বিনোদন

সব নিয়ম ভেঙে নিজের মতো করে কাজ করেছি: আমির খান

  • 5:28 am - November 30, 2025
  • পঠিত হয়েছে:২১ বার
মেলবোর্ন, ৩০ নভেম্বর- সত্যিই জানি না কিভাবে তারকা হয়ে উঠলাম—এমনটাই জানিয়েছেন বলিউডের পারফেকশনিস্ট  আমির খান। এই বিপুল তারকাখ্যাতি কিভাবে অর্জন করলেন, তা নিয়ে নিজেই সন্দিহান অভিনেতা-প্রযোজক। সম্প্রতি পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের ছবির নির্বাচন এবং তারকা হয়ে ওঠা নিয়ে কথা বলেছেন আমির।

অভিনেতা বলেন, ‘আমি সত্যিই জানি না কিভাবে তারকা হয়ে উঠলাম।

যুক্তি অনুযায়ী, আমার এমন হওয়ার কথা ছিল না। আমি সব নিয়ম ভেঙেছি এবং নিজের মতো করে কাজ করেছি। তাই এই সম্মান ও সাফল্য পেয়ে আমি কৃতজ্ঞ।’এরপর আমির বলেন, “আমি যে বাস্তব পদক্ষেপ নিয়েছিলাম, তাতে সাফল্যের দিকে যাওয়া সম্ভব ছিল না।

‘সরফরোস’ বা ‘লগান’-এর মতো ছবি যখন মুক্তি পায়, তখন দর্শকরা এগুলো পছন্দ করবেন কি না, আমাদের কোনো ধারণাই ছিল না। তারপর ‘দিল চাহতা হ্যায়’, যা সেই সময়ের প্রেক্ষাপটে বেশ ভিন্ন ছিল, এবং এখন ‘সিতারে জমিন পর’।”এই অভিনেতা-প্রযোজকের ভাষ্যে, ‘আমি একই জিনিস বারবার করতে পারি না। আমি কেবল আমার ব্যক্তিত্ব অনুসারে বিভিন্ন স্ক্রিপ্ট বেছে নিই।

আমি শুধু সেই ছবিগুলোই নির্বাচন করি, যা আমাকে ব্যক্তিগতভাবে উত্তেজিত করে।’প্রসঙ্গত, আমির খানকে সর্বশেষ দেখা গেছে ‘সিতারে জমিন পর’-এ। ২০০৭ সালের জনপ্রিয় ছবি ‘তারে জমিন পর’-এর সিক্যুয়াল এটি। ছবিটি দর্শকদের কাছ থেকে ইতিবাচক সাড়া পেয়েছে।

এই শাখার আরও খবর

বিবাহবার্ষিকীতে প্রিন্স উইলিয়াম-কেটের পরিবারিক ছবি প্রকাশ, চ্যালেঞ্জ পেরিয়ে নতুন বার্তার ইঙ্গিত

মেলবোর্ন, ৩০ এপ্রিল- বিবাহের ১৫ বছর পূর্তি উপলক্ষে ব্রিটিশ রাজপরিবারের বর্তমান ব্রিটিশ সিংহাসনের প্রধান উত্তরাধিকারী প্রিন্স উইলিয়াম এবং প্রিন্সেস অফ ওয়েলস ক্যাথরিন একটি পারিবারিক ছবি…

যশের ‘টক্সিক’ মুক্তি স্থগিত

মেলবোর্ন, ২৯ এপ্রিল- দক্ষিণী সুপারস্টার যশ অভিনীত বহুল প্রতীক্ষিত সিনেমা টক্সিক: এ ফেয়ারিটেইল ফর গ্রোন-আপস-এর মুক্তি আবারও পিছিয়ে দেওয়া হয়েছে। আগামী ৪ জুন প্রেক্ষাগৃহে আসার কথা…

বাবার আর্থিক লেনদেনের সঙ্গে আমার সম্পর্ক নেই, বললেন পূজা চেরি

মেলবোর্ন, ২৬ এপ্রিল- চলচ্চিত্র নির্মাণের নামে ১৩ কোটি টাকার বেশি আত্মসাতের অভিযোগে গ্রেফতার হওয়া দেবু প্রসাদ রায়ের ঘটনার পর নিজের অবস্থান স্পষ্ট করেছেন জনপ্রিয় চিত্রনায়িকা পূজা…

শিল্পী থেকে রাজনীতিবিদ, কাউকে ছাড়লেন না অভিনেতা খরাজ

মেলবোর্ন, ২৬ এপ্রিল- পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন ঘিরে রাজনৈতিক উত্তাপ বাড়তে থাকায় বর্তমান ভোট সংস্কৃতি ও রাজনীতির চরিত্র নিয়ে প্রকাশ্যে ক্ষোভ জানিয়েছেন টালিউডের জনপ্রিয় অভিনেতা খরাজ…

বিশ্বজুড়ে যুদ্ধ নয়,শান্তির পক্ষে ‘সহজিয়া’

মেলবোর্ন, ২৫ এপ্রিল- বিশ্বজুড়ে চলমান সংঘাত ও যুদ্ধের বিরুদ্ধে শান্তির আহ্বান জানিয়ে রাজধানীর ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে অনুষ্ঠিত হয়েছে ‘নো ওয়ার, নো এম্পায়ার’ শীর্ষক কনসার্ট। শুক্রবার…

বাসায় মাথা ঘুরে পড়ে গেলেন অভিনেত্রী, হাসপাতালে মৃত ঘোষণা

মেলবোর্ন, ২৩ এপ্রিল- ভারতের আঞ্চলিক বিনোদন অঙ্গনের উদীয়মান অভিনেত্রী দিব্যাঙ্কা সিরোহী আর নেই। মঙ্গলবার রাতে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মাত্র ৩০ বছর বয়সে তার মৃত্যু হয়েছে।…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au