বিনোদন

ধর্মেন্দ্রর স্মরণসভায় অনুপস্থিত ছিলেন দুই মেয়ে

  • 5:53 am - November 29, 2025
  • পঠিত হয়েছে:১৮ বার

মেলবোর্ন, ২৯ নভেম্বর- গত ২৪ নভেম্বর মারা যান বলিউডের কিংবদন্তি অভিনেতা ধর্মেন্দ্র। তার শেষকৃত্য সম্পন্ন হওয়ার আগে তার মৃত্যুর খবর ছিল গোপন। পরে বৃহস্পতিবার অভিনেতার দুই ছেলে সানি ও ববি দেওলের পক্ষ থেকে স্মরণসভার আয়োজন করা হয়। কিন্তু সেখানে অনুপস্থিত ছিলেন অভিনেতার দ্বিতীয় স্ত্রী হেমা মালিনী ও তার দুই মেয়ে অহনা ও এশা দেওল।

সানি-ববির আয়োজন করা স্মরণসভায় উপস্থিত ছিলেন বলিউডের বড় বড় তারকারা। উপস্থিত ছিলেন ধর্মেন্দ্রের প্রথম স্ত্রী প্রকাশ কৌর। সানি-ববির দুই বোন অজিতা ও বিজয়েতাও ছিলেন। তবে হেমা মালিনীর অনুপস্থিতি উঠে আসে চর্চায়। যদিও পরে গোবিন্দ-পত্নী সুনীতা আহুজা জানান, হেমা মালিনী তার বাড়িতে আলাদা করে ধর্মেন্দ্রের জন্য পূজা ও গীতাপাঠের ব্যবস্থা করেছেন।

ধর্মেন্দ্র ও হেমা মালিনীর বিয়ের পর থেকেই তাদের সম্পর্ককে নিয়ে নানা আলোচনা ছিল। দীর্ঘদিন ধরে অভিনেতার পাঞ্জাবের বাড়িতে হেমার যাতায়াত ছিল না বলেও ভারতীয় সংবাদমাধ্যম উল্লেখ করেছে। জীবনের শেষ সময় ধর্মেন্দ্র মূলত প্রথম স্ত্রীর সঙ্গে থাকলেও মাঝেমধ্যে হেমা মালিনীর সঙ্গেও সময় কাটাতেন।

হেমা মালিনী আগেও জানিয়েছেন, কারও জীবনে অশান্তির কারণ হতে চান না তিনি। তার উপস্থিতিতে পরিবারে অস্বস্তি তৈরি হলে তিনি সরে দাঁড়ান- এমন কথাও বিভিন্ন সময়ে বলেছেন এই বর্ষীয়ান অভিনেত্রী।

এই শাখার আরও খবর

বিবাহবার্ষিকীতে প্রিন্স উইলিয়াম-কেটের পরিবারিক ছবি প্রকাশ, চ্যালেঞ্জ পেরিয়ে নতুন বার্তার ইঙ্গিত

মেলবোর্ন, ৩০ এপ্রিল- বিবাহের ১৫ বছর পূর্তি উপলক্ষে ব্রিটিশ রাজপরিবারের বর্তমান ব্রিটিশ সিংহাসনের প্রধান উত্তরাধিকারী প্রিন্স উইলিয়াম এবং প্রিন্সেস অফ ওয়েলস ক্যাথরিন একটি পারিবারিক ছবি…

যশের ‘টক্সিক’ মুক্তি স্থগিত

মেলবোর্ন, ২৯ এপ্রিল- দক্ষিণী সুপারস্টার যশ অভিনীত বহুল প্রতীক্ষিত সিনেমা টক্সিক: এ ফেয়ারিটেইল ফর গ্রোন-আপস-এর মুক্তি আবারও পিছিয়ে দেওয়া হয়েছে। আগামী ৪ জুন প্রেক্ষাগৃহে আসার কথা…

বাবার আর্থিক লেনদেনের সঙ্গে আমার সম্পর্ক নেই, বললেন পূজা চেরি

মেলবোর্ন, ২৬ এপ্রিল- চলচ্চিত্র নির্মাণের নামে ১৩ কোটি টাকার বেশি আত্মসাতের অভিযোগে গ্রেফতার হওয়া দেবু প্রসাদ রায়ের ঘটনার পর নিজের অবস্থান স্পষ্ট করেছেন জনপ্রিয় চিত্রনায়িকা পূজা…

শিল্পী থেকে রাজনীতিবিদ, কাউকে ছাড়লেন না অভিনেতা খরাজ

মেলবোর্ন, ২৬ এপ্রিল- পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন ঘিরে রাজনৈতিক উত্তাপ বাড়তে থাকায় বর্তমান ভোট সংস্কৃতি ও রাজনীতির চরিত্র নিয়ে প্রকাশ্যে ক্ষোভ জানিয়েছেন টালিউডের জনপ্রিয় অভিনেতা খরাজ…

বিশ্বজুড়ে যুদ্ধ নয়,শান্তির পক্ষে ‘সহজিয়া’

মেলবোর্ন, ২৫ এপ্রিল- বিশ্বজুড়ে চলমান সংঘাত ও যুদ্ধের বিরুদ্ধে শান্তির আহ্বান জানিয়ে রাজধানীর ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে অনুষ্ঠিত হয়েছে ‘নো ওয়ার, নো এম্পায়ার’ শীর্ষক কনসার্ট। শুক্রবার…

বাসায় মাথা ঘুরে পড়ে গেলেন অভিনেত্রী, হাসপাতালে মৃত ঘোষণা

মেলবোর্ন, ২৩ এপ্রিল- ভারতের আঞ্চলিক বিনোদন অঙ্গনের উদীয়মান অভিনেত্রী দিব্যাঙ্কা সিরোহী আর নেই। মঙ্গলবার রাতে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মাত্র ৩০ বছর বয়সে তার মৃত্যু হয়েছে।…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au