সর্বশেষ

১২ বলে অর্ধশতক হাঁকিয়ে ইতিহাস গড়লেন অভিষেক শর্মা

  • 5:53 pm - November 30, 2025
  • পঠিত হয়েছে:১৩৬ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন ৩০ নভেম্বর-সৈয়দ মুশতাক আলি ট্রফিতে রবিবার হায়দরাবাদে বেঙ্গলের বিপক্ষে মাঠ কাঁপালেন ভারতের তরুণ ওপেনার অভিষেক শর্মা। মাত্র ১২ বলে অর্ধশতক হাঁকিয়ে তিনি পুরুষদের টি-টোয়েন্টি ক্রিকেটে যৌথভাবে তৃতীয় দ্রুততম এবং ভারতীয়দের মধ্যে যৌথ দ্বিতীয় দ্রুততম হাফ-সেঞ্চুরির কীর্তি গড়েছেন।

প্রভসিমরন সিংকে নিয়ে ইনিংসের সূচনা করা অভিষেক শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিংয়ে বোলারদের কাঁপিয়ে দেন। মোহাম্মদ শামি ও আকাশ দীপের মতো অভিজ্ঞ পেসারদের বিরুদ্ধে দাপট দেখিয়ে ওভারপ্রতি ১৫ রানের বেশি গতিতে রান তুলতে থাকেন তিনি।

পাশাপাশি সাকশাম চৌধুরি ও ঋত্বিক চ্যাটার্জির বলেও দফায় দফায় বাউন্ডারি পান।
মাত্র ১২ বলে ৫ চার ও ৫ ছক্কা মেরে যে অর্ধশতক তিনি পূরণ করেন, সেখানে মাত্র একটি ডট বল খেলেন এই বাঁহাতি ব্যাটসম্যান। তার আগ্রাসী শুরুর ওপর ভর করে শুরুতেই বড় স্কোরের ভিত গড়ে দেয় পাঞ্জাব।

পুরুষদের টি-টোয়েন্টিতে দ্রুততম অর্ধশতকের তালিকায় শীর্ষে রয়েছেন নেপালের দিপেন্দ্র সিং আইরি।

২০২৩ হাংজু এশিয়ান গেমসে মঙ্গোলিয়ার বিপক্ষে মাত্র ৯ বলে হাফ-সেঞ্চুরি করেন তিনি। এরপর ভারতের আশুতোষ শর্মা ১১ বলে পঞ্চাশ করেন ২০২৩-২৪ মুশতাক আলিতে। অভিষেকের ১২ বলের হাফ-সেঞ্চুরি এই তালিকায় তাকে পঞ্চম ব্যাটার হিসেবে জায়গা করে দিয়েছে।

এর আগে যুবরাজ সিং, ক্রিস গেইল, হযরতুল্লাহ জাজাই এবং এস্তোনিয়ার সাহিল চৌহান এই কীর্তির মালিক ছিলেন।

এই শাখার আরও খবর

ভোটারদের প্রভাবিত করতে যেভাবে এআই ব্যবহার করছেন মার্কিন রাজনীতিকেরা

নির্বাচনে ভোটারদের সমর্থন পেতে এবার কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই চ্যাটবটকে নিজেদের পক্ষে প্রভাবিত করার কৌশল নিচ্ছেন যুক্তরাষ্ট্রের রাজনৈতিক প্রার্থীরা। চ্যাটজিপিটি, ক্লড ও জেমিনির মতো এআই…

অস্ট্রেলিয়ার ক্যানবেরায় বাপার দুর্গাপূজার ২০ বছর

ওটিএন বাংলা, ক্যানবেরা: দেবীর আরাধনা, সাংস্কৃতিক পরিবেশনা আর প্রজন্মের মেলবন্ধনে দুর্গাপূজা আয়োজনের দুই দশক উদ্‌যাপন করল বাংলাদেশ অস্ট্রেলিয়া পূজা অ্যাসোসিয়েশন—বাপা। ১৬ থেকে ১৮ অক্টোবর ক্যানবেরায়…

লুলার জয়ের স্বীকৃতি দিতে নারাজ বলসোনারোর ছেলে, ব্রাজিলে ফের রাজনৈতিক সংকটের শঙ্কা

ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনে বামপন্থী নেতা লুইজ ইনাসিও লুলা দা সিলভা ঐতিহাসিক চতুর্থ মেয়াদে জয়ী হওয়ার পরও পরাজয় মেনে নিতে অস্বীকৃতি জানিয়েছেন ডানপন্থী সিনেটর ফ্লাভিও বলসোনারো।…

নিউজিল্যান্ডের ডানেডিনে দুর্গাপূজা: প্রবাসে বাঙালির সংস্কৃতি, সম্প্রীতি ও প্রজন্মের সেতুবন্ধন

ওটিএন বাংলা, নিউজিল্যান্ড: প্রবাসের মাটিতে দেবী দুর্গার আরাধনা, গান ও নৃত্যের পরিবেশনা আর আপনজনের সঙ্গে মিলিত হওয়ার আনন্দে উৎসবমুখর হয়ে উঠল নিউজিল্যান্ডের ডানেডিন। বাঙালি হিন্দুদের…

শেরে বাংলার জন্মদিনে বিনম্র শ্রদ্ধা

​বাঙালির রাজনৈতিক মুক্তি, স্বাধিকার ও গণতান্ত্রিক সংগ্রামের সুদীর্ঘ ইতিহাসে শেরে বাংলা এ কে ফজলুল হক এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান—এই দুই ক্ষণজন্মা পুরুষ…

ঢাকায় ব্যবসায়ীকে অপহরণ ও চাঁদাবাজির অভিযোগে ডিজিএফআইয়ের দুই সদস্যসহ গ্রেপ্তার ৬

ঢাকার মোহাম্মদপুরে এক ব্যবসায়ীকে আটকে রেখে ১০ লাখ টাকা চাঁদা দাবি, মারধর ও অপহরণের অভিযোগে প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) দুই সদস্যসহ ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au