আগে ‘শিবির’, এখন ‘ছাত্রলীগ’: বদলায়নি ট্যাগিংয়ের রাজনীতি
বাংলাদেশের রাজনীতিতে কোনো ব্যক্তিকে রাজনৈতিক দল, সংগঠন বা মতাদর্শের সঙ্গে যুক্ত করে চিহ্নিত করার প্রবণতা দীর্ঘদিনের। সময়ের সঙ্গে রাজনৈতিক পরিস্থিতি ও ক্ষমতার সমীকরণ বদলালেও এই…
মেলবোর্ন, ২৯ নভেম্বর- বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, এখনই দেশে ফেরার বিষয়ে তাঁর একক সিদ্ধান্ত নেওয়ার সুযোগ নেই। অসুস্থ মা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার প্রতি নিজের তীব্র আকাঙ্ক্ষার কথা জানিয়ে আজ শনিবার বাংলাদেশ সময় সকাল পৌনে ৯টার দিকে দেওয়া এক ফেসবুক পোস্টে তিনি এ মন্তব্য করেন।
খালেদা জিয়া রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নিবিড় পরিচর্যায় চিকিৎসাধীন। চিকিৎসকরা তাঁর শারীরিক অবস্থা অত্যন্ত সংকটাপন্ন বলে জানিয়েছেন। দলের ভেতরে–বাইরে অনেকেই মনে করছেন, মায়ের গুরুতর অসুস্থতার খবরে দ্রুত দেশে ফিরতে পারেন তারেক রহমান। এমন আলোচনা চলার মধ্যে তিনি নিজের অবস্থান পরিষ্কার করেছেন।
পোস্টে তিনি জানান, খালেদা জিয়ার সুস্থতার জন্য দেশজুড়ে যে দোয়া চলছে তার প্রতি গভীর কৃতজ্ঞতা রয়েছে পরিবারের। চিকিৎসায় সরকারের সহযোগিতার কথাও উল্লেখ করেন তিনি। পাশাপাশি দেশি–বিদেশি চিকিৎসকদের পেশাদারিত্ব ও আন্তরিকতার প্রশংসা করেন।
তারেক রহমান লিখেছেন, সংকটকালে মায়ের স্নেহস্পর্শ পাওয়ার তীব্র আকাঙ্ক্ষা তাঁরও রয়েছে, তবে বাস্তবতার কারণে দেশে ফেরা নিয়ে ব্যক্তিগত সিদ্ধান্তে তিনি সম্পূর্ণ স্বাধীন নন। তিনি বলেন, রাজনৈতিক পরিস্থিতি অনুকূলে এলেই নিজের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটবে বলে পরিবার আশাবাদী।
পোস্টের শেষ ভাগে তিনি খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা করে দোয়া অব্যাহত রাখার আহ্বান জানান।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au