Uncategorized

মানববিহীন যুদ্ধবিমানের সফল পরীক্ষা, তুরস্কের ইতিহাসে নতুন অধ্যায়

  • 2:09 am - December 01, 2025
  • পঠিত হয়েছে:৯৪ বার
ছবি : সংগৃহীত

মেলবোর্ন,১ ডিসেম্বর–  তুরস্ক তাদের প্রথম মানববিহীন যুদ্ধবিমান কিজিলেলমার সর্বশেষ পরীক্ষায় উল্লেখযোগ্য সাফল্য পেয়েছে। দেশটির প্রতিরক্ষা খাত বলছে, এই পরীক্ষা শুধু সামরিক প্রযুক্তিতে নয়, বৈমানিক ইতিহাসেও নতুন অধ্যায় যোগ করেছে।

শনিবার প্রকাশিত সরকারি বিবৃতিতে জানানো হয়, কিজিলেলমা উন্নত স্বয়ংক্রিয় নেভিগেশন, কৌশলগত কমব্যাট সিস্টেম এবং উচ্চমানের সেন্সর প্রযুক্তি নিয়ে পরীক্ষায় অংশ নেয়। আকাশে পূর্বনির্ধারিত গতিপথ, উচ্চতা ও চালনা সফলভাবে সম্পন্ন করে বিমানটি।

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান পরীক্ষার সাফল্যকে দেশের প্রতিরক্ষা শিল্পে এক গুরুত্বপূর্ণ অগ্রগতি বলে মন্তব্য করেছেন। তিনি বলেন, নিজের প্রযুক্তি দিয়ে তৈরি এই যুদ্ধবিমান ভবিষ্যতে তুরস্কের আকাশ প্রতিরক্ষায় নতুন সক্ষমতা যোগ করবে।

প্রকল্পের দায়িত্বে থাকা নির্মাতা প্রতিষ্ঠান বায়কার জানায়, কিজিলেলমা ভবিষ্যতে এমন সব মিশনে ব্যবহার করা যাবে যেখানে ঝুঁকি বেশি এবং মানবচালিত বিমান পাঠানো কঠিন। উন্নত স্টেলথ ক্ষমতার কারণে রাডার ফাঁকি দিয়েও টার্গেটে আঘাত হানতে সক্ষম হবে এ বিমান।

বিশেষজ্ঞরা মনে করছেন, মানববিহীন যুদ্ধবিমানে তুরস্কের এই অগ্রগতি আন্তর্জাতিক প্রতিযোগিতায় দেশটিকে আরও এগিয়ে নিয়ে যাবে। সামনে আরও কয়েক দফা পরীক্ষা শেষে পূর্ণাঙ্গ সামরিক বহরে যুক্ত করার পরিকল্পনা রয়েছে।

সূত্র : এনডিটিভি

এই শাখার আরও খবর

তিস্তাসহ নদী ব্যবস্থাপনায় সহযোগিতা জোরদারে ঢাকা-বেইজিংয়ের ঐকমত্য

মেলবোর্ন, ২৫ জুন- বাংলাদেশের তিস্তাসহ বিভিন্ন নদীর ব্যবস্থাপনা, বন্যা নিয়ন্ত্রণ, নদীভাঙন প্রতিরোধ এবং পানিসম্পদ উন্নয়নে সহযোগিতা আরও সম্প্রসারণে একমত হয়েছে বাংলাদেশ ও চীন। এ লক্ষ্যে…

নকআউটে ব্রাজিলের প্রতিপক্ষ কে, অপেক্ষা ‘এফ’ গ্রুপের শেষ ম্যাচের

মেলবোর্ন, ২৫ জুন- ফিফা বিশ্বকাপের গ্রুপ পর্ব শেষ করে নকআউট পর্বে জায়গা নিশ্চিত করেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। তবে শেষ ৩২ দলের লড়াইয়ে কার্লো আনচেলত্তির দলের…

চীনে ‘বিনিয়োগ কার্যালয়’ খুলছে বাংলাদেশ

মেলবোর্ন, ২৫ জুন- চীনা বিনিয়োগকারীদের জন্য সেবা সহজ ও বিনিয়োগ প্রক্রিয়া আরও গতিশীল করতে চীনে বাংলাদেশের প্রথম ‘বিনিয়োগ কার্যালয়’ চালুর ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।…

ভেনেজুয়েলায় জরুরি অবস্থা ঘোষণা, ব্যাপক প্রাণহানি ও ক্ষয়ক্ষতির আশঙ্কা

মেলবোর্ন,২৫ জুন- দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলায় পরপর দুটি শক্তিশালী ভূমিকম্পে ব্যাপক প্রাণহানি ও ক্ষয়ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে। বুধবার সন্ধ্যায় মাত্র কয়েক সেকেন্ডের ব্যবধানে ৭ দশমিক…

জাপানেও শক্তিশালী ভূমিকম্প, বুলেট ট্রেন চলাচল বন্ধ

মেলবোর্ন, ২৫ জুন- দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলায় পরপর দুটি শক্তিশালী ভূমিকম্পের রেশ কাটতে না কাটতেই এবার কেঁপে উঠেছে পূর্ব এশিয়ার দেশ জাপান। দেশটির উত্তর-পূর্বাঞ্চলে আঘাত…

১৮ ঘণ্টা পরও ধ্বংসস্তূপে প্রাণের সন্ধান, মৃতের সংখ্যা বেড়ে ৮

মেলবোর্ন, ২৫ জুন- ভারতের পশ্চিমবঙ্গের কলকাতার তারাতলা এলাকায় নির্মাণাধীন একটি গুদামের ছাদ ধসে মৃতের সংখ্যা বেড়ে আটজনে দাঁড়িয়েছে। বুধবার দুপুরে ঘটে যাওয়া এ ভয়াবহ দুর্ঘটনার…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au