সর্বশেষ

ত্রিদেশীয় সিরিজে শ্রীলঙ্কাকে হারিয়ে চ্যাম্পিয়ন পাকিস্তান

  • 6:47 am - November 30, 2025
  • পঠিত হয়েছে:৭৭ বার
লঙ্কানদের ৬ উইকেটে হারালো পাকিস্তান। ছবি: সংগৃহীত

মেলবোর্ন ৩০ নভেম্বর-জয়ের ভিত গড়ে দেওয়ার কাজটা আগেই সেরে রাখেন পাকিস্তানের বোলাররা। এরপর জয়ের জন্য বাকিটা করতে মোটেও বেগ পেতে হয়নি পাকিস্তানকে। তাতে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে শ্রীলঙ্কাকে বড় হেসেখেলে হারিয়ে চ্যাম্পিয়ন হলো সালমান আলি আগার দল।

রাওয়ালপিন্ডিতে তিন জাতির টি-টোয়েন্টি সিরিজের ফাইনালে শ্রীলঙ্কার বিপক্ষে ৬ উইকেটে জিতেছে পাকিস্তান। প্রথমে ব্যাটিংয়ে নামা লঙ্কানরা খুঁড়িয়ে খুঁড়িয়ে ১১৪ রান করে। রান তাড়ায় টপ অর্ডারের তিন ব্যাটারের কাঁধে চড়ে ৮ বল হাতে রেখেই সহজ জয় তুলে নেয় পাকিস্তান।

পাকিস্তানকে হারিয়েই ত্রিদেশীয় সিরিজের ফাইনাল নিশ্চিত করেছিল শ্রীলঙ্কা। তবে শিরোপার মঞ্চে এসে পাত্তাই পেল না তারা।

১১৪ রানের ছোট লক্ষ্য তাড়ায় পাকিস্তানের হয়ে সর্বোচ্চ রান করেন বাবর আজম। টি-টোয়েন্টি ক্রিকেটে সর্বোচ্চ রান সংগ্রাহক ৩৪ বলে ৩৭ রানের অপরাজিত ইনিংস খেলেন।

সাহিবজাদা ফারহান ও সায়েম আইয়ুবের উদ্বোধনী জুটি থেকে আসে ৪৬ রান। ২২ বলে ২৩ করা ফারহানে ফিরিয়ে ইসহান মালিঙ্গা। ৩৩ বলে ৩৬ করেন ফারহান। আর ১৪ বলে ১৪ আসে অধিনায়ক আগার ব্যাট থেকে।

এর আগে দারুণ শুরুর পর নাটকীয় ব্যাটিং ধসে অল্পতেই গুটিয়ে যায় শ্রীলঙ্কা। পাকিস্তানের বোলারদের সম্মিলিত দুর্দান্ত বোলিংয়ে তাসের ঘরের মতো ভেঙে পড়ে লঙ্কাদের ব্যাটিং লাইন আপ। টপ অর্ডারের তিন ব্যাটার ছাড়া দুই অঙ্ক স্পর্শ করতে পারেনি আর কেউই। ৮৪ রানে দুই উইকেট থেকে আর মাত্র ৩০ রান যোগ করেই সব উইকেট হারায় সফরকারীরা।

দলীয় ২০ রানে পাথুম নিসাঙ্কা ফেরার পর দ্বিতীয় উইকেটে কামিল মিশারা ও কুশল মেন্ডিস দারুণ জুটি গড়েন। তবে শ্রীলঙ্কার ইনিংসে বলার মতো আর কিছুই ছিল না। ৬৪ রানের এই জুটি ভাঙার পরই কি যেন হয় লঙ্কা ব্যাটারদের।

১৮ বলে ১৪ রান করা মেন্ডিসকে ফিরিয়ে শুরুটা করেন মোহাম্মদ নেওয়াজ। এরপর ৪৭ বলে ৫৯ রানের ইনিংস খেলা মিশারা আউট হলেই হুড়মুড়িয়ে ভেঙে পড়ে লঙ্কাদের ইনিংস।

পাকিস্তানের হয়ে তিনটি করে উইকেট নেন শাহিন শাহ আফ্রিদি ও মোহাম্মদ নেওয়াজ। আবরার আহমেদের শিকার দু’টি।

এই শাখার আরও খবর

ভোটারদের প্রভাবিত করতে যেভাবে এআই ব্যবহার করছেন মার্কিন রাজনীতিকেরা

নির্বাচনে ভোটারদের সমর্থন পেতে এবার কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই চ্যাটবটকে নিজেদের পক্ষে প্রভাবিত করার কৌশল নিচ্ছেন যুক্তরাষ্ট্রের রাজনৈতিক প্রার্থীরা। চ্যাটজিপিটি, ক্লড ও জেমিনির মতো এআই…

অস্ট্রেলিয়ার ক্যানবেরায় বাপার দুর্গাপূজার ২০ বছর

ওটিএন বাংলা, ক্যানবেরা: দেবীর আরাধনা, সাংস্কৃতিক পরিবেশনা আর প্রজন্মের মেলবন্ধনে দুর্গাপূজা আয়োজনের দুই দশক উদ্‌যাপন করল বাংলাদেশ অস্ট্রেলিয়া পূজা অ্যাসোসিয়েশন—বাপা। ১৬ থেকে ১৮ অক্টোবর ক্যানবেরায়…

লুলার জয়ের স্বীকৃতি দিতে নারাজ বলসোনারোর ছেলে, ব্রাজিলে ফের রাজনৈতিক সংকটের শঙ্কা

ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনে বামপন্থী নেতা লুইজ ইনাসিও লুলা দা সিলভা ঐতিহাসিক চতুর্থ মেয়াদে জয়ী হওয়ার পরও পরাজয় মেনে নিতে অস্বীকৃতি জানিয়েছেন ডানপন্থী সিনেটর ফ্লাভিও বলসোনারো।…

নিউজিল্যান্ডের ডানেডিনে দুর্গাপূজা: প্রবাসে বাঙালির সংস্কৃতি, সম্প্রীতি ও প্রজন্মের সেতুবন্ধন

ওটিএন বাংলা, নিউজিল্যান্ড: প্রবাসের মাটিতে দেবী দুর্গার আরাধনা, গান ও নৃত্যের পরিবেশনা আর আপনজনের সঙ্গে মিলিত হওয়ার আনন্দে উৎসবমুখর হয়ে উঠল নিউজিল্যান্ডের ডানেডিন। বাঙালি হিন্দুদের…

শেরে বাংলার জন্মদিনে বিনম্র শ্রদ্ধা

​বাঙালির রাজনৈতিক মুক্তি, স্বাধিকার ও গণতান্ত্রিক সংগ্রামের সুদীর্ঘ ইতিহাসে শেরে বাংলা এ কে ফজলুল হক এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান—এই দুই ক্ষণজন্মা পুরুষ…

ঢাকায় ব্যবসায়ীকে অপহরণ ও চাঁদাবাজির অভিযোগে ডিজিএফআইয়ের দুই সদস্যসহ গ্রেপ্তার ৬

ঢাকার মোহাম্মদপুরে এক ব্যবসায়ীকে আটকে রেখে ১০ লাখ টাকা চাঁদা দাবি, মারধর ও অপহরণের অভিযোগে প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) দুই সদস্যসহ ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au