বিনোদন

চলে গেলেন শব্দের জাদুকর অস্কারজয়ী স্যার টম স্টপার্ড

  • 3:28 am - December 01, 2025
  • পঠিত হয়েছে:২০ বার

মেলবোর্ন,১ ডিসেম্বর- মারা গেলেন শব্দের জাদুকর অস্কারজয়ী স্যার টম স্টপার্ড। যার কলম জন্ম দিয়েছিল রোজেনক্র্যান্টজ এবং গিল্ডেনস্টার্ন আর ডেড, দ্য রিয়েল থিং এবং শেকসপিয়ার ইন লাভ -এর মতো অমর সৃষ্টির—এবার নিভে গেল চিরতরে। ইংল্যান্ডের ডরসেটে নিজ বাসায় ৮৮ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই কিংবদন্তি নাট্যকার ও অস্কারজয়ী চিত্রনাট্যকার।

শনিবার (২৯ নভেম্বর) স্টপার্ডের প্রতিনিধিত্বকারী প্রতিষ্ঠান ইউনাইটেড এজেন্টস তার মৃত্যুর খবর নিশ্চিত করেছে। জানিয়েছে, নিজ বাসায় মারা যান এই নাট্যকার; উপস্থিত ছিলেন তার পরিবারও। তবে তার মৃত্যুর কারণ প্রকাশ করা হয়নি।

নাজি শাসনামলে চেকোস্লোভাকিয়া থেকে পালিয়ে ইংল্যান্ডে বড় হওয়া স্টপার্ড আধুনিক নাটকে ভাষার অভিনব ব্যবহার ও বুদ্ধিদীপ্ত সংলাপের জন্য বিশেষভাবে পরিচিত ছিলেন।

তার উল্লেখযোগ্য চলচ্চিত্র চিত্রনাট্যের মধ্যে আছে, অস্কারজয়ী ‘শেকসপিয়ার ইন লাভ’, ‘ব্রাজিল’, ‘এম্পায়ার অব দ্য সান’ এবং ‘আন্না কারেনিনা’।

এই শাখার আরও খবর

বিবাহবার্ষিকীতে প্রিন্স উইলিয়াম-কেটের পরিবারিক ছবি প্রকাশ, চ্যালেঞ্জ পেরিয়ে নতুন বার্তার ইঙ্গিত

মেলবোর্ন, ৩০ এপ্রিল- বিবাহের ১৫ বছর পূর্তি উপলক্ষে ব্রিটিশ রাজপরিবারের বর্তমান ব্রিটিশ সিংহাসনের প্রধান উত্তরাধিকারী প্রিন্স উইলিয়াম এবং প্রিন্সেস অফ ওয়েলস ক্যাথরিন একটি পারিবারিক ছবি…

যশের ‘টক্সিক’ মুক্তি স্থগিত

মেলবোর্ন, ২৯ এপ্রিল- দক্ষিণী সুপারস্টার যশ অভিনীত বহুল প্রতীক্ষিত সিনেমা টক্সিক: এ ফেয়ারিটেইল ফর গ্রোন-আপস-এর মুক্তি আবারও পিছিয়ে দেওয়া হয়েছে। আগামী ৪ জুন প্রেক্ষাগৃহে আসার কথা…

বাবার আর্থিক লেনদেনের সঙ্গে আমার সম্পর্ক নেই, বললেন পূজা চেরি

মেলবোর্ন, ২৬ এপ্রিল- চলচ্চিত্র নির্মাণের নামে ১৩ কোটি টাকার বেশি আত্মসাতের অভিযোগে গ্রেফতার হওয়া দেবু প্রসাদ রায়ের ঘটনার পর নিজের অবস্থান স্পষ্ট করেছেন জনপ্রিয় চিত্রনায়িকা পূজা…

শিল্পী থেকে রাজনীতিবিদ, কাউকে ছাড়লেন না অভিনেতা খরাজ

মেলবোর্ন, ২৬ এপ্রিল- পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন ঘিরে রাজনৈতিক উত্তাপ বাড়তে থাকায় বর্তমান ভোট সংস্কৃতি ও রাজনীতির চরিত্র নিয়ে প্রকাশ্যে ক্ষোভ জানিয়েছেন টালিউডের জনপ্রিয় অভিনেতা খরাজ…

বিশ্বজুড়ে যুদ্ধ নয়,শান্তির পক্ষে ‘সহজিয়া’

মেলবোর্ন, ২৫ এপ্রিল- বিশ্বজুড়ে চলমান সংঘাত ও যুদ্ধের বিরুদ্ধে শান্তির আহ্বান জানিয়ে রাজধানীর ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে অনুষ্ঠিত হয়েছে ‘নো ওয়ার, নো এম্পায়ার’ শীর্ষক কনসার্ট। শুক্রবার…

বাসায় মাথা ঘুরে পড়ে গেলেন অভিনেত্রী, হাসপাতালে মৃত ঘোষণা

মেলবোর্ন, ২৩ এপ্রিল- ভারতের আঞ্চলিক বিনোদন অঙ্গনের উদীয়মান অভিনেত্রী দিব্যাঙ্কা সিরোহী আর নেই। মঙ্গলবার রাতে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মাত্র ৩০ বছর বয়সে তার মৃত্যু হয়েছে।…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au