বিশ্ব

নির্যাতনকে ‘রাষ্ট্রীয় নীতি’ হিসেবে চালাচ্ছে ইসরায়েল : জাতিসংঘ কমিটি

  • 1:58 pm - November 29, 2025
  • পঠিত হয়েছে:৯৮ বার
ইসরায়েল। ইসরায়েল

মেলবোর্ন, ২৯ নভেম্বর- ইসরায়েল যে ফিলিস্তিনিদের বিরুদ্ধে ব্যাপক নির্যাতন চালাচ্ছে, তা কার্যত রাষ্ট্রীয় নীতিতে রূপ নিয়েছে বলে জানিয়েছে জাতিসংঘের নির্যাতনবিরোধী কমিটি। সংস্থাটি জানায়, ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার পর থেকে ইসরায়েল হাজার হাজার ফিলিস্তিনিকে আটক করেছে এবং তাদের অনেককেই পরিবার বা আইনজীবীর সঙ্গে যোগাযোগের সুযোগ ছাড়াই দীর্ঘ সময় ধরে বন্দী রাখা হয়েছে।

কমিটি জানায়, প্রশাসনিক আটক আইন ও ‘আনলফুল কম্ব্যাট্যান্টস’ আইনের আওতায় শিশু, নারী ও প্রবীণসহ অসংখ্য ফিলিস্তিনিকে মাসের পর মাস আটকে রাখা হয়েছে। আটক অবস্থায় মারধর, কুকুর দিয়ে আক্রমণ, নিয়মিত খাবার না দেওয়া, শেকল পরিয়ে রাখা এবং টয়লেট ব্যবহার করতে না দেওয়ার মতো আচরণকে তারা যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের শামিল বলে আখ্যা দিয়েছে।

কমিটির সদস্যরা বলেন, অভিযোগগুলো এতটাই গুরুতর যে তারা হতবাক হয়েছেন। তারা ইসরায়েলকে স্বাধীন তদন্তের মাধ্যমে দায়ীদের জবাবদিহির আওতায় আনতে আহ্বান জানিয়েছেন।

ইসরায়েল অবশ্য অভিযোগ অস্বীকার করে বলেছে, জাতিসংঘ পক্ষপাতদুষ্ট। শুনানিতে ইসরায়েলি প্রতিনিধিরা কমিটির তথ্য–উপাত্তকে ভ্রান্ত বলে দাবি করেন।

ফিলিস্তিনে মানবাধিকার লঙ্ঘন নিয়ে আন্তর্জাতিক চাপ বাড়তে থাকা সময়ে এই প্রতিবেদন প্রকাশ পেল। জাতিসংঘ আরও জানায়, পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর গুলিতে নিহত দুই ফিলিস্তিনির ঘটনা বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের ইঙ্গিত দেয়।

গাজায় যুদ্ধবিরতি চললেও ত্রাণ সংস্থাগুলো বলছে, মানুষের দুর্দশা এখনো একই রকম। শীত–বৃষ্টিতে তাঁবুতে থাকা, পর্যাপ্ত ত্রাণ না পাওয়া এবং দফায় দফায় ইসরায়েলি হামলার মুখে সাধারণ মানুষ মারাত্মক সংকটে রয়েছে।

এই শাখার আরও খবর

দিনাজপুরে ধানক্ষেতে হিন্দু কিশোরের অর্ধগলিত মরদেহ, পরিবারের অভিযোগ ‘হত্যা’

দিনাজপুরের বীরগঞ্জে নিখোঁজের সাত দিন পর ধানক্ষেত থেকে প্রশান্ত রায় (১৭) নামে এক হিন্দু কিশোরের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরিবারের অভিযোগ, প্রশান্তকে হত্যা করে…

গেরিলা কায়দায় যন্তর মন্তরে যাওয়ার চেষ্টা, রাহুল-প্রিয়াঙ্কাকে তুলে নিল পুলিশ

ভারতের মুখ্য নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং ভোটার তালিকা সংশোধনের বিশেষ নিবিড় পুনর্বিবেচনা বা এসআইআর বাতিলের দাবিতে বিরোধীদের আন্দোলন দ্বিতীয় দিনেও উত্তপ্ত হয়ে…

দেশজুড়ে অর্থনৈতিক ধস, দারিদ্র্যসীমার নিচে যাচ্ছে ছয় কোটি মানুষ

বড় ধরনের অর্থনৈতিক ধাক্কায় দেশের প্রায় ৬ কোটি ২০ লাখ মানুষ দারিদ্র্যসীমার নিচে চলে যেতে পারে। উচ্চ মূল্যস্ফীতি, আয় কমে যাওয়া, কর্মসংস্থানের সংকট ও জ্বালানি…

১০ উড়োজাহাজ কিনতে এয়ারবাসের সঙ্গে চুক্তি করল বিমান

বোয়িংয়ের পর এবার ইউরোপীয় উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান এয়ারবাসের কাছ থেকে ১০টি উড়োজাহাজ কিনতে চুক্তি করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। নতুন এই বহরে থাকবে চারটি ওয়াইড-বডি এ৩৫০-৯০০…

দিনে দুপুরে তুলে নিয়ে যাওয়ার পর ফিরে এসে চুপচাপ সাব-রেজিস্টার

খুলনা জেলা রেজিস্ট্রার কার্যালয়ের সামনে থেকে সদর সাব-রেজিস্ট্রার তন্ময় কুমার মণ্ডলকে কয়েকজন ব্যক্তি তুলে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। বুধবার দুপুরে এ ঘটনা ঘটে। প্রায় ৪০…

দাতব্য অর্থ আত্মসাতের অভিযোগে শ্রীলঙ্কার সাবেক ফার্স্ট লেডি গ্রেপ্তার

শিশুদের একটি হাসপাতালের জন্য সংগ্রহ করা দাতব্য অর্থ আত্মসাতের অভিযোগে শ্রীলঙ্কার সাবেক ফার্স্ট লেডি শিরান্থী রাজাপাকসেকে গ্রেপ্তার করেছে দেশটির দুর্নীতিবিরোধী সংস্থা। বুধবার রাজধানী কলম্বো থেকে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au