বিনোদন

শাকিব খানের একসঙ্গে এতগুলো লুকের রহস্য কী?

  • 3:23 am - November 30, 2025
  • পঠিত হয়েছে:১৬ বার

মেলবোর্ন, ৩০ নভেম্বর- ঢালিউড কিং শাকিব খান বর্তমান সময়ে ব্যাপক আলোচনায় রয়েছেন। তার প্রতিটি লুক ও পোশাক তুমুলভাবে ভাইরাল হয় সামাজিক মাধ্যমে। এখন তিনি যা করছেন, সেটাই যেন নেটিজেনদের মাঝে আলোচনার খোরাকে পরিণত হচ্ছে। এবার হঠাৎ এ তারকাকে একসঙ্গে ছয়টি ভিন্ন লুকে দেখা গেছে, যা দেখে রীতিমতো চমকে উঠেছেন তার ভক্ত-অনুরাগী থেকে শুরু করে সামাজিক মাধ্যমের নেটিজেনরা। সামনেই আসছে শাকিব খানের নতুন সিনেমা ‘সোলজার’। অনেকেই ভেবেছেন—হয়তো এটাই তার আগামী সিনেমার নতুন লুক; কিন্তু তা নয়।

জানা গেছে, সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া কিং খানের ছয়টি লুকের মধ্যে একটি হচ্ছে—প্রফেসর লুক। তেমনই শুটার থেকে বৃদ্ধের মতো নানা চরিত্রে পাওয়া গেল তাকে। কিন্তু একসঙ্গে এতগুলো লুকের রহস্য কী?

সম্প্রতি শাকিব খান একটি জনপ্রিয় প্রসাধনী পণ্যের বিজ্ঞাপনে যুক্ত হয়েছেন, যা নির্মাণ করেছেন পরিচালক আদনান আল রাজীব। সেই বিজ্ঞাপনেই মূলত ছয়টি ভিন্ন চরিত্রে নিজেকে উপস্থাপন করেছেন কিং খান।

সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, নানা প্রেক্ষাপট ও চরিত্রে হাজির হয়েছেন ‘নাম্বার ওয়ান’ খ্যাত অভিনেতা শাকিব খান। প্রতিটি লুকে তিনি প্রশ্নের মুখে পড়েন— নাম্বার ওয়ান কী? প্রতিটিবারই এর উত্তর দেন— ভিটামিন সি!

সামাজিক মাধ্যমে নেটিজেনরা শাকিব খানের এই বিজ্ঞাপনের জন্য যেমন প্রশংসায় ভাসাচ্ছেন, ঠিক তেমনই পরিচালক আদনান আল রাজীবের নির্মাণশৈলীও কুড়িয়েছে প্রশংসা।

 

এই শাখার আরও খবর

বিবাহবার্ষিকীতে প্রিন্স উইলিয়াম-কেটের পরিবারিক ছবি প্রকাশ, চ্যালেঞ্জ পেরিয়ে নতুন বার্তার ইঙ্গিত

মেলবোর্ন, ৩০ এপ্রিল- বিবাহের ১৫ বছর পূর্তি উপলক্ষে ব্রিটিশ রাজপরিবারের বর্তমান ব্রিটিশ সিংহাসনের প্রধান উত্তরাধিকারী প্রিন্স উইলিয়াম এবং প্রিন্সেস অফ ওয়েলস ক্যাথরিন একটি পারিবারিক ছবি…

যশের ‘টক্সিক’ মুক্তি স্থগিত

মেলবোর্ন, ২৯ এপ্রিল- দক্ষিণী সুপারস্টার যশ অভিনীত বহুল প্রতীক্ষিত সিনেমা টক্সিক: এ ফেয়ারিটেইল ফর গ্রোন-আপস-এর মুক্তি আবারও পিছিয়ে দেওয়া হয়েছে। আগামী ৪ জুন প্রেক্ষাগৃহে আসার কথা…

বাবার আর্থিক লেনদেনের সঙ্গে আমার সম্পর্ক নেই, বললেন পূজা চেরি

মেলবোর্ন, ২৬ এপ্রিল- চলচ্চিত্র নির্মাণের নামে ১৩ কোটি টাকার বেশি আত্মসাতের অভিযোগে গ্রেফতার হওয়া দেবু প্রসাদ রায়ের ঘটনার পর নিজের অবস্থান স্পষ্ট করেছেন জনপ্রিয় চিত্রনায়িকা পূজা…

শিল্পী থেকে রাজনীতিবিদ, কাউকে ছাড়লেন না অভিনেতা খরাজ

মেলবোর্ন, ২৬ এপ্রিল- পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন ঘিরে রাজনৈতিক উত্তাপ বাড়তে থাকায় বর্তমান ভোট সংস্কৃতি ও রাজনীতির চরিত্র নিয়ে প্রকাশ্যে ক্ষোভ জানিয়েছেন টালিউডের জনপ্রিয় অভিনেতা খরাজ…

বিশ্বজুড়ে যুদ্ধ নয়,শান্তির পক্ষে ‘সহজিয়া’

মেলবোর্ন, ২৫ এপ্রিল- বিশ্বজুড়ে চলমান সংঘাত ও যুদ্ধের বিরুদ্ধে শান্তির আহ্বান জানিয়ে রাজধানীর ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে অনুষ্ঠিত হয়েছে ‘নো ওয়ার, নো এম্পায়ার’ শীর্ষক কনসার্ট। শুক্রবার…

বাসায় মাথা ঘুরে পড়ে গেলেন অভিনেত্রী, হাসপাতালে মৃত ঘোষণা

মেলবোর্ন, ২৩ এপ্রিল- ভারতের আঞ্চলিক বিনোদন অঙ্গনের উদীয়মান অভিনেত্রী দিব্যাঙ্কা সিরোহী আর নেই। মঙ্গলবার রাতে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মাত্র ৩০ বছর বয়সে তার মৃত্যু হয়েছে।…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au