ।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, সম্প্রতি সোশ্যাল হ্যান্ডেল আইফার ইনস্টাগ্রাম থেকে শেয়ার করা বেশ কিছু ছবিতে দেখা যায়, শুটিংয়ের ফাঁকে দৃশ্যের মহড়া দিচ্ছেন রণবীর ও আলিয়া। পাশেই দাঁড়িয়ে কড়া নির্দেশনায় ব্যস্ত পরিচালক বনশালি।

ছবিতে আলিয়ার সাজপোশাকে ফুটে উঠেছে আশির দশকের ধ্রুপদী নায়িকাদের ছায়া। তার এই লুক দেখে মুগ্ধ নেটিজেনরা। অনেকেই আলিয়ার মাঝে খুঁজে পাচ্ছেন কিংবদন্তি অভিনেত্রী শর্মিলা ঠাকুরের প্রতিচ্ছবি। এক অনুরাগী মন্তব্য করেছেন, ‘দুজনকে দেখে যেন রাজ কাপুর আর শর্মিলা ঠাকুর মনে হচ্ছে।’ অন্য একজন লিখেছেন, ‘বনশালির ম্যাজিক দেখার জন্য আর তর সইছে না।’

রণবীর কাপুর এই ছবিকে নিজের ‘ড্রিম প্রজেক্ট’ হিসেবেই দেখছেন। এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন, বনশালির সেটে কাজ করা শারীরিকভাবে ক্লান্তিকর হলেও, শিল্পী হিসেবে তা পরম তৃপ্তির।

আসন্ন এ সিনেমায় রণবীর, আলিয়া ও ভিকির পাশাপাশি অভিনয় করছেন বোমান ইরানি, তুষার কাপুর, ভাগ্যশ্রী পটবর্ধন, মুরলি শর্মাসহ আরও অনেকে। সবকিছু ঠিকঠাক থাকলে সিনেমাটি মুক্তি পাবে ২০২৬ সালের ১৪ আগস্ট।

এই শাখার আরও খবর

বিবাহবার্ষিকীতে প্রিন্স উইলিয়াম-কেটের পরিবারিক ছবি প্রকাশ, চ্যালেঞ্জ পেরিয়ে নতুন বার্তার ইঙ্গিত

মেলবোর্ন, ৩০ এপ্রিল- বিবাহের ১৫ বছর পূর্তি উপলক্ষে ব্রিটিশ রাজপরিবারের বর্তমান ব্রিটিশ সিংহাসনের প্রধান উত্তরাধিকারী প্রিন্স উইলিয়াম এবং প্রিন্সেস অফ ওয়েলস ক্যাথরিন একটি পারিবারিক ছবি…

যশের ‘টক্সিক’ মুক্তি স্থগিত

মেলবোর্ন, ২৯ এপ্রিল- দক্ষিণী সুপারস্টার যশ অভিনীত বহুল প্রতীক্ষিত সিনেমা টক্সিক: এ ফেয়ারিটেইল ফর গ্রোন-আপস-এর মুক্তি আবারও পিছিয়ে দেওয়া হয়েছে। আগামী ৪ জুন প্রেক্ষাগৃহে আসার কথা…

বাবার আর্থিক লেনদেনের সঙ্গে আমার সম্পর্ক নেই, বললেন পূজা চেরি

মেলবোর্ন, ২৬ এপ্রিল- চলচ্চিত্র নির্মাণের নামে ১৩ কোটি টাকার বেশি আত্মসাতের অভিযোগে গ্রেফতার হওয়া দেবু প্রসাদ রায়ের ঘটনার পর নিজের অবস্থান স্পষ্ট করেছেন জনপ্রিয় চিত্রনায়িকা পূজা…

শিল্পী থেকে রাজনীতিবিদ, কাউকে ছাড়লেন না অভিনেতা খরাজ

মেলবোর্ন, ২৬ এপ্রিল- পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন ঘিরে রাজনৈতিক উত্তাপ বাড়তে থাকায় বর্তমান ভোট সংস্কৃতি ও রাজনীতির চরিত্র নিয়ে প্রকাশ্যে ক্ষোভ জানিয়েছেন টালিউডের জনপ্রিয় অভিনেতা খরাজ…

বিশ্বজুড়ে যুদ্ধ নয়,শান্তির পক্ষে ‘সহজিয়া’

মেলবোর্ন, ২৫ এপ্রিল- বিশ্বজুড়ে চলমান সংঘাত ও যুদ্ধের বিরুদ্ধে শান্তির আহ্বান জানিয়ে রাজধানীর ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে অনুষ্ঠিত হয়েছে ‘নো ওয়ার, নো এম্পায়ার’ শীর্ষক কনসার্ট। শুক্রবার…

বাসায় মাথা ঘুরে পড়ে গেলেন অভিনেত্রী, হাসপাতালে মৃত ঘোষণা

মেলবোর্ন, ২৩ এপ্রিল- ভারতের আঞ্চলিক বিনোদন অঙ্গনের উদীয়মান অভিনেত্রী দিব্যাঙ্কা সিরোহী আর নেই। মঙ্গলবার রাতে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মাত্র ৩০ বছর বয়সে তার মৃত্যু হয়েছে।…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au